ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা ১৫, নতুন নিয়মে কড়াকড়ি আমিরাতে


সোশ্যাল মিডিয়ায় বয়সসীমা ১৫, নতুন নিয়মে কড়াকড়ি আমিরাতে

সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের পক্ষ থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হলো দেশটি।

এর পূর্বে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডাও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে এক বছরের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি নিয়ম কার্যকর না করা হয়, তবে সংশ্লিষ্ট মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সরকার।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

গালফ নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে সক্ষম হবে না।

নতুন বিধান অনুযায়ী, সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করতে হবে। এবিষয়ে তাদের ১২ মাসের রূপান্তরকাল প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম কার্যকর না করা হলে সংশ্লিষ্ট মাধ্যমকে সতর্ক করা যাবে। হয়তো আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কিংবা প্রশাসনিক শাস্তির ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার।

এ ছাড়াও, ১৫ বছরের কম বয়সী শিশুরা সোশ্যাল মিডিয়ার পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে না। তারা অন্যদের সঙ্গে যোগাযোগ, লেখা প্রকাশ, মন্তব্য করা, তথ্য শেয়ার করা, উন্মুক্ত দল বা চ্যানেলে যুক্ত হওয়া কিংবা বৃহৎ পরিসরের অনলাইন আলোচনায় অংশগ্রহণ করতে পারবে না।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ জনতার হাতে আটক, পিটুনির পর কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ জনতার হাতে আটক, পিটুনির পর কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক যুবককে আটক করা হয়েছে ১ হাজার ইয়াবাসহ। জনতা তাকে মারধর করে পরে পুলিশের কাছে হস্তান্তর করে। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার, উপজেলার সীমান্ত গ্রাম পুরান লাউড়েরগড় মাদরাসার সামনে নাজমুল হাসান হিমেল নামের ওই যুবক এবং তার সহযোগী সোহাগ আহমদকে আটক করে স্থানীয়রা। এরপর তাদের পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। নাজমুল, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সোহাগও একই এলাকার বাসিন্দা। স্থানীয় জনতা জানায়, মোটরসাইকেলে করে হিমেল ও তার সহযোগী সোহাগ সীমান্ত এলাকা থেকে ফিরছিলেন। তখন লাউড়েরগড় এলাকার লোকজন তাদের আটক করে তল্লাশি করেন। এই সময় সাড়ে ৯৫০ ইয়াবা পাওয়া যায়। বিক্ষুব্ধ লোকজন তাদের দোকানের খুঁটিতে বেঁধে মারধর করে। পরে খবর দেন পুলিশে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, এলাকার মানুষজন হিমেলকে আটক করে তার কাছে বিপুল ইয়াবা পান। এরপর তারা পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেন। তিনি জানান, হিমেল ভারত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ জানান, হিমেল একজন জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের সময় সে মিটিং-মিছিলগুলোতে অংশগ্রহণ করেছে। তার ভাই তোফায়েল আহমদ বিশ্বম্বরপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ন সদস্যসচিব। হিমেল ইয়াবার চালানসহ গত রাতে তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে আটক হয়েছেন। তিনি বলেন, ৫ অগাস্টের পর মামলা দিয়ে অনেক নিরীহ মানুষকে সে হয়রানি ও নির্যাতন করেছে। তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোখলেছুর রহমান বলেন, হিমেলের বিরুদ্ধে মাদকবিরোধী সংগঠনের ব্যানারে মাদক কারবারের অভিযোগ রয়েছে। আদালত হিমেল ও সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

  লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি  

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২২ এম


  লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আবার কেউ উচ্চশিক্ষায় অধ্যয়নরত। তবে দেশের মাটি আর পরিবারের বন্ধন থেকে কেউ বিচ্ছিন্ন নন। সবাই একই পরিবারের হওয়ায় তাদের নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা রয়েছে। ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের শেকড়ে বেড়ে ওঠা গোলাম রহমান ওরফে রহমান সাহেবের পরিবার আজ যুক্তরাজ্যে গড়ে তুলেছে এমনই এক অনন্য দৃষ্টান্ত। লন্ডনের ব্যস্ত নগরজীবনের মাঝেও যখন বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি আর আত্মীয়তার বন্ধনে মুখর হয়ে ওঠে একটি পরিবার, তখন সেটি যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।।

ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত ভূঞার বংশধর রহমান সাহেব ১৯৫৫ সালে জীবিকার তাগিদে লন্ডনে যান। তখন লন্ডনে বাঙালি কমিউনিটি ছিল খুবই ছোট। প্রবাসের কঠিন সংগ্রামের মধ্য দিয়েই তিনি পরিবারের জন্য নতুন স্বপ্ন গড়তে শুরু করেন। ১৯৫৯ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। সেই নাগরিকত্বই পরবর্তীতে পুরো পরিবারের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয়। পরে তার সন্তানরাও একে একে লন্ডনে যেতে শুরু করেন।

লন্ডন যাওয়ার বেশ কয়েক বছর পর ছুটিতে দেশে আসেন। এরপর ১৯৬৯ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে তিনি নতুন বসতি গড়েন। তিন ছেলে ও চার মেয়ের জনক রহমান সাহেব ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তি। এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি রেখে গেছেন অনন্য অবদান। শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ৪৯ ডিসমিল জমি দান করেন। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ৫ ডিসমিল এবং ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পরিবেশ গড়ে তুলতে রহমানিয়া জামে মসজিদের জন্য ৭৫ ডিসমিল জমি দান করেন। ২০১১ সালের ১ নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবা থাকাকালীন ২০০৪ সালে মেঝো ছেলে গোলাম মাহমুদ ও ছোট ছেলে আব্দুল কুদ্দুছ সুমন প্রথমে লন্ডনে গিয়ে সেখানে চাকরি শুরু করেন। এরপর ২০০৬ সালে রহমান সাহেবের চার মেয়ে আশ্রাফের নেছা রুবি, শামসুর নাহার মিনা,নূর নাহার রিনা, নূরজাহান রুনা একসাথে লন্ডনে যান। পরে রুবি,মিনার পরিবারের ১৮ সদস্য, রিনার পরিবারের ৭সদস্য, রুনার পরিবারের ৭ সদস্য, মাহমুদের পরিবারের ৬ সদস্য ও সুমনের পরিবারের ৪ সদস্যসহ ৪৩ সদস্য সেখানে স্থায়ী হন। তাদের সাথে মা মমতাজ বেগমও বসবাস করছেন।

বর্তমানে পরিবারের প্রায় ৩৮ সদস্য ব্রিটিশ পাসপোর্টধারী। নতুন প্রজন্মের অনেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেউ ব্যবসা পরিচালনা করছেন, কেউ আবার পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে লন্ডনেই। সামনে আরও কয়েকটি বিয়ের আয়োজন রয়েছে। তাদের পরিবারের কয়েকজন সন্তান সেখানে জন্ম গ্রহণ করেন। প্রজন্ম বদলালেও পরিবারটির ভেতরে এখনো টিকে আছে দেশীয় সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য আর আত্মীয়তার বন্ধন।

পরিবারের সদস্যরা লন্ডনের বিভিন্ন এলাকায় আলাদা বাসায় থাকলেও ঈদ, বিয়ে কিংবা পারিবারিক আয়োজনে সবাই একত্রিত হন। তখন পুরো পরিবেশটাই যেন হয়ে ওঠে বাংলাদেশি আবহে ভরপুর। ঘরে রান্না হয় পিঠা-পুলি, বিরিয়ানি, ভর্তা কিংবা গ্রামের ঐতিহ্যবাহী খাবার। ছোটরা বাংলা ভাষা শেখে, বড়রা স্মৃতিচারণ করেন গ্রামের দিনগুলো নিয়ে।

লন্ডন প্রবাসী আশ্রাফের নেছা রুবি বলেন, আমাদের বাবা সবসময় চাইতেন পরিবার একসঙ্গে থাকুক। বিদেশে থেকেও আমরা সেই পারিবারিক বন্ধন ধরে রাখার চেষ্টা করছি। পরিবারের বন্ধনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাবা যখন লন্ডনে আসেন, তখন এখানে বাঙালি খুব কম ছিল। এখন আমাদের পরিবারের এত সদস্য এখানে প্রতিষ্ঠিত এটা সত্যিই আনন্দের। বাবার কষ্ট আর পরিশ্রমের কারণেই আজ পরিবারের সবাই ভালো অবস্থানে আছে।

লন্ডন প্রবাসী  নুরজাহান রুনা বলেন, আমরা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি শেখানোর চেষ্টা করি। বিদেশে থেকেও যেন তারা নিজেদের শেকড় না ভুলে যায়। আমরা চাই আমাদের সন্তানরাও বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখুক।

লল্ডনের বার ট্রেনিং কোর্সের শিক্ষানবিশ আইনজীবী কাজী ইমদাদুল হক তানিম বলেন, পরিবারটির সদস্যরা নিয়মিত দেশে অর্থ পাঠাচ্ছেন। শুধু নিজেদের স্বজনদের সহযোগিতা নয়, গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও তারা অংশ নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও দেশের প্রতি টান, গ্রামের স্মৃতি আর পরিবারের ঐক্য ধরে রেখে রহমান সাহেবের পরিবার আজ অনেকের কাছে অনুপ্রেরণার নাম। লন্ডনের বুকে তারা যেন গড়ে তুলেছেন এক ছোট্ট বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২৩ এম


দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস!

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

তবে, অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে আসতে পারে বড় চার পরিবর্তন।

প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে নতুন একাদশ মাঠে নামাতে পারেন।

প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্কালোনি।

দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই। ইনজুরি কাটিয়ে দারুণভাবে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানোর চিন্তা চলছে।

বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হলো:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (২৩)

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (২৬), ক্রিশ্চিয়ান রোমেরো (১৩), লিসান্দ্রো মার্টিনেজ (৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩) ।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল (৭), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (২০) এনজো ফার্নান্দেজ (২৪)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (১০), হুলিয়ান আলভারেজ (৯), নিকোলাস গঞ্জালেস (১৫)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার পরিস্থিতি কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ এম


দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার পরিস্থিতি কী?

বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে মেগাসিটি ঢাকা শহরের বায়ুদূষণও। তবে বৃষ্টিপাতের ফলে মাঝে মাঝে বাতাসের দূষণের মাত্রা কিছুটা কম-বেশি হয়ে থাকে।

শুক্রবার (১৮ জুন) সকাল সোয়া ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং অনুযায়ী ১৫৫ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। আজকে ঢাকায় বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে। ফলে কিছু সময়ের জন্য সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়েছে।

এদিকে একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ১৮৪ পয়েন্ট নিয়ে। এরপর ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীন দেশের বেইজিং। এছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, এবং ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-বিধ কৃত স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার ও অন্যদের বাহিরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%