০৮:০৩ পি.এম
শেরপুরের নকলায় ধর্মীয় নেতাদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় পরিচালিত মা, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণে জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরন পরিবর্তন (এসবিসি) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিরুল ইসলাম।
এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিপুল চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল কাসেমী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. নাজমুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসবিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় এবং এসবিসি নকলা উপজেলা টিমের সহযোগিতায় আয়োজিত সভায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির এসবিসি প্রকল্পের ফোকাল পারসন খালেদ এহতাসেম, মনিটরিং ডকুমেন্টসন অফিসার অনন্যা জ্যোতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) আব্দুর রহিমসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মক্তব শিক্ষক, হিন্দু ও খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিগণসহ বিভিন্ন স্তরের অংশীজন সভায় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন