ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

তরুণ শিল্পীদের শিল্পকর্ম আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: মীর হেলাল


তরুণ শিল্পীদের শিল্পকর্ম আমাদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে 'অধিকারের সংগ্রাম' শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর সমাপনী দিনে প্রদর্শনী পরিদর্শন শেষে তরুণ চিত্রশিল্পীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আজ এ কথা বলেন।

১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সাত দশকের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইকে শিল্পের ভাষায় ফুটিয়ে তোলার এই ব্যতিক্রমী প্রয়াসকে তিনি গভীরভাবে স্বাগত জানান।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন নতুন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেলেন

প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের তরুণদের শিল্পের স্বাদ নিতে দেয়নি। অথচ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া, সংস্কৃতি ও শিল্পকর্ম ও শিল্পচর্চার গুরুত্বকে মূল্যায়ন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের তরুণরা শিল্প ও সংস্কৃতির আলোয় আলোকিত হোক। তাদের এই সুন্দর শিল্পকর্ম আমাদের মনে অদম্য সাহস ও আত্মত্যাগের পরিচয়কে স্মরণ করিয়ে দেয়। চারুকলা হচ্ছে একটি জাতির সভ্যতার আয়না। বাংলাদেশের সেই আয়না যত উজ্জ্বল হবে, এই জাতি তত বেশি নিজেকে চিনতে ও আবিষ্কার করতে পারবে।

তিনি বলেন, দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শিল্প-সংস্কৃতি চর্চায় অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পী ও সংস্কৃতিসেবীদের যথাযথ স্বীকৃতি ও সম্মাননা তাদের আরও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।

প্রতিমন্ত্রী প্রদর্শনীতে অংশগ্রহণকারী তরুণ শিল্পীদের অভিনন্দন জানিয়ে তাদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন।

আরও পড়ুন: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পেলেন নতুন দায়িত্ব

পরে, তিনি 'অধিকারের সংগ্রাম' প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও আয়োজক বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ এবং তরুণ শিল্পীদের সঙ্গে দেশের শিল্পচর্চার ভবিষ্যৎ বিষয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাবের অভিযানে জব্দ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


র‍্যাবের অভিযানে জব্দ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় র‍্যাব-৯ এর একটি অভিযানে প্রায় ৭২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১,৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এই অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে কসবা উপজেলার কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এই অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), অন্যজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।

র‍্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর সদস্যরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করেন এবং ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এই সঙ্গে প্রায় ৮ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি(বি) ধারায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার মামলা নম্বর-৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।

র‍্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্র গুলিবিদ্ধে জড়িতরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে : ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


স্কুলছাত্র গুলিবিদ্ধে জড়িতরা যেখানেই থাকুক খুঁজে বের করা হবে : ডিআইজি

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের বাড়িঘরে হামলা ও গুলি বর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান।

শুক্রবার (২৬ জুন) বিকেলে তিনি কাটাবিল এলাকায় পরিদর্শন করে গুলিবিদ্ধ ইথানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের তিনি পরবর্তীতে বলেন, "মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ধারাবাহিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।"

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনসহ মোট ১২ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

অন্যদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে পৃথক মানববন্ধন করে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখা। মানববন্ধনে বক্তারা দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইথানের শরীর থেকে এখনো গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া।

তিনি বলেন, "কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি থাকায় চিকিৎসকরা গুলি বের করেননি। পরে সন্ধ্যায় ছেলেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি অপসারণ করা হয়নি। গুলিবিদ্ধ স্থানে এখনও রক্তক্ষরণ হচ্ছে এবং রক্ত দিতে হচ্ছে। বড় সার্জন এলে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।"

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, "গুলিটি ইথানের ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। তাই ঝুঁকি এড়িয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে অস্ত্রোপচার করে গুলি বের করার আশা করা হচ্ছে।"

এ বিষয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, "গুলিবিদ্ধ স্কুলছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেছি। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এবং আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার দায় এড়াতে পারি না। তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তির পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আব্বাস আরাগচি। ফোনালাপে দুই পক্ষ অঞ্চলিক স্থিতিশীলতা এবং চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তথ্যসূত্রে জানা যায়, টেলিফোনে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।

ফোনালাপের একটি নির্দিষ্ট পর্যায়ে নেতারা সামগ্রিকভাবে জনগণের সমৃদ্ধি ও উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রক্রিয়ার গুরুত্বের ওপর মনোযোগ দিয়েছেন।

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভাব রাখতে নেইমারদের ৯০ মিনিট খেলতে হয় না: থিয়েরে হেনরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


প্রভাব রাখতে নেইমারদের ৯০ মিনিট খেলতে হয় না: থিয়েরে হেনরি

দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার জুনিয়র।

কিন্তু মাঠে ফিরেই বিশাল জাদু দেখিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। ইনজুরি কাটিয়ে ওই ম্যাচে তিনি মাত্র ২০ মিনিট খেলেছিলেন। কিন্তু সেই ২০ মিনিটের মধ্যেই নেইমার নিজের জাত চিনিয়েছেন। গোলের দেখা না পেলেও নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণকে আরও নিখুঁত করে তোলে।

ইনজুরি প্রবণতার কারণে চলমান বিশ্বকাপে নেইমারের দলে ডাক নিয়ে শঙ্কা ছিল বেশ কিছু। তবে এই সব শঙ্কা কাটিয়ে নিজেকে দলে ডাক পান তারকা এই স্ট্রাইকার। তবে বিশ্বকাপের পরপরেই নেইমারের আরেকটি ইনজুরির খবর আসে, যার কারণে আরও কিছুদিন মাঠের বাইরে ছিটকে যান। সবমিলিয়ে নেইমারের বিশ্বকাপ খেলা ছিল প্রায় অসম্ভব কিছু।

কিন্তু সব শঙ্কাকে দূরে ঠেলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নেইমার। শুরুর একাদশে না থাকলেও তিনি মাঠে আসেন ৭০ মিনিটের পর। তবে ২০ মিনিটেই নিজের পায়ের জাদুর প্রমাণ দিয়েছেন নেইমার।

সংক্ষিপ্ত উপস্থিতিতে ৯ বার বলের নিয়ন্ত্রণ হারালেও মাঠের আক্রমণভাগে দারুণ প্রভাব বিস্তার করেছেন নেইমার। একা প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছেন ৩টি। পুরো ম্যাচ খেলার শুরুর একাদশের লুকাস পাকেতা ও রায়ান যেখানে ৪টি করে সুযোগ তৈরি করেছিলেন, সেখানেই নেইমার মাত্র কয়েক মিনিটেই প্রায় সমমানের আক্রমণে প্রতিপক্ষকে দারুণভাবে তটস্থ রেখেছেন।

নেইমারের এই দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরে হেনরির। নেইমারের প্রশংসায় তিনি বলেন, 'নেইমার মাঠে নামার সঙ্গে সঙ্গেই খেলার চেহারা পরিবর্তন হয়ে গেছে। বিশ্বসেরা খেলোয়াড়রা এভাবেই প্রভাব ফেলে, তাদের ছাপ রাখার জন্য ৯০ মিনিটের প্রয়োজন হয় না।'

ইনজুরি শঙ্কার পরেও নেইমারকে দলে রেখে দিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেই সিদ্ধান্তটিও কতোটা যৌক্তিক ছিল, সেটি প্রথম ম্যাচের পর জানিয়েছেন ব্রাজিল বস,

'নেইমার খেলার সুযোগ পেয়েছে কারণ সে এটার যোগ্য। চোট কাটিয়ে ফিরতে পেশাদারিত্বের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। তার যে মান, সেই অনুযায়ী এই বিশ্বকাপে সে দলকে অনেক দূর নিয়ে যেতে পারবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%