০৮:৪০ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহায়তায় হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “এগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট” এর প্রাণিসম্পদ খাতের আওতায় পরিচালিত হয়।
শনিবার, লালুয়া ইউনিয়নের হাছনাপাড়া আবাসন মাঠে দিনভর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ বিল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ইব্রাহীম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা জয় প্রকাশ রায়, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এবং হীড বাংলাদেশ’র শাঁখা ব্যবস্থাপক আব্দুল করিম।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী খামারীদের জন্য নিরাপদ ও সুস্থ গবাদি পশু এবং হাঁস-মুরগি পালনের করণীয় বিষয়, নিয়মিত টিকা প্রদান এবং কৃমিনাশক খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রত্যন্ত এলাকার ৬২ জন খামারীর ৮৬০টি গবাদিপশু এবং ৯৮০টি হাঁস-মুরগির জন্য ফ্রি ভ্যাকসিনেশন ও ওষুধ বিতরণ করা হয়।
আরও পড়ুন: সারা বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সমাবেশ ভিক্ষুক ও মিছিল হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন