০৯:১৩ পি.এম
দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার জুনিয়র।
কিন্তু মাঠে ফিরেই বিশাল জাদু দেখিয়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। ইনজুরি কাটিয়ে ওই ম্যাচে তিনি মাত্র ২০ মিনিট খেলেছিলেন। কিন্তু সেই ২০ মিনিটের মধ্যেই নেইমার নিজের জাত চিনিয়েছেন। গোলের দেখা না পেলেও নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণকে আরও নিখুঁত করে তোলে।
ইনজুরি প্রবণতার কারণে চলমান বিশ্বকাপে নেইমারের দলে ডাক নিয়ে শঙ্কা ছিল বেশ কিছু। তবে এই সব শঙ্কা কাটিয়ে নিজেকে দলে ডাক পান তারকা এই স্ট্রাইকার। তবে বিশ্বকাপের পরপরেই নেইমারের আরেকটি ইনজুরির খবর আসে, যার কারণে আরও কিছুদিন মাঠের বাইরে ছিটকে যান। সবমিলিয়ে নেইমারের বিশ্বকাপ খেলা ছিল প্রায় অসম্ভব কিছু।
আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য
কিন্তু সব শঙ্কাকে দূরে ঠেলে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন নেইমার। শুরুর একাদশে না থাকলেও তিনি মাঠে আসেন ৭০ মিনিটের পর। তবে ২০ মিনিটেই নিজের পায়ের জাদুর প্রমাণ দিয়েছেন নেইমার।
সংক্ষিপ্ত উপস্থিতিতে ৯ বার বলের নিয়ন্ত্রণ হারালেও মাঠের আক্রমণভাগে দারুণ প্রভাব বিস্তার করেছেন নেইমার। একা প্রচেষ্টায় গোলের সুযোগ তৈরি করেছেন ৩টি। পুরো ম্যাচ খেলার শুরুর একাদশের লুকাস পাকেতা ও রায়ান যেখানে ৪টি করে সুযোগ তৈরি করেছিলেন, সেখানেই নেইমার মাত্র কয়েক মিনিটেই প্রায় সমমানের আক্রমণে প্রতিপক্ষকে দারুণভাবে তটস্থ রেখেছেন।
নেইমারের এই দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরে হেনরির। নেইমারের প্রশংসায় তিনি বলেন, 'নেইমার মাঠে নামার সঙ্গে সঙ্গেই খেলার চেহারা পরিবর্তন হয়ে গেছে। বিশ্বসেরা খেলোয়াড়রা এভাবেই প্রভাব ফেলে, তাদের ছাপ রাখার জন্য ৯০ মিনিটের প্রয়োজন হয় না।'
ইনজুরি শঙ্কার পরেও নেইমারকে দলে রেখে দিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেই সিদ্ধান্তটিও কতোটা যৌক্তিক ছিল, সেটি প্রথম ম্যাচের পর জানিয়েছেন ব্রাজিল বস,
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
'নেইমার খেলার সুযোগ পেয়েছে কারণ সে এটার যোগ্য। চোট কাটিয়ে ফিরতে পেশাদারিত্বের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। তার যে মান, সেই অনুযায়ী এই বিশ্বকাপে সে দলকে অনেক দূর নিয়ে যেতে পারবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন