ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের


নারকেল গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

জামালপুরের সরিষাবাড়ীতে এক যুবকের মৃত্যু হয়েছে, যিনি নারকেল গাছ থেকে পড়ে যান।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নাঈম হোসেন (২২), পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আরও পড়ুন: কালকিনিতে বোরকা পরে হামলা, হত্যা মামলার আসামি নিহত

পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নাঈম নারকেল গাছে ওঠেন। গাছটি অতিরিক্ত পিচ্ছিল ছিল, এবং অসাবধানতাবশতঃ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান।

এ ঘটনায় তার মাথায় এবং বুকে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এরপর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় পরিবারের কেউ কোনো অভিযোগ দেয়নি।

আরও পড়ুন: মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে দুই যাত্রী নিহত, চালক আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমন্বিত শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১২ এম


সমন্বিত শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের ‘শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাউশি ডিজি সেই অনুষ্ঠানে বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জন ও উৎকর্ষ ভবিষ্যতের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। সরকার গুণগত ও সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষাকে পৃথকভাবে না দেখে একটি সমন্বিত কাঠামোর মধ্যে এগিয়ে নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরইমধ্যে কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হয়েছে।

মাউশি ডিজি আরও বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ভালোভাবে এগোচ্ছে এবং আগামী দিনে মাদ্রাসা শিক্ষার স্তরে গুণগত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু রাখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে। শিক্ষা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান আজ আলাদা হলেও লক্ষ্য একটিই। সিটি হচ্ছে শিক্ষার উন্নয়ন। মাদ্রাসা, মাধ্যমিক কিংবা কারিগরি যে স্তরেই কাজ করা হোক না কেন, সবাই একই শিক্ষা পরিবারের অংশ হিসেবে কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের ৫১টি অঙ্গীকারের মধ্যে ৪৩টি শিক্ষা সংশ্লিষ্ট। এর মধ্যে ২৯টি বিষয়ে অগ্রাধিকারভিত্তিতে ১৮০টি কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়েই প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চিন্তা ও অঙ্গীকার নিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১৪ এম


মুন্সীগঞ্জে হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার নবজাতক কন্যাশিশু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশে গভীর রাতে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করার ঘটনা ঘটেছে। অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্তব্যরত নার্স ও রোগীর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে এবং চিকিৎসাসেবা প্রদান করেন।

এ ঘটনা ঘটে সোমবার রাত আনুমানিক ১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে কয়েকজন রোগীর স্বজন এবং কর্তব্যরত নার্স নিচে নেমে আসেন। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিনের পাশে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে তার জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অথবা অন্য কোথাও জন্মের পর শিশুটিকে হাসপাতালে এনে ফেলে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। বর্তমানে তাকে হাসপাতালের তত্ত্বাবধানে রাখার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আশিক বলেন, ব্রাজিলের খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি ওই স্থানে গিয়েছিলাম। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর শুনতে পাই, সেখানে একটি নবজাতককে ফেলে রেখে গেছে।

এ ঘটনার কারণে হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১৮ এম


ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালী মাইনমুক্তকরণে সহযোগিতার জন্য ফ্রান্স-সমর্থিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে, প্যারিসকে সতর্ক করা হয়েছে এমন উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে যা এই সংবেদনশীল সামুদ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, কৌশলগত এই জলপথে মাইন নিষ্ক্রিয়করণ অভিযান ‘একচেটিয়াভাবে ইরান’ পরিচালিত করবে। অন্য কোনো দেশ এতে সম্পৃক্ত নয়।

তিনি আরও উল্লেখ করেছেন, মাইন অপসারণ কার্যক্রমে কোনো সমান্তরাল ব্যবস্থা বা বিদেশি সম্পিদ্ধতা বরদাস্ত করা হবে না। গরিবাবাদী বলেন, ‘আমরা ফ্রান্সকে তার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কঠোরভাবে পরামর্শ দিচ্ছি।’

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, সামুদ্রিক পথ সুরক্ষিত করতে এবং এই কৌশলগত জলপথ দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স ও ওমান অংশীদারদের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী মাইনমুক্ত করার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসে।

ফ্রান্সে তার প্রথম সরকারি সফরের সময় প্যারিসে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে আলোচনার পর ম্যাক্রোঁ ওই প্রস্তাব দেন।

ইরান বারবার উল্লেখ করে আসছে যে, হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যবস্থাপনা, মাইন নিষ্ক্রিয়করণ অভিযান এবং অস্থায়ী সামুদ্রিক ব্যবস্থা ইসলামাবাদ স্মারকলিপির ৫ নং অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয় এবং একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে তা অবশ্যই ইরানের সমন্বয়ের অধীনে অব্যাহত থাকবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর বন্ধ করে দেয় ইরান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২০ এম


ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরোপুরি গা ভাসিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাজিল দলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার (২৯ জুন) রাতে, ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্টটি করেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, "All the Best Team Brazil"। তবে, শুভকামনার পোস্টটির চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পোস্টে ব্যবহৃত একটি ছবি।

ছবিতে দেখা গেছে, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। ছবিটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%