প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর ২টি সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে ২ জন নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। এর পরে ভ্রাম্যমাণ আদালত ৮ জনকে সাজা দিয়েছে এবং ৪ জনের অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ২ জন নারী এবং ৬ জন পুরুষ রয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত নরসিংদী সদর ও ১০০ শয্যা জেলা হাসপাতাল এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়, যা পরিচালনা করে র্যাব-১১ সিপিসি নরসিংদী, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন।
এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং র্যাব-১১ সিপিসি- নরসিংদী এর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।
এসময় তারা জানান, এই দালাল চক্রটি দীর্ঘদিন ধরে নরসিংদী ১০০ শয্যা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে গিয়ে রোগীদের টার্গেট করে আসছিল। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, হাসপাতালকেন্দ্রিক যৌথ অভিযানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন