মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি
০৩:১৫ পি.এম
আজ ১৬ জুন সকাল নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুলিশ সুপারের সাথে বিদ্যালয়ের ছাত্রীদের এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম পাওয়ার কম্পিউটার এবং প্রজেক্টর এর মাধ্যমে পয়েন্ট উপস্থাপনার দ্বারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার গুরুত্ব তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, সামান্য অসচেতনতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য অথবা অতি-ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং, বিকাশের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। বিশেষ করে তিনি ছাত্রীদেরকে পর্নোগ্রাফি সংক্রান্তের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের অতি ব্যক্তিগত ছবি বন্ধু আত্মীয়স্বজন অথবা কারো নিকট শেয়ার না করার জন্য সতর্ক করেন। কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপারের তথ্যবহুল ও মনোমুগ্ধকর উপস্থাপনা প্রায় দের ঘণ্টাব্যাপী চলে। এতে তিন শতাধিক নারী স্কুল শিক্ষার্থী মনোযোগ সহকারে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন । সভার শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে সচেতন, দায়িত্বশীল ও আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা রাবেয়া খাতুন । তিনি এ ধরনের সময়োপযোগী ও শিক্ষণীয় আয়োজনের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।
মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং পুলিশ সুপারের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতবিনিময়কারী কয়েকজন ছাত্রীকে পুরস্কার প্রদান করেন। ফাইনালি পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উধার আহ্বান জানান ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন ধরনের অগ্রগতি দেখা যাচ্ছে।
ঘটনার প্রায় আড়াই মাস পরে মামলার তদন্ত পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্প্রতিক একটি প্রশাসনিক বৈঠকের পর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আশ্বাস প্রদান করা হয়েছে। একই সঙ্গে, মামলাটি সিআইডির হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।
কিছুদিন আগে রাহুলের মৃত্যুর বিষয়ে ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে। এই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বাড়তে শুরু করেছে। অভিযোগ উঠেছে যে, শুটিং চলাকালে নিরাপত্তা বিধিতে ঘাটতি এবং নিয়ম লঙ্ঘনের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি করেছে।
জানা গেছে, এআইসিডব্লিউএর কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি, শুটিং সেটে কোনো অবহেলা, গাফিলতি বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে ওডিশা সরকারের গঠিত এসআইটি।
ভবিষ্যতে সিআইডির সম্পৃক্ততা রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আনবে বলে বিশ্বাস রয়েছে সংশ্লিষ্টদের। এখন তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে নজর রাখছেন পরিবার, সহকর্মী এবং ভক্তরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ অভিযান শুরু করার পর ইরান ফুটবল দল নতুন বিতর্কের মুখে পড়েছে। রাজনৈতিক ও ভিসা-সংক্রান্ত নানা জটিলতার মধ্যে দিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া এই দলটি ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ছাড়তে নির্দেশ পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময় সোমবার(১৫ জুন) সকালে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের ড্র করে ইরান। ম্যাচে তারা দুবার পিছিয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত লড়াই করে সমতা ফিরিয়ে আনে মধ্যপ্রাচ্যের দেশটি।
যাহার পর মাঠের লড়াই শেষ হতেই নতুন ভোগান্তির শুরু। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচ শেষে ক্যালিফোর্নিয়ায় রাত কাটানো ছিল ইরানি ফুটবলারদের। কিন্তু আকস্মিক নির্দেশের দরুণ তাদের সেই রাতে মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে ফিরে যেতে হয়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। তিনি বলেছেন, তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। ম্যাচ শেষের পর অবিলম্বে জানানো হলো, এখনই দেশ ছাড়তে হবে। খেলোয়াড়দের জন্য ম্যাচ-পরবর্তী বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, আমাদের বাধ্য করা হচ্ছে ১৪০ মাইল দূরের টিজুয়ানায় যাওয়ার জন্য বিমানে। এই আচরণে আমরা সত্যিই হতাশ ও বিপর্যস্ত।
ঘালেনোই আরও বলেছেন, কেন আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, তা আমরা জানি না। বিষয়টা অত্যন্ত অদ্ভুত। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা অন্য কেউ আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে বেশি নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে।
দলের অধিনায়ক মেহেদি তারেমি একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের এখনই লস অ্যাঞ্জেলেস ছাড়তে হচ্ছে, যা দলের জন্য মোটেও ভালো নয়। ফিফার উচিত ছিল আমাদের আরও সহযোগিতা করা। আমাদের জন্য সবকিছুই এখন এক একটি বিপর্যয়ের মতো মনে হচ্ছে।
বিশ্বকাপ শুরুর আগে ইরানের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে বিভিন্ন বিধিনিষেধও ছিল। শুরুর দিকে ম্যাচের দিন সকালেই প্রবেশের পর সন্ধ্যায় দেশ ছাড়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। পরে ওই সিদ্ধান্তে পরিবর্তন এনে ম্যাচের একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে সর্বশেষ এই নির্দেশের ফলে ইরান দলের প্রস্তুতি ও পুনরুদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান কর্তৃপক্ষ সতর্কতা উচ্চারণ করে জানিয়ে দিয়েছে যে, লেবাননে ইসরাইলের যেকোনো হামলাকে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সম্পর্কে বলেছেন, তেহরানের দৃষ্টিতে এই চুক্তির একপক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ এবং অন্যপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ তথ্য এসেছে বিবিসির প্রতিবেদনে।
আরাঘচি জোর দিয়ে বলেছেন, ‘লেবাননে যুদ্ধের অবসান সম্পূর্ণ যুদ্ধের অবসানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং যুদ্ধের অবসান মানেই দখলদারিত্বেরও সমাপ্তি।’
তিনি আরও সতর্ক করেন যে, এখন থেকে লেবাননে ইসরাইলের যেকোনো হামলা এবং লেবাননের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা ‘আমাদের দৃষ্টিতে সমঝোতার স্মারক লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে’।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে এগিয়ে আসা ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে – এই প্রেক্ষাপটে আরাঘচির এই মন্তব্য এসেছে।
হিজবুল্লাহও জানিয়েছে যে, প্রতিক্রিয়া হিসেবে তারা ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চূড়ান্ত হওয়ার ঘোষণার পর থেকে লেবাননে ‘নিরাপত্তা অঞ্চল’-এ তাদের বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে ইসরাইল জোর দিতে শুরু করেছে। ইসরাইলের বহু কর্মকর্তা এই সমঝোতার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় সড়ক দুর্ঘটনার কারণে নিহত হয়েছেন মো. আবু জুবায়ের, যিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। এই দুর্ঘটনা সোমবার (১৫ জুন) দিবাগত রাতে ঘটে। তার অকাল মৃত্যুতে অনেকের মাঝে, পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব এবং স্থানীয়দের মাঝে শোকের ছায়া বিনা করে গেছে।
নিহত আবু জুবায়ের ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের একজন শিক্ষার্থী। তিনি পরিচিত ছিলেন একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও বিতার্কিক হিসাবেও। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার জুবায়ের, ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিনের ছোট ভাই। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত হওয়ার পর মরদেহ গ্রামের বাড়িতে আনলে সেখানে স্বজন, সহপাঠী ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হন। বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আবু জুবায়েরের শিক্ষাকালে তিনি পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা অর্জন করেছেন। শিক্ষকেরা তাকে মেধাবী ও ভদ্র স্বভাবের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে।
জুবায়েরের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই আবিদ জানান, জোবায়ের ঢাকা উদ্যানের মোহাম্মদপুর এলাকায় খালার বাসায় থাকতেন। সোমবার রাতে তিনি আরও দু'জন বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে বাংলাদেশের একটি ট্রাক দ্রুতগতিতে পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে অন্য দু'জন সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. আবু জোবায়েরকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ