প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের পক্ষ থেকে শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নেওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হলো দেশটি।
এর পূর্বে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং কানাডাও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে এক বছরের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি নিয়ম কার্যকর না করা হয়, তবে সংশ্লিষ্ট মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সরকার।
গালফ নিউজের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কোনো শিশু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা পরিচালনা করতে সক্ষম হবে না।
নতুন বিধান অনুযায়ী, সোশ্যাল মিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট চিহ্নিত করে বন্ধ করতে হবে। এবিষয়ে তাদের ১২ মাসের রূপান্তরকাল প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম কার্যকর না করা হলে সংশ্লিষ্ট মাধ্যমকে সতর্ক করা যাবে। হয়তো আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া কিংবা প্রশাসনিক শাস্তির ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার।
এ ছাড়াও, ১৫ বছরের কম বয়সী শিশুরা সোশ্যাল মিডিয়ার পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে না। তারা অন্যদের সঙ্গে যোগাযোগ, লেখা প্রকাশ, মন্তব্য করা, তথ্য শেয়ার করা, উন্মুক্ত দল বা চ্যানেলে যুক্ত হওয়া কিংবা বৃহৎ পরিসরের অনলাইন আলোচনায় অংশগ্রহণ করতে পারবে না।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন