ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়


নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ফাইনালে মুখোমুখি হয় লক্ষ্মীপুর একাদশ ও গোকর্ণ আব্দুল রহিম একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে গোকর্ণ আব্দুল রহিম একাদশ।

খেলা শুরুর আগে কবুতর ও বেলুন উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আরও পড়ুন: বিএমপি কমিশনারের উদ্যোগে পুলিশ লাইন্সের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত, উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণের প্রত্যাশা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ফাইনাল ম্যাচকে ঘিরে নাসিরনগরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। মাঠের পাশাপাশি আশপাশের রাস্তা, টমটমের ছাদ, বিভিন্ন ভবনের ছাদ এমনকি গাছের ওপরও দর্শকদের অবস্থান করতে দেখা যায়।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত দর্শক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি নাসিরনগরে একটি স্টেডিয়াম নির্মাণের ব্যবস্থা করার কথা জানান। পাশাপাশি দর্শকদের জন্য মাঠের চারপাশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন, যাতে ভবিষ্যতে দর্শকরা আরও সুন্দর পরিবেশে খেলাধুলা উপভোগ করতে পারেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় এনে দলগুলোকে শক্তিশালী করা হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়নের দাবি

শেষ পর্যন্ত ২-১ গোলে গোকর্ণ আব্দুল রহিম একাদশের জয়ের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালের পর্দা নামে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে স্কুল ফিডিংয়ের চুরি যাওয়া দুধের প্যাকেট ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


নেছারাবাদে স্কুল ফিডিংয়ের চুরি যাওয়া দুধের প্যাকেট ফেরত
 
 
পিরোজপুরের নেছারাবাদে কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ নিয়ে যাওয়ার অভিযোগের পর ২৭ প্যাকেট দুধ বিদ্যালয়ে ফেরত দিয়েছেন অভিযুক্ত যুবক।
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তারা বিদ্যালয়ে এসে দুধগুলো ফেরত দেন। বাকি তিন প্যাকেট দুধ তারা খেয়ে ফেলেছেন বলে জানিয়েছেন অভিযুক্তদের একজন।
 
ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কথা জানানো হয়েছিল। পাশাপাশি শিক্ষা অফিসকে অবহিত না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে পুলিশ ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী বিদ্যালয়ে আসেন। অতিথিদের বসার ব্যবস্থা ও আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সময় তিনি ওয়াশরুমে যান। এ সময় লাইব্রেরিতে রাখা দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়া হয় বলে তিনি জানতে পারেন। পরদিন শিক্ষার্থীদের দুধ দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
 
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, কয়েকজন যুবক দুধ নিয়ে বিদ্যালয়ের আশপাশে বসে খেয়েছেন। পরে বিষয়টি নিয়ে থানায় জিডি করার উদ্যোগ নেওয়া হয়।
 
অভিযুক্তদের মধ্যে স্থানীয় ‘বিন্না ইয়ংমেন্স ক্লাবের’ সাংস্কৃতিক সম্পাদক মো. নাদিম মাহমুদ ও তাঁর দুই বন্ধুর নাম জানা গেছে। তবে ৩০ প্যাকেট দুধ নেওয়ার অভিযোগ অস্বীকার করে নাদিম বলেন, ‘আমিসহ তিন বন্ধু স্কুল থেকে মাত্র তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছি। দুধগুলো যে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল, তা আমরা জানতাম না। পরে ৩০ প্যাকেট দুধ নেওয়ার বিষয়টি জানতে পেরে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে স্কুলে এসে বাকি ২৭ প্যাকেট দুধ খুঁজে বের করে ফেরত দিয়েছি।’
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. আশা বলেন, ‘শিক্ষকরা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকার সুযোগে নাদিমসহ কয়েকজন যুবক লাইব্রেরিতে রাখা দুধ নিয়ে যান। পরে বিষয়টি ধরা পড়ে। বুধবার অভিযুক্তরা ২৭ প্যাকেট দুধ ফেরত দিয়ে গেছে। বাকি তিন প্যাকেট তারা খেয়ে ফেলেছে।’
 
নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজক ও বিন্না ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ বলেন, নাদিম তাঁদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। তিনি শুনেছেন, নাদিম ও তাঁর বন্ধুরা তিন প্যাকেট দুধ নিয়ে খেয়েছেন। দুধগুলো শিশুদের জন্য বরাদ্দ ছিল এ বিষয়টি তারা বুঝতে পারেনি। পরে দুধগুলো আজকে ফেরত দেয়া হয়েছে।
 
এদিকে ঘটনার পর কয়েক দিন পেরিয়ে গেলেও উপজেলা শিক্ষা অফিসকে অবহিত না করায় প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে শোকজ করা হয়েছে।
 
নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গত শুক্রবারের। কিন্তু কয়েক দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায়নি। এ কারণে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। অভিযুক্তরা চুরি যাওয়া দুধের ২৭ প্যাকেট ফেরত দিয়েছে বলেও আমরা জানতে পেরেছি।’
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (রহ.)

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (রহ.)

উনার জীবন, শিক্ষা, সাধনা ও দ্বীনি খেদমতের বিস্তারিত ইতিহাস
বাংলার ইসলামী অঙ্গনে যেসব মনীষী কুরআন-হাদিসের শিক্ষা, ইলমে কিরাআত, তাসাউফ, ধর্মীয় শিক্ষা ও সমাজকল্যাণে দীর্ঘস্থায়ী অবদান রেখে গেছেন, তাঁদের মধ্যে সিলেটের জকিগঞ্জের ফুলতলী গ্রামের সন্তান শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (রহ.) বিশেষভাবে স্মরণীয়। উনি একজন আলেম, মুহাদ্দিস, ক্বারি, লেখক, ওয়ায়েজ ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।
জন্ম ও বংশপরিচয়
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলা (রহ.) ১৯১৩ সালে তৎকালীন আসাম প্রদেশের সিলেট জেলার জকিগঞ্জ অঞ্চলের ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। উনার পিতা ছিলেন বিশিষ্ট আলেম ও মুফতি মাওলানা মুফতি আব্দুল মজিদ চৌধুরী।
ছোটবেলা থেকেই উনি একটি ধর্মীয় ও জ্ঞানসমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠেন। উনার পিতা ও পরিবারের আলেমদের কাছ থেকে ইসলামী জ্ঞান অর্জনের ভিত্তি তৈরি হয়।
 শৈশব ও প্রাথমিক শিজক্ষা
শৈশবেই উনার কুরআন শিক্ষা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে উনি স্থানীয় আলেমদের কাছে কুরআন, তাজবিদ ও ইসলামী শিক্ষার প্রাথমিক জ্ঞান অর্জন করেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় বাক-শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া ,নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


পূর্বধলায় বাক-শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রবিউল আউয়াল ওরফে রবিনকে (২৪) ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১-এর সহযোগিতায় বিমানবন্দর থানা এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগ রয়েছে, প্রতিবেশী রবিন ওই নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।
এজাহারে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশের এলাকায় গেলে রবিন ইশারায় ওই নারীকে ডেকে একটি তালাবদ্ধ ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে রবিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী নারী ইশারার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানান। এরপর তার বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকেই রবিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করেন। পরে র‌্যাব-১-এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত এগিয়ে নিতে এবং অভিযোগের বৈজ্ঞানিকভাবে যাচাইয়ের জন্য ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি চীনের প্রতি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


রাষ্ট্রপতি চীনের প্রতি বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসলে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে বলেন, "সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে চীনের উদ্যোগ সহায়ক হবে।"

তিনি বিভিন্ন খাতে, যেমন তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

রাষ্ট্রপতি কুনমিং-চট্টগ্রাম করিডর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত।

তিনি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগকে যোগাযোগ, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রকল্প বাস্তবায়নে আলোচনা আরো এগিয়ে নেওয়ার অনুরোধ করেন।

এ সময় তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ ও ১৯৮০ সালের চীন সফর এবং ২০২৬ সালের এপ্রিলে তাঁর নিজের ও বাংলাদেশের জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, "এ সকল সফর ও বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করেছে।"

তিনি চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, "এই সম্পর্ক সামনের দিনগুলোতে আরো শক্তিশালী ও সুসংহত হবে।"

রাষ্ট্রপতি এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ ও অর্থায়নের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মিলিত সামরিক হাসপাতালে জনগণের জন্য উন্মুক্ত জটিল ব্লাড ক্যান্সার চিকিৎসায় চীনা দক্ষতা ও প্রযুক্তি সহযোগিতা চান। রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বলেন, "বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।"

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

এছাড়া, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন ড. লিই ইউইন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%