ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বার্গার খাওয়ার অপরাধে ভারতের ‘ককরোচ পার্টি’র মুখপাত্র বরখাস্ত


বার্গার খাওয়ার অপরাধে ভারতের ‘ককরোচ পার্টি’র মুখপাত্র বরখাস্ত

ভারতের ব্যঙ্গধর্মী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের মুখপাত্র বিজেতা দাহিয়াকে পদ থেকে অপসারণ করেছে।

এই সিদ্ধান্তটির পেছনে কারণ হলো, সংসদ অভিমুখে দলের একটি বিক্ষোভ কর্মসূচির সময় বার্গার খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া। মঙ্গলবার এই বিষয়টিকে কেন্দ্র করে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির কর্তৃপক্ষের একটি বিবৃতিতে উল্লেখ করা হয় যে, দাহিয়ার কর্মকাণ্ড ‘গভীরভাবে অসংবেদনশীল’ এবং এটি দলের আদর্শ ও নীতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তাদের মতে, এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। ফলে, তাকে দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দিয়ে অনেক ধরনের আনুষ্ঠানিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী খুলনায় পৌঁছেছেন, সুন্দরবন ও বানৌজা মোংলা পরিদর্শন করবেন

সোমবার অনুষ্ঠীত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশই তরুণ শিক্ষার্থী ছিলেন। তারা সংসদ অভিমুখে মিছিল করার সময় পুলিশের বাধার সম্মুখীন হন। পুলিশ বাধার কারণে দাহিয়াকে বার্গার খেতে দেখা গেছে এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

প্রতিক্রিয়া হিসেবে, মঙ্গলবার বিজেতা দাহিয়া একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, "আমি বার্গার কেন খেয়েছি? মানুষ বার্গার খায় হয় ক্ষুধার কারণে, নয়তো খেতে ইচ্ছা করে। এটিই স্বাভাবিক।"

তিনি আরও বলেন, "আপনারা আমাকে এত জবাবদিহির মধ্যে ফেলছেন কেন? আন্দোলনকারী হওয়া কি কোনো চাকরি? আমাকে কি আপনারা এই পদে নির্বাচিত করেছেন? সরকারের কাছে জবাবদিহি চান, আমার কাছে নয়। আমি বোকা মানুষকে খুশি করার জন্য রাজনীতিতে আসিনি।"

ভিডিওতে দাহিয়া তার বক্তব্যকে সমর্থন করে বলেন, "আমি যা করছি, দেশের জন্য নিজের ইচ্ছায় করছি। আমি কারও কাছে জবাবদিহি নই। আর আমি বার্গার খাব।"

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে

সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে আয়োজিত বিক্ষোভে সিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন জাতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের যাত্রা ঠেকাতে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশ দাবি করে, সংঘর্ষের ফলে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া, প্রায় ৬০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: এআইয়ের চোখে ধরা পড়ল ইন্টারনেটের বড় দুই নিরাপত্তা ত্রুটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসর নিয়ে যা বললেন মার্টিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


অবসর নিয়ে যা বললেন মার্টিনেজ

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পরে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেন, জাতীয় দলের হয়ে খেলা অব্যাহত রাখবেন নাকি ‘সরে দাঁড়ানোর সময় এসেছে’, এ ব্যাপারে বর্তমানে তিনি চিন্তা করছেন।

সম্প্রতি মার্টিনেজ নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তায় এই বিষয়টি জানিয়েছেন।

তিনি লিখেছেন, মার্টিনেজ ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে ইতিহাস গড়ব। এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সামনে কিভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় এসেছে কিনা, তা দেখতে হবে।’

দেশ এবং সতীর্থদের জন্য তিনি নিজের সর্বোচ্চ দিতে চেয়েছেন বলেও জানান মার্টিনেজ। তাঁর ভাষায়, “আমি সত্যিই খুব দুঃখিত। দেশ এবং সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।”

এখন পর্যন্ত মার্টিনেজ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে তাঁর বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আবেগ শান্ত হয়ে যাওয়ার পর তিনি আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী মার্টিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে দলের আটটি ম্যাচের প্রতিটিতে তিনি পুরো সময় মাঠে ছিলেন। টুর্নামেন্টে দুটি ম্যাচে ক্লিন শিট রাখার পাশাপাশি তিনি আট গোল হজম করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারপতি,, জনাব মোঃ সিদ্দিকুর রহমান মিয়া, সিটি কর্পোরেশনের প্রশাসক প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক,এর উপস্থিতিতে পালিত হল ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ জেলা

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০০ পি.এম


বিচারপতি,, জনাব মোঃ সিদ্দিকুর রহমান মিয়া, সিটি কর্পোরেশনের প্রশাসক প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক,এর উপস্থিতিতে পালিত হল ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী

“সত্যের পক্ষে অবিরাম ছুটে চলো—দ্রুত, নিরপেক্ষ ও নির্ভীক”—এই স্লোগানকে ধারণ করে নিউজ টু নারায়ণগঞ্জ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি জনাব মো. সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি জনাব মো. হাসেন।

এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাওত মাসুদ, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ টু নারায়ণগঞ্জ-এর প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে নিউজ টু নারায়ণগঞ্জ দীর্ঘ ১১ বছর ধরে মানুষের কথা তুলে ধরছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন দেওয়ার অভিযোগ, গণপিটুনির শিকার জুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন দেওয়ার অভিযোগ, গণপিটুনির শিকার জুয়েল

পাবনার ঈশ্বরদীতে ঘটনা ঘটে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীর উপর মারধর এবং কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে এক ব্যক্তির পিটুনি দেওয়া হয়েছে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাড়াগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জুয়েল রানা (৪০), তিনি নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, জুয়েল রানা স্ত্রীসহ ঈশ্বরদীর সাড়াগোপালপুর শেফালী পট্রি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকার জন্য মাঝে মাঝে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও তিনি মাদকের টাকার জন্য স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে তিনি পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন।

এ সময় বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটক করে উত্তম মধ্যম দেন। পরে তাকে খুঁটির সঙ্গে বেধে গলায় জুতার মাল পরিয়ে, মুখে চুনকালি মাখিয়ে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত। মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু স্ত্রীর কাছ থেকে তিনি টাকা পাচ্ছেন না, বরং স্ত্রীর কাছে কুরআন শরীফের ভেতর টাকা লুকিয়ে রাখেন। এ সময় ওই ব্যক্তি তার স্ত্রীকে মারধর করতে থাকেন।

এক পর্যায়ে খুঁজতে খুঁজতে কোরআন শরীফের ভেতর ওই ব্যক্তি টাকা খুঁজে পান। পরে স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে আবারও মারধর শুরু করেন এবং কোরআন শরীফের পাতা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এই সময় তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ কৌশলে পোশাক খাতকে রূপান্তরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


৬ কৌশলে পোশাক খাতকে রূপান্তরের আহ্বান

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতকে ১০০ বিলিয়ন ডলারের শিল্পে পরিণত করার সম্ভাবনা রয়েছে। তবে দুর্বল বন্দর ও লজিস্টিকস ব্যবস্থা, সীমিত বাজার বৈচিত্র্য, প্রযুক্তিগত পিছিয়ে থাকা এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে সেই লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মাসরুর রিয়াজ।

বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত ‘বায়লা ফিউচার সামিট-২০২৬’-এর এক সেশনে তিনি এসব কথা বলেন।

ড. মাসরুর রিয়াজ বলেন, চার দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। কৃষিনির্ভর অর্থনীতি থেকে রপ্তানিমুখী অর্থনীতিতে উত্তরণের পেছনে এই খাতের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে দেশের মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকে।

এটি দেশের বৃহত্তম উৎপাদন খাত, সবচেয়ে বড় আনুষ্ঠানিক কর্মসংস্থানের উৎস এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম।

তবে বৈশ্বিক বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সাফল্যের ওপর নির্ভর করে থাকলে হবে না। উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণ, বাজার সম্প্রসারণ এবং অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে না পারলে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

ড. রিয়াজ পোশাক খাতকে ১০০ বিলিয়ন ডলারের পর্যায়ে নিতে ছয়টি কৌশলের কথা তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে বাণিজ্য সুবিধা ও সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন, লজিস্টিকস অবকাঠামোর আধুনিকায়ন, বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণ, টেকসই উন্নয়ন ও সার্কুলার অর্থনীতির প্রসার, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের চাহিদা অনুযায়ী মানবসম্পদ গড়ে তোলা।

তার মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে দেশের লজিস্টিকস ও বন্দর খাতে। বিশ্বব্যাংকের লজিস্টিকস পারফরম্যান্স সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮তম। প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত এ ক্ষেত্রে অনেক এগিয়ে। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ও পরিবহনে ১০ থেকে ১২ দিন সময় লাগে, যেখানে অনেক প্রতিযোগী দেশে একই কাজ দুই থেকে তিন দিনের মধ্যে সম্পন্ন হয়।

বর্তমান সক্ষমতা দিয়ে ১০০ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি সামাল দেওয়া সম্ভব নয়। তাই বে টার্মিনালসহ নতুন বন্দর অবকাঠামো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

পণ্য ও বাজার বৈচিত্র্যের অভাবকেও বড় ঝুঁকি হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৮০ শতাংশের বেশি যায়। ফলে এসব অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ওপর বাংলাদেশের রপ্তানি ব্যাপকভাবে নির্ভরশীল। তিনি জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, চীনসহ নতুন বাজারে প্রবেশ বাড়ানোর পাশাপাশি উচ্চমূল্যের পণ্য ও ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন।

ড. রিয়াজ বলেন, বিশ্বের প্রায় ৭০ শতাংশ পোশাক এখন ম্যান-মেড ফাইবারভিত্তিক হলেও বাংলাদেশের রপ্তানিতে এর অংশ মাত্র ২৮ শতাংশ। বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এ খাতে সক্ষমতা বাড়ানো জরুরি।

এলডিসি উত্তরণের পর শুল্ক সুবিধা কমে যাওয়ার ঝুঁকির কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে বাংলাদেশের বর্তমান রপ্তানির ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

তার মতে, প্রযুক্তি, দক্ষতা, বাজার বৈচিত্র্য ও লজিস্টিকস খাতে দ্রুত সংস্কার কার্যকর করা গেলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আগামী দশকে ১০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হবে। তবে সেই যাত্রার প্রধান শর্ত হলো বিশ্বমানের বন্দর ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%