০৫:১৫ পি.এম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রকাশিত এক অফিস আদেশে বলা হয়, একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারীসংক্রান্ত কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিবেচিত হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫(খ) ও ৩৫(৬) লঙ্ঘনের অভিযোগে প্রবিধানমালার বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে একেএম আরিফ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে পরবর্তী তদন্ত ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর পরবর্তী কার্যক্রম নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন