ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালাল অস্ত্র কারবারিরা


নেত্রকোনায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার, পালাল অস্ত্র কারবারিরা

নেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) অভিযানে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে, অভিযানের সময় অস্ত্র কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, ময়মনসিংহের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফা বেগম।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকায় একটি চক্র অবৈধ অস্ত্রের সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মানুষউড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কয়েকজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী অস্ত্রের চালান কেনাবেচা ও হাতবদলের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই এবং জড়িতদের হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন অস্ত্র কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের ধাওয়া করলে তারা বহন করা একটি লাল রঙের ব্যাগ ফেলে অন্ধকারে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি সচল পিস্তল উদ্ধার করা হয়। তবে দীর্ঘ ধাওয়া সত্ত্বেও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি।

র‌্যাবের মিডিয়া অফিসার লুৎফা বেগম জানান, উদ্ধার করা অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অস্ত্র কারবারিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের একাধিক দল কাজ করছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তিনি আরও জানান, এ ঘটনায় পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অস্ত্র আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২০৮৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২০৮৬ মামলা

রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে লঙ্ঘনের জন্য ৯টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা করা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগেও ১৩টি বাস, ২৬টি কাভার্ডভ্যান, ১০৬টি সিএনজি ও ২৮৫টি মোটরসাইকেলসহ মোট ৫০৩টি মামলা করা হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮টি বাস, ১৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি, ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৪টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযানকালে মোট ৩৮৭টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৪৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনতার বাধায় কাজ বন্ধ”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


“বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনতার বাধায় কাজ বন্ধ”

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দরপত্র অনুযায়ী সড়ক নির্মাণ না করার অভিযোগে স্থানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। কাজ বন্ধ করার আধাঘন্টা পর প্রভাব খাটিয়ে ওই কাজ আবার চালু করার অভিযোগ রয়েছে উপজেলা ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হলের সামনে সড়কের নির্মাণ কাজে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, কালাইয়া বন্দরের ল্যাংড়া মুন্সীর পুল থেকে পূর্ব দিকে সুন্দরী সিনেমা হলের সামনে ৯৮ মিটার আরসিসি সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছিল পটুয়াখালী সড়ক বিভাগ কর্তৃক। আজ বৃহস্পতিবার সকালে সড়কের সিসি ঢালাই কাজ শুরু করতে থাকে ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা।

কিন্তু সড়কের সিসি ঢালাই কাজে নিম্নমানের লবণাক্ত সিলেকশন বালু ব্যবহার করা হচ্ছে, ঢালাই ৩ ইঞ্চির কম এবং সড়কের প্রস্থ ১৮ ফুটের কম সহ নির্মাণ কাজে রয়েছে ব্যাপক অনিয়ম। এলাকাবাসী এ বিষয়ে পটুয়াখালী সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলামের কাছে অভিযোগ করেন এবং জনসম্মুখে নির্মাণ কাজের দরপত্র মেনে কাজ করার অনুরোধ করেন। কিন্তু দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ বিষয়ে এড়িয়ে যান। ফলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

কাজ বন্ধের আধা ঘন্টা পরই ঘটনা স্থলে আসেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং প্রভাব খাটিয়ে কাজ শুরু করতে শ্রমিকদের নির্দেশ দেন তিনি। এরপর শ্রমিকরা সেই নির্মাণ মানের নির্মাণ সামগ্রী দিয়েই কাজ শুরু করেন।

জানা গেছে, ৯৮ মিটার দৈর্ঘ্যের এবং ১৮ ফুট প্রস্থের আরসিসি সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪০ লাখ টাকা। দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছিল মেসার্স কহিনুর এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উত্তম নামে একজন সাব ঠিকাদার কাজ শুরু করেছিলেন।

অনিয়মের কারণে যখন স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়, তখন বিষয়টি উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদকে জানানো হয়। তিনি আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে এসে ক্ষমতার প্রভাব খাটিয়ে পুনরায় কাজ চালু করার নির্দেশ দেন। পরবর্তীতে শ্রমিকেরা কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ পঞ্চায়েত বলেন, সড়ক নির্মাণ কাজে সিলেকশন বালু বা সিলেট চান বালুর পরিবর্তে ময়লাযুক্ত চট্টগ্রামের লবণাক্ত বালু ব্যবহার করা হচ্ছে। যদিও সিসি ঢালাইয়ের কথা থাকলেও প্রস্তাবিত মান অনুযায়ী ঢালাই দেওয়া হচ্ছে না। দায়িত্বরত প্রকৌশলীকে বিষয়টি দেখার জন্য বললে, তিনি তা এড়িয়ে যান। ফলে এলাকাবাসী শেষ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ছাত্রদলের সভাপতি ফাহাদ এসে কাজ শুরু করার নির্দেশ দেন এবং শ্রমিকরা কাজ শুরু করেন।

স্থানীয় মো. মনজু বলেন, ‘দরপত্র অনুযায়ী কাজ করা হচ্ছে না। ঠিকাদার মনগড়াভাবে কাজ করছেন। নির্মাণ কাজের শিডিউল দেখতে চাইলেও তিনি তা দেননি। কাজের দুর্নীতি অনিয়মের কারণেই শিডিউল গোপন রাখা হচ্ছে। কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও তা মানা হচ্ছে না। প্রভাব খাটিয়ে ঠিকাদার অনিয়মের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন।’

এদিকে, নির্মাণ কাজের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় গণমাধ্যম কর্মী এম এ হান্নান ও এইচএম বাবলুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদ। তিনি সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং হুমকিও দেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ বলেন, ‘কাজ বন্ধ কিংবা চালু করা কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। সাংবাদিকদের গালাগাল কিংবা হুমকীর অভিযোগও সত্য নয়।’

নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম বলেন, ‘নির্মাণ কাজের শিডিউল আমার কার্যালয়ে রয়েছে।’ আর অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো অনিয়ম হচ্ছে না।’

এদিকে ঠিকাদারের পক্ষে নির্মাণ কাজের দায়িত্বে থাকা উত্তম জানান, ‘তিনি শুধু শ্রমিকদের দিয়ে কাজ করান। মালামাল সরবরাহ করেন ঠিকাদার।’

এ বিষয়ে মোবাইল ফোনে কহিনুর এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. রাশেদুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আপনার সঙ্গে সরাসরি কথা বলবো।’ পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল বলেন, ‘সড়কের নকশা অনুযায়ী নির্মাণ কাজ হবে। কাউকে দেখাতে তো সমস্যা হওয়ার কথা নয়। লুকোচুরি করে কাজ করার সুযোগ নেই। এই বিষয়টি আমি দেখবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারকে বিভিন্ন ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


স্পিকারকে বিভিন্ন ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ অথবা বের হওয়ার সময় স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর দীর্ঘদিনের প্রচলিত নিয়মে পরিবর্তন ঘটেছে। এখন সংসদ সদস্যরা (এমপি) নিজের ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের সূচনাতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই সিদ্ধান্তের কথা জানান।

সংসদের কার্যপ্রণালি বিধির একটি রুলিং প্রদানকালে স্পিকার উল্লেখ করেন যে, অতীতে কার্যপ্রণালি বিধিতে বিশেষভাবে ‘ঝুঁকে’ সম্মান জানানোর বাধ্যবাধকতা ছিল; তবে ২০০৬ সালে এক সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়েছিল।

স্পিকারের এই সিদ্ধান্তটি আসছে মূলত সংসদ সদস্যদের আপত্তির মধ্যে দিয়ে। গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর পদ্ধতির বিরুদ্ধে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, কার্যপ্রণালি বিধির সংশোধনীতে বিষয়টি আগে থেকেই বাদ পড়েছে। স্পিকার তখন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পরদিন, অর্থাৎ গতকাল বুধবার বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টি দ্রুত সুরাহা করার তাগিদ দেন।

আজ বিষয়টির চূড়ান্ত ব্যাখ্যা দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধির উদ্ধৃতি দিয়ে বলেন, সেখানে উল্লেখ আছে: ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’

স্পিকার হাউসকে জানালে বলেন, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যে প্রতিবেদন দেওয়া হয়েছিল, তা ২৬ সেপ্টেম্বর সংসদে গৃহীত হয়। সেই সংশোধনীর মাধ্যমেই মূলত ‘ঝুঁকিয়া’ শব্দটি কার্যপ্রণালি বিধি থেকে মুছে ফেলা হয়।

এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, যেহেতু আইন থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে সংসদ সদস্যরা যার যার ধর্মীয় অনুশাসন ও রীতি মেনে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“বিশ্বকাপের আগে গ্রেপ্তার আইভরি কোস্টের স্ট্রাইকার, কানাডা ম্যাচে খেলা অনিশ্চিত”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


“বিশ্বকাপের আগে গ্রেপ্তার আইভরি কোস্টের স্ট্রাইকার, কানাডা ম্যাচে খেলা অনিশ্চিত”

কানাডায় ওয়াহিকে বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি দেশটির সরকার। ছবি : রয়টার্স

জয় দিয়ে তারা বিশ্বকাপের অভিযান শুরু করেছে আইভরি কোস্ট। তবে ইকুয়েডরের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি উপভোগ করার মাঝেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের।

দলটির স্ট্রাইকার এলি ওয়াহিকে জার্মানির বিপক্ষে পাচ্ছে না তারা। ম্যাচটিতে তার একটি শট বারে না লাগলে গোলও পেতেন ওয়াহি।

ওয়াহিকে না পাওয়ার কারণ কোনো চোট নয়, কারণ তাকে কানাডায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটির সরকার। অগত্যা ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে রেখেই ম্যাচের ভেন্যুর শহর টরেন্টোয় পৌঁছেছে কানাডা দল।

আগামী ২১ জুন ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কেন ওয়াহিকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার পুরোনো একটি ঘটনা নতুন করে সামনে এসেছে। উল্লেখযোগ্য যে, বিশ্বকাপ শুরুর আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি।

লিগ আঁ’তে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন নিসের ফরোয়ার্ড। এই ঘটনাটি এবার সামনে এসেছে। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বিষয়টি সামনে এনেছে।

দ্য অ্যাথলেটিক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ গড়াপেটার অভিযোগে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে গ্রেপ্তার হয়েছিলেন ওয়াহি। ১৮ মে মেটজের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখেছিলেন নিসের ফরোয়ার্ড।

পরে রেলিগেশন ম্যাচে কার্ডের নিষেধাজ্ঞার কারণে সাঁ এতিয়েনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এতে সন্দেহ দানা বাঁধে যে ম্যাচ ফিক্সিং, কেন্দ্রীয় বিষয় আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।

এই অভিযোগের তদন্তে ওয়াহিকে ২৯ মে গ্রেপ্তার করে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর তিনি ছাড়া পেয়েছিলেন। অন্যথায়, বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারতেন না। ছাড়া পেয়লেও তার বিরুদ্ধে তদন্ত চলছে ফ্রান্স পুলিশ।

তবে তিনি যুক্তরাষ্ট্রে পার হলেও এবার কানাডায় বিশ্বকাপের ম্যাচ খেলতে পারছেন না ওয়াহি। কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিশ্বকাপের তিনি দ্বিতীয় খেলোয়াড়। এর আগে নিষেধাজ্ঞা পেয়েছেন ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। আর্সেনালের সাবেক খেলোয়াড়কে প্রবেশের অনুমতি দেয়নি কানাডার সরকার। তার বিরুদ্ধে রয়েছে ৪ জন নারী দ্বারা ৭টি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%