ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

  লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ


  লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, আবার কেউ উচ্চশিক্ষায় অধ্যয়নরত। তবে দেশের মাটি আর পরিবারের বন্ধন থেকে কেউ বিচ্ছিন্ন নন। সবাই একই পরিবারের হওয়ায় তাদের নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনা রয়েছে। ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের শেকড়ে বেড়ে ওঠা গোলাম রহমান ওরফে রহমান সাহেবের পরিবার আজ যুক্তরাজ্যে গড়ে তুলেছে এমনই এক অনন্য দৃষ্টান্ত। লন্ডনের ব্যস্ত নগরজীবনের মাঝেও যখন বাংলা ভাষা, দেশীয় সংস্কৃতি আর আত্মীয়তার বন্ধনে মুখর হয়ে ওঠে একটি পরিবার, তখন সেটি যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।।

ফেনীর দাগনভূঞা উপজেলার এনায়েত ভূঞার বংশধর রহমান সাহেব ১৯৫৫ সালে জীবিকার তাগিদে লন্ডনে যান। তখন লন্ডনে বাঙালি কমিউনিটি ছিল খুবই ছোট। প্রবাসের কঠিন সংগ্রামের মধ্য দিয়েই তিনি পরিবারের জন্য নতুন স্বপ্ন গড়তে শুরু করেন। ১৯৫৯ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। সেই নাগরিকত্বই পরবর্তীতে পুরো পরিবারের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয়। পরে তার সন্তানরাও একে একে লন্ডনে যেতে শুরু করেন।

লন্ডন যাওয়ার বেশ কয়েক বছর পর ছুটিতে দেশে আসেন। এরপর ১৯৬৯ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামে তিনি নতুন বসতি গড়েন। তিন ছেলে ও চার মেয়ের জনক রহমান সাহেব ছিলেন অত্যন্ত শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তি। এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি রেখে গেছেন অনন্য অবদান। শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিরাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি ৪৯ ডিসমিল জমি দান করেন। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ৫ ডিসমিল এবং ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পরিবেশ গড়ে তুলতে রহমানিয়া জামে মসজিদের জন্য ৭৫ ডিসমিল জমি দান করেন। ২০১১ সালের ১ নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাবা থাকাকালীন ২০০৪ সালে মেঝো ছেলে গোলাম মাহমুদ ও ছোট ছেলে আব্দুল কুদ্দুছ সুমন প্রথমে লন্ডনে গিয়ে সেখানে চাকরি শুরু করেন। এরপর ২০০৬ সালে রহমান সাহেবের চার মেয়ে আশ্রাফের নেছা রুবি, শামসুর নাহার মিনা,নূর নাহার রিনা, নূরজাহান রুনা একসাথে লন্ডনে যান। পরে রুবি,মিনার পরিবারের ১৮ সদস্য, রিনার পরিবারের ৭সদস্য, রুনার পরিবারের ৭ সদস্য, মাহমুদের পরিবারের ৬ সদস্য ও সুমনের পরিবারের ৪ সদস্যসহ ৪৩ সদস্য সেখানে স্থায়ী হন। তাদের সাথে মা মমতাজ বেগমও বসবাস করছেন।

বর্তমানে পরিবারের প্রায় ৩৮ সদস্য ব্রিটিশ পাসপোর্টধারী। নতুন প্রজন্মের অনেকেই উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কেউ ব্যবসা পরিচালনা করছেন, কেউ আবার পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে লন্ডনেই। সামনে আরও কয়েকটি বিয়ের আয়োজন রয়েছে। তাদের পরিবারের কয়েকজন সন্তান সেখানে জন্ম গ্রহণ করেন। প্রজন্ম বদলালেও পরিবারটির ভেতরে এখনো টিকে আছে দেশীয় সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য আর আত্মীয়তার বন্ধন।

পরিবারের সদস্যরা লন্ডনের বিভিন্ন এলাকায় আলাদা বাসায় থাকলেও ঈদ, বিয়ে কিংবা পারিবারিক আয়োজনে সবাই একত্রিত হন। তখন পুরো পরিবেশটাই যেন হয়ে ওঠে বাংলাদেশি আবহে ভরপুর। ঘরে রান্না হয় পিঠা-পুলি, বিরিয়ানি, ভর্তা কিংবা গ্রামের ঐতিহ্যবাহী খাবার। ছোটরা বাংলা ভাষা শেখে, বড়রা স্মৃতিচারণ করেন গ্রামের দিনগুলো নিয়ে।

লন্ডন প্রবাসী আশ্রাফের নেছা রুবি বলেন, আমাদের বাবা সবসময় চাইতেন পরিবার একসঙ্গে থাকুক। বিদেশে থেকেও আমরা সেই পারিবারিক বন্ধন ধরে রাখার চেষ্টা করছি। পরিবারের বন্ধনটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বাবা যখন লন্ডনে আসেন, তখন এখানে বাঙালি খুব কম ছিল। এখন আমাদের পরিবারের এত সদস্য এখানে প্রতিষ্ঠিত এটা সত্যিই আনন্দের। বাবার কষ্ট আর পরিশ্রমের কারণেই আজ পরিবারের সবাই ভালো অবস্থানে আছে।

লন্ডন প্রবাসী  নুরজাহান রুনা বলেন, আমরা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি শেখানোর চেষ্টা করি। বিদেশে থেকেও যেন তারা নিজেদের শেকড় না ভুলে যায়। আমরা চাই আমাদের সন্তানরাও বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখুক।

লল্ডনের বার ট্রেনিং কোর্সের শিক্ষানবিশ আইনজীবী কাজী ইমদাদুল হক তানিম বলেন, পরিবারটির সদস্যরা নিয়মিত দেশে অর্থ পাঠাচ্ছেন। শুধু নিজেদের স্বজনদের সহযোগিতা নয়, গ্রামের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও তারা অংশ নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও দেশের প্রতি টান, গ্রামের স্মৃতি আর পরিবারের ঐক্য ধরে রেখে রহমান সাহেবের পরিবার আজ অনেকের কাছে অনুপ্রেরণার নাম। লন্ডনের বুকে তারা যেন গড়ে তুলেছেন এক ছোট্ট বাংলাদেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২৩ এম


দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তনের আভাস!

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

তবে, অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে আসতে পারে বড় চার পরিবর্তন।

প্রখ্যাত সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি আলজেরিয়া ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে নতুন একাদশ মাঠে নামাতে পারেন।

প্রথম পরিবর্তনটি আসতে পারে রক্ষণভাগে। আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন নাহুয়েল মলিনা। অস্ট্রিয়ার বিপক্ষে মলিনাকে শুরু থেকেই খেলানোর কথা ভাবছেন স্কালোনি।

দ্বিতীয় পরিবর্তনটিও ডিফেন্স লাইনেই। ইনজুরি কাটিয়ে দারুণভাবে সেরে উঠছেন নিকোলাস তাগলিয়াফিকো। আলজেরিয়া ম্যাচে তার জায়গায় খেলা ফাকুন্দো মেদিনার বদলে তাগলিয়াফিকোকে শুরুর একাদশে ফেরানোর চিন্তা চলছে।

বাকি দুটি পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্টিনেজের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হলো:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (২৩)

রক্ষণভাগ: নাহুয়েল মলিনা (২৬), ক্রিশ্চিয়ান রোমেরো (১৩), লিসান্দ্রো মার্টিনেজ (৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩) ।

মধ্যমাঠ: রদ্রিগো দে পল (৭), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (২০) এনজো ফার্নান্দেজ (২৪)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (১০), হুলিয়ান আলভারেজ (৯), নিকোলাস গঞ্জালেস (১৫)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার পরিস্থিতি কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩১ এম


দূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার পরিস্থিতি কী?

বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সমানভাবে বৃদ্ধি পাচ্ছে মেগাসিটি ঢাকা শহরের বায়ুদূষণও। তবে বৃষ্টিপাতের ফলে মাঝে মাঝে বাতাসের দূষণের মাত্রা কিছুটা কম-বেশি হয়ে থাকে।

শুক্রবার (১৮ জুন) সকাল সোয়া ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিং অনুযায়ী ১৫৫ স্কোর নিয়ে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে। আজকে ঢাকায় বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে কাজ করে আসছে। ফলে কিছু সময়ের জন্য সাময়িক উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে টেকসই উদ্যোগের প্রয়োজনীয়তা এখনও রয়েছে।

এদিকে একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ১৮৪ পয়েন্ট নিয়ে। এরপর ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে চীন দেশের বেইজিং। এছাড়া ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, এবং ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সেটি ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০-বিধ কৃত স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার ও অন্যদের বাহিরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩২ এম


শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক যাত্রীকে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে যৌথ অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় মোহাম্মদ আবু বক্কর নামের এক যাত্রীর হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ ইউএই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

আটক আবু বক্কর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:৩৬ এম


অল্পের জন্য বড় জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝখানে স্পেনের ফুটবলাররা কিছুটা অবসর পেয়েছিলেন। তবে সেই অবকাশটি তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে পারত। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে দলের হোটেলে ফিরে এসে তিনি বড় অঙ্কের জরিমানা এড়াতে সক্ষম হয়েছেন।

কেপ ভার্ডের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর স্পেন কোচ দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের একদিনের বিশ্রাম দেন। যদিও বেশিরভাগ ফুটবলার হোটেলের আশপাশে সময় কাটান, ইয়ামাল ভিন্ন পরিকল্পনা বেছে নেন। তিনি মা, প্রেমিকা ও 몇জন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে প্রায় ২০০ কিলোমিটার দূরের ন্যাশভিলে ঘুরতে যান।

ভ্রমণের ফাঁকে তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় পারস্য খাবারও উপভোগ করেছেন। তবে ফেরার পথে যানজট ও দীর্ঘ যাত্রা তার জন্য চাপ তৈরি করে। কারণ স্পেন দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, রাত ৯টার ডিনারের সময়সীমা অতিক্রম করলে খেলোয়াড়দের জন্য স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার ইউরো জরিমানা গুনতে হয়।

শেষ পর্যন্ত ইয়ামাল সময় ফুরানোর মাত্র পাঁচ মিনিট আগে হোটেলে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অন্যথায়, তাকে প্রায় তিন লাখ টাকার সমপরিমাণ জরিমানা দিতে হতো।

চোট কাটিয়ে সদ্য মাঠে ফেরা ইয়ামাল কেপ ভার্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেছেন। বর্তমানে তার লক্ষ্য হচ্ছে স্পেনকে প্রথম জয় এনে দেওয়া। আগামী রোববার (২১ জুন) আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%