প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পরে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। তিনি মন্তব্য করেন, জাতীয় দলের হয়ে খেলা অব্যাহত রাখবেন নাকি ‘সরে দাঁড়ানোর সময় এসেছে’, এ ব্যাপারে বর্তমানে তিনি চিন্তা করছেন।
সম্প্রতি মার্টিনেজ নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তায় এই বিষয়টি জানিয়েছেন।
তিনি লিখেছেন, মার্টিনেজ ‘স্বপ্ন দেখেছিলাম আমরা আবারও জিতব। ট্রফিটি আর্জেন্টিনায় ফিরিয়ে এনে ইতিহাস গড়ব। এই যন্ত্রণা ব্যাখ্যা করা কঠিন। অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সামনে কিভাবে এগোব এবং সরে দাঁড়ানোর সময় এসেছে কিনা, তা দেখতে হবে।’
দেশ এবং সতীর্থদের জন্য তিনি নিজের সর্বোচ্চ দিতে চেয়েছেন বলেও জানান মার্টিনেজ। তাঁর ভাষায়, “আমি সত্যিই খুব দুঃখিত। দেশ এবং সতীর্থদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।”
এখন পর্যন্ত মার্টিনেজ আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে তাঁর বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, আবেগ শান্ত হয়ে যাওয়ার পর তিনি আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী মার্টিনেজ এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৬৭টি ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপে দলের আটটি ম্যাচের প্রতিটিতে তিনি পুরো সময় মাঠে ছিলেন। টুর্নামেন্টে দুটি ম্যাচে ক্লিন শিট রাখার পাশাপাশি তিনি আট গোল হজম করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন