ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ


আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তির পরবর্তী আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আব্বাস আরাগচি। ফোনালাপে দুই পক্ষ অঞ্চলিক স্থিতিশীলতা এবং চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তথ্যসূত্রে জানা যায়, টেলিফোনে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চুক্তির শর্তাবলী পুরোপুরি মেনে চলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান আলোচনা ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এবং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে।

ফোনালাপের একটি নির্দিষ্ট পর্যায়ে নেতারা সামগ্রিকভাবে জনগণের সমৃদ্ধি ও উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রক্রিয়ার গুরুত্বের ওপর মনোযোগ দিয়েছেন।

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রভাব রাখতে নেইমারদের ৯০ মিনিট খেলতে হয় না: থিয়েরে হেনরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


প্রভাব রাখতে নেইমারদের ৯০ মিনিট খেলতে হয় না: থিয়েরে হেনরি

দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার জুনিয়র।

কিন্তু মাঠে ফিরেই বিশাল জাদু দেখিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। ইনজুরি কাটিয়ে ওই ম্যাচে তিনি মাত্র ২০ মিনিট খেলেছিলেন। কিন্তু সেই ২০ মিনিটের মধ্যেই নেইমার নিজের জাত চিনিয়েছেন। গোলের দেখা না পেলেও নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণকে আরও নিখুঁত করে তোলে।

ইনজুরি প্রবণতার কারণে চলমান বিশ্বকাপে নেইমারের দলে ডাক নিয়ে শঙ্কা ছিল বেশ কিছু। তবে এই সব শঙ্কা কাটিয়ে নিজেকে দলে ডাক পান তারকা এই স্ট্রাইকার। তবে বিশ্বকাপের পরপরেই নেইমারের আরেকটি ইনজুরির খবর আসে, যার কারণে আরও কিছুদিন মাঠের বাইরে ছিটকে যান। সবমিলিয়ে নেইমারের বিশ্বকাপ খেলা ছিল প্রায় অসম্ভব কিছু।

কিন্তু সব শঙ্কাকে দূরে ঠেলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নেইমার। শুরুর একাদশে না থাকলেও তিনি মাঠে আসেন ৭০ মিনিটের পর। তবে ২০ মিনিটেই নিজের পায়ের জাদুর প্রমাণ দিয়েছেন নেইমার।

সংক্ষিপ্ত উপস্থিতিতে ৯ বার বলের নিয়ন্ত্রণ হারালেও মাঠের আক্রমণভাগে দারুণ প্রভাব বিস্তার করেছেন নেইমার। একা প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছেন ৩টি। পুরো ম্যাচ খেলার শুরুর একাদশের লুকাস পাকেতা ও রায়ান যেখানে ৪টি করে সুযোগ তৈরি করেছিলেন, সেখানেই নেইমার মাত্র কয়েক মিনিটেই প্রায় সমমানের আক্রমণে প্রতিপক্ষকে দারুণভাবে তটস্থ রেখেছেন।

নেইমারের এই দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরে হেনরির। নেইমারের প্রশংসায় তিনি বলেন, 'নেইমার মাঠে নামার সঙ্গে সঙ্গেই খেলার চেহারা পরিবর্তন হয়ে গেছে। বিশ্বসেরা খেলোয়াড়রা এভাবেই প্রভাব ফেলে, তাদের ছাপ রাখার জন্য ৯০ মিনিটের প্রয়োজন হয় না।'

ইনজুরি শঙ্কার পরেও নেইমারকে দলে রেখে দিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেই সিদ্ধান্তটিও কতোটা যৌক্তিক ছিল, সেটি প্রথম ম্যাচের পর জানিয়েছেন ব্রাজিল বস,

'নেইমার খেলার সুযোগ পেয়েছে কারণ সে এটার যোগ্য। চোট কাটিয়ে ফিরতে পেশাদারিত্বের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। তার যে মান, সেই অনুযায়ী এই বিশ্বকাপে সে দলকে অনেক দূর নিয়ে যেতে পারবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জিততে ইয়ামাল একাই যথেষ্ট নন: সিজার আজপিলিকুয়েতা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


বিশ্বকাপ জিততে ইয়ামাল একাই যথেষ্ট নন: সিজার আজপিলিকুয়েতা

স্পেনের সাবেক অধিনায়ক সেসার আজপিলিকুয়েতা মনে করেন যে, ২০২৬ বিশ্বকাপ জিততে হলে লামিনে ইয়ামালের ওপর একা নির্ভর করা চলবে না। তার বিশ্বাস স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভারসাম্যপূর্ণ দল, যেখানে মিকেল ওয়ারসাবালের মতো ফুটবলাররা নীরবে গুরুত্বপ‚র্ণ অবদান রেখে চলেছেন।

আজপিলিকুয়েতা বলেন, বিশ্বকাপের মতো একটি দীর্ঘ আসরে একজন খেলোয়াড়ের পক্ষে একা দলকে শিরোপা জেতানো সম্ভব নয়। অতিরিক্ত একটি নকআউট ম্যাচ, সম্ভাব্য অতিরিক্ত সময়, দীর্ঘ ভ্রমণ এবং গরম আবহাওয়া—এই সব মিলিয়ে পুরো স্কোয়াডের অবদানই সাফল্যের চাবিকাঠি হবে।

তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ২৩ জন মাঠের খেলোয়াড়কেই ব্যবহার করেছিলেন। এবারের জন্যও তিনি একই ধরনের দলগত অবদান প্রয়োজন বলে মনে করেন।

আজপিলিকুয়েতার মতে, এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মিকেল ওয়ারসাবাল। ইউরো ২০২৪-এর ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি জয়সূচক গোল করেছিলেন। সেই আসরে সেটি ছিল তার একমাত্র গোল। এরপর থেকে জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

তিনি বলেছেন, “ওয়ারসাবালকে হয়তো কিলিয়ান এমবাপ্পে বা হ্যারি কেইনের মতো বিশ্বসেরা স্ট্রাইকার বলা হয় না। কিন্তু বড় ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করার অসাধারণ ক্ষমতা তার রয়েছে। স্পেনে আমরা তার মূল্য বুঝি।”

আজপিলিকুয়েতা আরও বলেন, আগে উইংয়ে খেলামাত্র হলেও গত কয়েক বছরে ওয়ারসাবাল নিজেকে পূর্ণাঙ্গ স্ট্রাইকার হিসেবে গড়ে তুলেছেন। প্রয়োজন পড়লে ডান-বাম দুই দিকেই সরে গিয়ে স্পেস তৈরি করতে পারেন। বিশেষ করে যখন প্রতিপক্ষ ইয়ামালকে আটকাতে ব্যস্ত থাকে, তখন তিনি সেই ফাঁকা জায়গার সর্বাধিক ব্যবহার করেন।

সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে দুই গোল এবং একটি অ্যাসিস্ট করে আস্থা অর্জন করেছেন ওয়ারসাবাল। কিন্তু এর সঙ্গে সঙ্গে ফেরান তোরেস এবং বোরহা ইগলেসিয়াসকেও গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দেখতে চান আজপিলিকুয়েতা।

তিনি বলেন, “বোরহা ইগলেসিয়াস এখনও বিশ্বকাপে খেলেননি। কিন্তু ভিন্ন ধরনের স্ট্রাইকার হিসেবে কোনো কোনো ম্যাচে তার প্রয়োজন পড়বেই।”

শুধু আক্রমণভাগ নয়, স্পেনের রক্ষণের প্রশংসা কুড়েিয়েছেন সাবেক এই ডিফেন্ডার। তার মতে, এখন পর্যন্ত কোনো গোল না খাওয়া দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

গোলরক্ষক উনাই সিমনের অভিজ্ঞতা, আয়মেরিক লাপোর্তের নেতৃত্ব এবং রদ্রির নিয়ন্ত্রণক্ষমতারও প্রশংসা করেন তিনি। বিশেষ করে রদ্রিকে তিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে উল্লেখ করেন।

আজপিলিকুয়েতার বিশ্বাস, বলের দখল ধরে রাখা এবং দ্রুত বল পুনরুদ্ধার করার সক্ষমতার কারণেই স্পেন রক্ষা বিভাগে এতটা শক্তিশালী।

শেষে কোচ লুইস দে লা ফুয়েন্তের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অনেক খেলোয়াড়ই অনূর্ধ্ব পর্যায় থেকে তার অধীনে খেলেছে। তাই কোচের সঙ্গে তাদের সম্পর্ক অনেকটা অভিভাবকের মতো। এই আস্থা ও ঐক্যই দীর্ঘ টুর্নামেন্টে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

তার মতে, “লামিনে ইয়ামাল অবশ্যই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে স্পেনের শক্তি শুধুমাত্র একজন নয়, পুরো দল। আর এই দল এখনও প্রতিদিন আরও উন্নতি করছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে ইকুয়েডরে সরকারি ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে ইকুয়েডরে সরকারি ছুটি

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে গতকাল ২-১ গোলে হারিয়ে ইকুয়েডর। এই জয়ের ফলে তৃতীয় সেরা ৮ দলের মধ্যে স্থান পেয়ে লাতিন আমেরিকার দেশটি বিশ্বকাপের নকআউট পর্বে নিশ্চিত হয়েছে।

জার্মানির বিপক্ষে এ জয়ের পর, ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে পৌঁছানোর খুশিতে ইকুয়েডর সরকার দেশব্যাপী একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, যিনি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি প্রত্যক্ষ করেছিলেন।

ম্যাচের পর, তিনি ২৬ জুনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন। তিনি সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আগামীকাল সরকারি ছুটি! ইকুয়েডর দীর্ঘজীবী হোক!’

তিনি আরও যোগ করেন, ‘যেসব খেলোয়াড় ও কোচ সমালোচনা, অপমান ও কঠিন সময়ের মধ্য দিয়ে দাঁড়িয়েছেন এবং পুরো জাতিকে এই অসাধারণ আনন্দ উপহার দিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

ইকুয়েডর ম্যাচটি জিতেছে নিলসন অ্যাঙ্গুলো ও গনজালো প্লাতার দুইটি গোলের ফলে। ম্যাচ শেষে প্লাতা বলেন, ‘শেষ গ্রুপ ম্যাচ পর্যন্ত আমাদের কঠিন লড়াই করতে হয়েছে। সৌভাগ্যবশত আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি। পরের ম্যাচে আমরা একই ক্ষুধা, একই জয়ের ইচ্ছা নিয়ে মাঠে নামব। পরিস্থিতি যেমনই হোক, আমরা শতভাগ উজাড় করে দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, আমাদের ২৬ জন খেলোয়াড়ই দলের জন্য সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত। এবং আমাদের সমর্থকদের জন্যও যারা প্রতিটি ম্যাচে স্টেডিয়াম ভরে আমাদের এমন অনুভূতি দেয় যেন আমরা নিজেদের দেশেই খেলছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত চট্টগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত চট্টগ্রামে

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে, পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

এই প্রদর্শনীটি ‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক। পর্বতারোহণ ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরোও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। প্রত্যাশা করি চট্টগ্রামে শিগগিরই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সাথে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। পর্বতারোহণ খেলাটার সঙ্গে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বত্রভাবে এর সাথে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকাটা জরুরি।’

এ সময় শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্সে তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোনো সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিং এর এই যুগে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।’

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্স এর এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতার আছেন বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%