০২:০২ এম
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে অনুষ্ঠিত স্পেন এবং বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াইয়ের প্রথমার্ধ ১-১ গোলে সমতা নিয়ে শেষ হয়েছে। ম্যাচের শুরুতেই স্পেন এগিয়ে গেলেও বিরতির আগে চার্লস ডি কেটেলারের গোলে বেলজিয়াম সমতা ফেরায়।
লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলা শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে স্পেনের আধিপত্য লক্ষ্যণীয় ছিল। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩০ মিনিট পর্যন্ত।
৩০তম মিনিটে দানি ওলমোর শটটি থিবো কোর্তোয়ার হাত থেকে বাঁচলেও ফিরতি বলটি জালে পাঠিয়ে দেন ফাবিয়ান রুইজ। তার এই গোলের মাধ্যমে স্পেন ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
আরও পড়ুন: “অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, নদী বাঁচাতে বদলাতে হবে ঢাকার নগর কাঠামো”
তবে পিছিয়ে পড়লেও বেলজিয়াম চেষ্টা ছাড়েনি। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানের অসামান্য অ্যাসিস্ট থেকে চার্লস ডি কেটেলারে গোল করে স্কোর সমতায় ফেরান।
দুই মিনিট পর, ৪৩তম মিনিটে বেলজিয়ামের আক্রমণ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাবিয়ান রুইজ আবারো গোলের সুযোগ পান, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। ফলে ১-১ সমতা নিয়ে দু'দল বিরতিতে যায়।
প্রথমার্ধের পরিসংখ্যান নিম্নরূপ:
বল দখল:
আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল
স্পেন ৬৬ শতাংশ
বেলজিয়াম ৩৪ শতাংশ
মোট শট:
স্পেন ৮
আরও পড়ুন: শেষ দিনে অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে দ. আফ্রিকা
বেলজিয়াম ২
লক্ষ্যে শট:
স্পেন ২
বেলজিয়াম ১
আরও পড়ুন: মেসি অন্তত ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকবেন
দুই দলের একাদশ:
স্পেন:
উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল
বেলজিয়াম:
আরও পড়ুন: রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশির লাশ আজ দেশে আসছে
থিবো কোর্তোয়া, টিমোথি কাস্তানে, নাথান এনগোয়, ব্রান্ডন মেচেলে, ম্যাক্সিম ডি কুইপার, নিকোলাস রাস্কিন, হান্স ভানাকেন, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, চার্লস ডি কেটেলারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন