ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন ডেঙ্গু রোগী ৫৫০


নতুন ডেঙ্গু রোগী ৫৫০

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বা¯’্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে আটজন, বরিশাল বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

আরও পড়ুন: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার গঠন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরের ২৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৬৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সু¯’ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ২ হাজার ৮০ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


গাজায় ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

গাজা শহরের জেইতুন এলাকায় একটি ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দল। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ওয়াফা জানায়, ২০ ফিলিস্তিনি গাজায় যুদ্ধের সময় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছিলেন। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ফিলিস্তিনিদের দেহাবশেষ উদ্ধারের জন্য বেসামরিক প্রতিরক্ষা দলগুলোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই এই উদ্ধার অভিযানটি পরিচালিত হয়।

এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় হাজার-হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

নরসিংদী, ২৬ আগস্ট, ২০২৬ : নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরে মন্ত্রী পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর পৌর যুবদল নেতা আবুল হোসেন আশিক অসুস্থ, হাসপাতালে খোঁজ নিলেন খন্দকার মোতালিব হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


মধুপুর পৌর যুবদল নেতা আবুল হোসেন আশিক অসুস্থ, হাসপাতালে খোঁজ নিলেন খন্দকার মোতালিব হোসেন

মধুপুর পৌর যুবদলের একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ যুবনেতা আবুল হোসেন আশিক গুরুতর অসুস্থ হয়ে মধুপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আশিকের অসুস্থতার খবর জানার পর হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন। তিনি অসুস্থ আশিকের পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মধুপুর পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও বারবার কারা নির্যাতিত নেতা সাইফুল ইসলাম সাগর এবং কারা নির্যাতিত নেতা ও পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেন।

মধুপুর পৌর বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আবুল হোসেন আশিকের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি শিফায়ে কামিলা দান করে আশিককে দ্রুত সুস্থতা ফিরিয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস।

শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাসের আরোপ করা শর্তগুলো জানানো হয়েছে।

সৌদি দূতাবাসের আরোপ করা ৬ শর্ত হলো: 

১. বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করা।

২. লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণী ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করা।

৩. সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করা।

৪. সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করা।

৫. নিম্নোক্ত প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা: https://ksavisa.sa/visa/umrah/details

৬. নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলো যেন প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম চালাতে পারে, তা নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%