০৯:০৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় র্যাব-৯ এর একটি অভিযানে প্রায় ৭২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ১,৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এই অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে কসবা উপজেলার কসবা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এই অভিযান চালানো হয় এবং তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন হলেন কসবা উপজেলার কায়েমপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬), অন্যজন হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঈন সরকার (২৫)।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০
র্যাব-৯ সিলেটের সিপিসি-১ এর সদস্যরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান তল্লাশি করেন এবং ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা। এই সঙ্গে প্রায় ৮ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি(বি) ধারায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার মামলা নম্বর-৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।
র্যাব সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা সানজিদ আহমেদ মিথুনের উদ্যোগে বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন