০৬:২৫ পি.এম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অনেকেই এখন গণঅভ্যুত্থানের মালিকানা দাবি করছেন। পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে, কিন্তু সেই বিপ্লবগুলোকে রক্ষা করা যায়নি অনেকক্ষেত্রে। অনেকে আত্মঘাতি খেলায় লিপ্ত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল হক আরো বলেন, পার্লামেন্ট থেকে বেরিয়েই এক সংসদ সদস্য বলেছেন যে তারা সরকারকে ব্যর্থ করে দেবেন। সরকারকে যদি ব্যর্থ করে দেয়, তাহলে এতে লাভবান হবে কারা?
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত পেলেন আরও দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব
তিনি আরও বলেন, বিএনপি যেভাবে জনমনে আশা জাগিয়ে তুলতে পারছে, রাজনৈতিকভাবে তেমন আশা জাগাতে পারছে না। সরকার এখনও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এখন গুম-খুন, ধর্ষণ এগুলো নিয়ন্ত্রণে আসছে না।
সাইফুল হক যোগ করেন, সরকারকে আমি বারবার বলছি, মানুষ সরকারকে সময় দিচ্ছে। ইতোমধ্যে নতুন আরেকটি বন্দোবস্ত তৈরি হয়েছে, যা হলো মাস্তানির বন্দোবস্ত। সরকারের প্রতি অনুরোধ, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করবেন, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ হিসেবেই চিহ্নিত করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন