ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

সাত মিনিটেই প্রত্যাবর্তনের গল্পে ফাইনালে আর্জেন্টিনা


সাত মিনিটেই প্রত্যাবর্তনের গল্পে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা আবার পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের অসাধারণ গল্প রচনা করলো। বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে সাত মিনিটে যেন নতুন করে লেখা হলো মেসিদের রুপকথা। আটলান্টার স্টেডিয়ামে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কালোনির দল অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে।

এতে আলবিসেলেস্তেরা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছে। এবারের শিরোপা লড়াইয়ে তাদের শেষ প্রতিপক্ষ হবে স্পেন। তবে এই চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গোলশূন্য প্রথমার্ধে দুই দলই আক্রমণের চাইতে বেশি লড়াই করেছে মাঝমাঠের দখল নেওয়ার জন্য। শুরু থেকেই মাঠে ছিল ফাউল, সংঘর্ষ এবং স্নায়ুযুদ্ধ। ইংল্যান্ড বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকার পরও আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি। প্রথমার্ধের সেরা সুযোগটি এনজো ফার্নান্দেজ পেয়ে ছিলেন, তবে তার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মরগান রজার্সের নিখুঁত ক্রস থেকে অ্যান্থনি গর্ডনের ট্যাপ-ইনে ইংল্যান্ড এগিয়ে যায়। এরপর একাধিক সুযোগ তৈরি সত্ত্বেও আর্জেন্টিনা সমতা ফেরাতে পারেনি। অবশেষে ৮৫ মিনিটে শর্ট কর্নার থেকে মেসির পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুন: সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্তে জেড স্পেন্সকে কাটিয়ে নিখুঁত ক্রস বল তোলেন মেসি। দূরের পোস্টে অরক্ষিত অবস্থায় থাকা লাওতারো মার্তিনেজ হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন এবং ইংল্যান্ডের হৃদয় ভেঙে দেন। এই জোড়া অ্যাসিস্টের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপ ফুটবলের আধুনিক ইতিহাসের পাতায় নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

এটি ছিল বিশ্বকাপে মেসির ১২তম অ্যাসিস্ট (গোল করানো)। তিনি ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নিয়ে এই চোখধাঁধানো কীর্তি গড়েছেন। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও তিনি একটি অ্যাসিস্ট করেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে লিওনেল মেসি একমাত্র ফুটবলার, যিনি পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েছেন।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ দিয়ে এই যাত্রার শুরু হয়েছিল। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলমান বিশ্বকাপে প্রতি আসরেই সতীর্থদের দিয়ে গোল করানোর এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। ৮ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দিয়েগো ম্যারাডোনা।

আরও পড়ুন: নিছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা, ঢাকা রেঞ্জ ডিআইজি পরিদর্শন করলেন শতাধিক মণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পুলিশের ট্রাফিক অভিযান, ৩০৭টি অবৈধ যানবাহন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ এম


চাঁদপুরে পুলিশের ট্রাফিক অভিযান, ৩০৭টি অবৈধ যানবাহন আটক

চাঁদপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশের ট্রাফিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৭টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে শহরে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে এই বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়েছে। অভিযানকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান চাঁদপুরের বাবুরহাট বাজার মোড়ে সরাসরি উপস্থিত থেকে ট্রাফিক কার্যক্রম তদারকি এবং অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

অন্যদিকে, পালের বাজার ব্রিজ চত্বরে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান। এই সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। পুলিশ সুপারের সরাসরি তদারকিতে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ট্রাফিক অভিযানে গত ২৪ ঘণ্টায় সবমিলিয়ে ৩০৭টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এই সময় টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ যান চলাচল নিশ্চিতকরণ এবং জনস্বার্থে এ ধরনের ট্রাফিক অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ এম


মহাসড়কের পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ব্যক্তির মৃত্যু অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার সময় স্থানীয়রা মহাসড়কের পাশের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে জয়কলস হাইওয়ে থানায় ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

সংবাদ পাওয়ার পর পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন। একই সময়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু ঘটে থাকতে পারে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

ওসি মো. মোতালেব হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপের ফাইনালে তুলে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ এম


আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপের ফাইনালে তুলে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি

আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। আটলান্টায় মাত্র সাত মিনিটের ব্যবধানে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে গোল করে ২-১ ব্যবধানে জয় পেয়ে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি ভাষাহীন। আমাদের দেশ ও মানুষের জন্য এটি বিশাল আনন্দের মুহূর্ত। এই অসাধারণ দলটিকে দেখে আমি মুগ্ধ। আমরা অবশ্যই শিরোপা জেতার চেষ্টা করব।

কিন্তু আজকের ম্যাচের পর কথা বলাটাই কঠিন হয়ে যাচ্ছে।’

এরপর খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বলেন, ‘মানুষের পক্ষে বোঝা কঠিন, আমাদের খেলোয়াড়রা মাঠে কী অসাধারণ পারফম্যান্স দেখাচ্ছে। আমরা অনন্য। এই কথা আমি অহংকার করে বলছি না।’

‘শেষ মুহূর্ত পর্যন্ত সবটুকু উজাড় করে দেওয়ার মর্যাদা এই জার্সির প্রাপ্য, কোনো কিছুই জমিয়ে রাখা উচিত নয়। আমাদের খেলোয়াড়রা আবারো প্রমাণ করেছে যে, সাধারণ মানুষের মতোই তারাও এই জার্সির টান মনে-প্রাণে অনুভব করে’—যোগ করেন স্কালোনি।

নিউ জার্সিতে আগামী রবিবার রাতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি থামতে বলার আগ পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ এম


আমি থামতে বলার আগ পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে। এতে তিনি একথাও উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে হামলার লক্ষ্য হতে পারে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে, সেতু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর।

এদিকে, ইরানের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলের একাধিক শহরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালের আশপাশের কয়েকটি দ্বীপে মঙ্গলবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করেছে যে, তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায়, ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং যদি তাদের জাতীয় অবকাঠামোর ওপর আঘাত আসে, তবে ইসরায়েলকেও চরম মূল্য পরিশোধ করতে হবে।

একই সঙ্গে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারি জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনা ছিল, তা থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরে এসেছেন।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%