ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন সাইনিংয়ে মুগ্ধ চেলসি কোচ, প্রশংসা করলেন জয়ের ক্ষুধার


নতুন সাইনিংয়ে মুগ্ধ চেলসি কোচ, প্রশংসা করলেন জয়ের ক্ষুধার

গ্রীষ্মের দলবদলে ক্রিস্টাল প্যালেস থেকে ফরাসি তারকা ম্যাক্সেন লাক্রইক্সকে দলে ভিড়িয়েছেন চেলসি।

নতুন সাইনিং ফরাসি ডিফেন্ডার প্রশংসা করে চেলসি ম্যানেজার জাবি আলোনসো বলেছেন, তাঁর মধ্যে একটি ‘জেতার মনোভাব’ রয়েছে, যা চেলসির রক্ষণভাগকে শক্তিশালী করবে।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের নেতৃত্ব ও পরিপক্কতার বিষয়ে চেলসির নতুন কোচ ভূয়সী প্রশংসা করেছেন। ফরাসি এই তারকা ছয় বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি চুক্তি স্বাক্ষর করেছেন। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য খুব শীঘ্রই নতুন ক্লাবের সাথে যোগ দেবেন।

এই খবরটি এনডিটিভি থেকে প্রকাশিত হয়েছে।

ফরাসি এই তারকাকে গেল বৃহস্পতিবার চেলসির খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

লিভারপুলের সাবেক তারকা আলোনসো বলেন, বুন্দেসলিগায় খেলার সময় থেকেই ম্যাক্সেন্সকে চিনি। আমি মনে করি, প্রিমিয়ার লীগে তার উন্নতি এবং মানিয়ে নেওয়ার বিষয়টি অসাধারণ। শুধু মাঠেই নয়, ব্যক্তিত্ব এবং নেতৃত্বের দিক থেকেও।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড মরগান রজার্সকে ব্রিটিশ রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে এবং আটালান্টার রাইট-ব্যাক মার্কো প্যালেস্ট্রাকে ৪৭ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়ার পর লাক্রইক্স হলেন ক্লাবটির দলবদলের সর্বশেষ সংযোজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবোলা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ইবোলা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলার সর্বশেষ প্রাদুর্ভাব ভাইরাসটির ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া সংক্রমণে পরিণত হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের প্রকাশিত তথ্যমতে, এখন পর্যন্ত ৩ হাজার ৩৬০ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং তাদের মধ্যে ১ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে।

এতে মৃত্যুহার প্রায় ৪৫ শতাংশ।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বর্তমানে দেশটির পূর্বাঞ্চলের পাঁচটি প্রদেশে ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্ত এলাকাগুলোতে চলমান সংঘাতের কারণে রোগ প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আক্রান্ত অঞ্চল রওয়ামপারার বাসিন্দা এবং চার সন্তানের জননী, ডেবোরাহ এনজুভা বলেন, ‘আমাদের ইতোমধ্যেই কঠিন পরিস্থিতির মধ্যে জীবন কাটাতে হচ্ছিল। তার ওপর ইবোলা প্রতিনিয়ত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’

তিনি আশঙ্কা করে বলেছেন, ‘একসময় ইতুরি প্রদেশে (উত্তর-পূর্ব কোণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল) স্বাভাবিক জীবন পুরোপুরি থেমে যেতে পারে।’

গত ১৫ মে ডিআর কঙ্গোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বুন্ডিবুগিও ধরনের ইবোলা ভাইরাসের এই প্রাদুর্ভাব ঘোষণা করে। এরপর থেকে এটি দেশটিতে এর আগে ঘটে যাওয়া ১৬টি ইবোলা প্রাদুর্ভাবের যেকোনোটির চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।

বর্তমান সংক্রমণের সংখ্যা ইতোমধ্যেই ২০১৮-২০২০ সালের ভয়াবহ প্রাদুর্ভাবের কাছাকাছি পৌঁছেছে। সে সময় ডিআর কঙ্গোতে ৩ হাজার ৪৭০ জন ইবোলায় আক্রান্ত হয়েছিল।

দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (এনপিএইচআই) ইবোলা প্রতিরোধ কার্যক্রমের প্রধান অধ্যাপক পিয়েরে আকিলিমালি গার্ডিয়ানকে বলেন, রোগটি এখনও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি কবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তা এখনই বলা কঠিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


যেকোনো হামলার বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা জামায়াত আমিরের

আইনের রক্ষক হিসেবে কর্তব্য পালন করার বদলে সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই হামলা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আহত এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘কথা বলার অধিকার এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার দেশের প্রতিটি নাগরিক ও দলের রয়েছে। নাগরিকদের এই মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’

হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এই হামলার ঘটনায় এরইমধ্যে এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে সরকারের এখন কী ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, তা পুরো দেশবাসী দেখার অপেক্ষায় রয়েছে।

এনসিপি নেতাদের বিরুদ্ধে উল্টো চুরির মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের আমির বলেন, বিরোধী দল ও ভিন্নমতের ওপর এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামনে আবারও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন যে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা করার ক্ষেত্রে তা বরদাশত করা হবে না। যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিখোঁজের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিখোঁজের আশঙ্কা

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে অনুপ্রবেশের চেষ্টাকালে। ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মাঝিমাল্লাসহ আরও অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে, সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধারকৃত ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায় যে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাতের তীব্রতায় প্রাণভয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে চাচ্ছিল রোহিঙ্গারা। যখন নৌকাটি নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছায়, তখন এই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। স্থানীয় জেলেরা খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিকট হস্তান্তর করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসার সময় নৌকাটি দুর্ঘটনায় পতিত হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া জেলে মো. ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। এর ফলে ১৮ জনকে উদ্ধার করতে পারলেও, বাকি ১৩ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেন যে, উদ্ধার হওয়া ব্যক্তি মূলত বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে আগে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে তারা আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তবে এই দাবির বিষয়ে বিজিবি বা অন্য কোনো দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। তারা কী উদ্দেশ্যে এবং কেন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তা অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।"

মিয়ানমারের রাখাইনে সংঘাত বেড়ে যাওয়ার কারণে সাম্প্রতিক সময়ে সাগর ও নদীপথে বাংলাদেশের দিকে অনুপ্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নিখোঁজদের সন্ধানে নাফ নদী ও সংলগ্ন উপকূলে স্থানীয় জেলে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের জন্য বাংলাদেশে এসে ঢাকাসহ কক্সবাজার সফর করছেন। গতকাল তিনি ঢাকা পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

আজ শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকের সময় তারা উভয়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

মার্কিন দূতাবাসের এক কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবিকে জানায়, 'সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমি শুধু এটুকু বলতে পারি যে এটি একটি ভালো বৈঠক ছিল।'

তবে বৈঠকে বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের মধ্যে বিস্তারিত আলোচনা কী হয়েছে তা জানা যায়নি।

এদিকে, আজ শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন সার্জিও গর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকের পর এক্স-এর এক পোস্টে তিনি বলেন, 'আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%