ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরের অভয়নগরে গলাকাটা অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার


যশোরের অভয়নগরে গলাকাটা অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার

 

যশোরের অভয়নগরে বাহারুল নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।নিহত বাহারুল রানাগাতি গ্রামের হাকিম মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রানাগাতি গ্রামে রাস্তার পাশে বাহারুলের রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গলা কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।তবে নিহেতর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে সম্ভাব্য কারণ নির্ণয়ে কাজ করছে পুলিশ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধভাবে ইতালি যাত্রা ঠেকাতে হবে ওয়ার্কশপ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


অবৈধভাবে ইতালি যাত্রা ঠেকাতে হবে ওয়ার্কশপ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা রোধ করার লক্ষ্যে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ সংশ্লিষ্ট অঞ্চলে সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত জানিয়েছেন—ইতালিতে বাংলাদেশিদের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলসহ আশপাশের এলাকার। তিনি খুব উদ্বেগের সঙ্গে বলেছেন যে অবৈধভাবে বাংলাদেশ থেকে অনেকেই সমুদ্রপথে পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইতালিতে যায়, যা খুবই দুঃখজনক।’

তিনি জানান, দেশটি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ সংশ্লিষ্ট অঞ্চলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যৌথভাবে একটি ওয়ার্কশপ আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ইতালি চায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে যৌথভাবে একটা ওয়ার্কশপ হোক।

 

ওই ওয়ার্কশপে মানুষকে বোঝানো হবে যে তাদের আর অবৈধভাবে যাওয়ার দরকার নেই। যেহেতু পরিবার-পরিজন থাকে, বৈধভাবে যাওয়ারও সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ কাজে লাগায়।

প্রতিমন্ত্রী আরো জানান, ইতালির রাষ্ট্রদূতের দেওয়া তথ্যানুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন, যার সিংহভাগ হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইতালির রাষ্ট্রদূত অবৈধ পথে বাংলাদেশিদের ইতালি যাওয়ার বিষয়টিকে মানবিক ও মানবাধিকারসংক্রান্ত সমস্যা হিসেবে দেখছেন।

 

বিশেষ করে সমুদ্রপথে যেতে গিয়ে অনেকের মৃত্যুর বিষয়েও তিনি উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত বললেন যে এটা আমাদের জন্য কষ্ট হয়, তারা কষ্ট পায়, অনেক সময় সমুদ্র পাড়ি দিতে গিয়ে মারা যায় রাস্তার মধ্যে। বলছেন, এভাবে যাওয়ার দরকার নেই; আমাদের দেশে যেহেতু বৈধভাবে আমরা শ্রমিক নিই, সেহেতু যাওয়ার সুযোগ রয়েছে।’

রাষ্ট্রদূত অবৈধভাবে লোক পাঠানোর ক্ষেত্রে ‘দালাল’ শব্দটি ব্যবহার করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তবে স্থানীয় সরকারের পক্ষ থেকে এসব ব্যক্তিকে ‘অবৈধ এজেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইতালিতে বাংলাদেশিদের বৈধভাবে যাওয়ার সুযোগ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূত বলেছেন যে, আমাদের দেশ থেকে প্রায় ১০ হাজার লোক বৈধভাবে যাওয়ার সুযোগ আছে এবং ফ্যামিলিসহ আরো ১২ হাজার। তাহলে এত বড় একটা সুযোগ, তিনি বললেন যে এটা তোমরা কাজে লাগাতে পারো এবং এ ব্যাপারে ওয়ার্কশপ করো।’

প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্রদূত বলেছেন—প্রতিবছর একটি নির্দিষ্ট সংখ্যক বাংলাদেশি নেওয়া সম্ভব হলেও সংখ্যাটি কমবেশি হতে পারে। তবে আগ্রহীদের বৈধ পথে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীরে এসে ডুবল তরি, পানিতে দেড় কোটি টাকার পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


তীরে এসে ডুবল তরি, পানিতে দেড় কোটি টাকার পণ্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে একটি নৌকা প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে ডুবে গেছে। তবে, এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

আজ সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, নৌকায় প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিল।

নৌকা এবং মালামাল উদ্ধারের জন্য শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে নৌকাটি উল্টে যায় এবং নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

 

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, ‘নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়া দলে লাবুশেন, ফিরলেন কনোলি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়া দলে লাবুশেন, ফিরলেন কনোলি

অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে।মার্নাস লাবুশেন, যিনি বাংলাদেশ সিরিজে ভালো করতে ব্যর্থ হলেও, তার জায়গা দলে ধরে রেখেছেন।

বাংলাদেশ সিরিজে অনুপস্থিত থাকা কুপার কনোলিকে দলে ফিরিয়ে আনা হয়েছে। এর সাথে, মাইকেল নেসার ও ম্যাথু কুহনেমানও দলে যুক্ত হয়েছেন।

লাবুশেনকে দলে রাখা নিয়ে আলোচনা ছিল ব্যাপক। দীর্ঘ সময় ধরে রান খরায় ভুগছেন এই ব্যাটার।২০২৩ সালের জুলাইয়ে তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি হওয়ার পর থেকে ৪৩ ইনিংসে তার গড় মাত্র ২৪.৬৯।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার ইনিংসগুলো ছিল ১, ৩১ ও ৪। এর আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সফরের দলে তিনি বাদ পড়েছিলেন।তবে, দক্ষিণ আফ্রিকার সফরে লাবুশেনের প্রতি আস্থা রেখেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

 

প্রধান নির্বাচক জর্জ বেইলি মন্তব্য করেছেন, ‘আমরা এই বিষয়টি এড়িয়ে যাচ্ছি না যে, আমরা ওর (লাবুশেন) কাছ থেকে আরো রান চাই। তবে আমরা এটাও বিশ্বাস করি, সে এখনো এই দলে ইতিবাচক অবদান রাখতে পারে।’

দলে ফিরেছে তরুণ ব্যাটার কুপার কনোলিও। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে তার বড় ইনিংস নেই, গত জুনে বাংলাদেশ সফরে ওয়ানডেতে সে দুর্দান্ত সেঞ্চুরি করেছে। কনোলি সম্পর্কে বেইলি বলেন, ‘আশা করি সে আরো উন্নতি করবে।আমরা যখনই ওকে নিয়েছি, সে ভালো কিছুই শিখেছে। নিজের খেলার উন্নতি করতে সে খুবই আগ্রহী।’

এদিকে, চোট কাটিয়ে ফিরেছেন পেসার মাইকেল নেসার। বাঁহাতি ম্যাথু কুহনেমানকে অতিরিক্ত স্পিনার হিসেবে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দুই স্পিনার খেলার সম্ভাবনা কম, তবে কুহনেমানের উপস্থিতি অস্ট্রেলিয়ার ব্যাটারদের কেশব মহারাজের বিপক্ষে প্রস্তুতিতে সহায়ক হবে।

অস্ট্রেলিয়া আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান, গেবেখা ও কেপটাউনে তিনটি টেস্ট খেলবে। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের আওতাধীন।

সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

 

দলের সদস্যরা হলেন: প্যাট কামিন্স (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার, বিউ ওয়েবস্টার, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, ম্যাথু কুহনেমান ও কুপার কনোলি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে আখতার আহমেদ বলেন, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যু করার প্রস্তাবনা ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেবে কমিটি। এরপর সেই অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে।

নির্বাচনের পোস্টার সংক্রান্ত বিষয়ে তিনি জানান, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’

এছাড়া, তিনি উল্লেখ করেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো তথ্য নেই।

 

তবে ভোট একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। ৩/৫/৯ ধাপে ভোট হতে পারে।’

ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘উপজেলাভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%