ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে ফিরছে যুক্তরাষ্ট্র


ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে ফিরছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার প্রাদুর্ভাবের মধ্যে গ্যাভি ভ্যাকসিন জোটে পুনরায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আফ্রিকার কিছু দেশে ইবোলা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে কঙ্গোর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটিতে ইবোলা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন।

ইবোলা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আফ্রিকায় নতুন আন্তর্জাতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র গ্যাভির সঙ্গে আবারও সম্পৃক্ত হচ্ছে।

আরও পড়ুন: মোদির আসনে ধাক্কা খেল বিজেপি, বারাণসীতে জয়ী লালবিহারি যাদব

মঙ্গলবার (২ জুন) সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে বক্তব্যে তিনি বলেন, কয়েক সপ্তাহ আগে প্রশাসন এই সিদ্ধান্তে পৌঁছেছে। গ্যাভি মূলত দরিদ্র দেশগুলোতে হাম, ডিপথেরিয়া রোগের টিকা সহজলভ্য করার পাশাপাশি ইবোলার মতো প্রাদুর্ভাব মোকাবিলায় কাজ করে। নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্বাস্থ্য সহায়তার অবস্থান আবারও সক্রিয় হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলা প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কঙ্গো সফরের পর সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেছেন, ইবোলা মোকাবেলার পাশাপাশি আক্রান্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ। তারা জানায়, দেশটিতে কয়েক সপ্তাহ ধরে শনাক্ত না হওয়া ইবোলা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় কঙ্গোতে একটি বিশেষজ্ঞ দল চীনের পাঁচ সদস্য নিয়ে পৌছেছে। তারা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কাজ করবেন। তাদের মূল লক্ষ্য হবে সংক্রমণ নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ, এবং প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা।

বিশেষজ্ঞদের মতে, কঙ্গোর দুর্গম এলাকা, সীমান্ত পরিস্থিতি এবং চিকিৎসা সরঞ্জামের অভাব ইবোলা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বিরল বুন্ডিবুগিও স্ট্রেইনের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা চিকিৎসার অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে।

আরও পড়ুন: চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৩ বসতঘর, দিশেহারা ক্ষতিগ্রস্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় পলাতক দেবর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলায় পলাতক দেবর গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের কারণে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সি ভাতিজাকে হত্যা করার অভিযোগে ইউসুফ মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) রাত ১২টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকেই ইউসুফ মোল্লা আত্মগোপনে ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৩০ মে) রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাই আব্দুস ছালামের বাড়িতে হামলা চালান। এই হামলায় নিহত হন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ। হামলায় গুরুতরভাবে আহত হন আব্দুস ছালাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ৯টা ১০ মিনিটে দোকান বন্ধ করে ছালাম বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে পৌছানোর পর তার ছোট ভাই ইউসুফ মোল্লা তাকে গুরুতর আঘাত করেন। এর আগে ইউসুফ ঘরে প্রবেশ করে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান, যা ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু ঘটায়।

স্থানীয়রা আহত ছালামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, নিহত আমেনার মা মিনা খাতুন বাদী হয়ে ইউসুফ মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই ইউসুফ মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের চলার সময় কাটা পড়ে, মৃত্যু হয়েছে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার।

এ দুর্ঘটনাটি ঘটে বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে, উপজেলার ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেলক্রসিং এলাকায়।

নিহত নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়ার বাসিন্দা ছিল। তিনি কিছু দিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহত বৃদ্ধার ছোট বোন শাহিন আক্তার জানিয়েছেন, নুরুন্নাহার বেগম ছিলেন বাকপ্রতিবন্ধী। পাশাপাশি, বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু ঘটে।

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দীন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার নামে ওই বৃদ্ধ মহিলার শরীর বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ জুন চট্টগ্রাম সফরে যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


৫ জুন চট্টগ্রাম সফরে যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামী ৫ জুন ২০২৬ তারিখে সরকারি সফরে চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনা করছেন। সফরকালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে এই সফরের তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার ৫ জুন সকাল ৯টা ৪০ মিনিটে, তিনি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর, তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।

একই দিন বেলা ১১টায়, প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন।

সফর শেষে ওইদিন বিকেল ৫টায়, তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত একপত্রে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের উদ্দেশ্য দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এর জন্য একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে।

বুধবার (৩ জুন) রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনকালে তিনি এই বক্তব্য তুলে ধরেন।

ববি হাজ্জাজ আরো বলেন, এর মাধ্যমে শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো সুনিশ্চিত করতেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যাতে সব ইংলিশ মিডিয়াম স্কুল অভিন্ন নীতিমালার আওতায় আসে।

শিক্ষার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন অথবা ইংলিশ মিডিয়াম - শিক্ষার্থীরা যে ধারাতেই পড়াশোনা করুক, তারা সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলের পেছনে ছুটবে না, বরং তারা স্বাধীনভাবে চিন্তা করতে শিখবে। নতুন কিছু উদ্ভাবন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দিতে শিখবে। আগামী দিনের বাংলাদেশকে এই তরুণরাই নেতৃত্ব দেবে। সুতরাং তাদের বিশ্বমানের দক্ষতা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

একাডেমি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প এবং সৃজনশীল উপস্থাপনা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাদের মেধার প্রশংসা করেন।

তিনি আসন্ন প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। প্রতিমন্ত্রী দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় দ্য আগা খান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%