ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ দ্রুত বিচার আইনে মামলা


কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ দ্রুত বিচার আইনে মামলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে জমি দখল কে কেন্দ্র করে আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-সদৃশ্য পিস্তলের ভয় দেখিয়ে মারপিট , চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ আনিসুর রহমান(৩৫) নামে ১ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ। নিজেকে কখনো সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছদ্মবেশে এলাকায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিল। সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামে তার বাড়ি থেকে এ পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র। মামলার অন্যান্য আসামিরা হল শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের পুত্র পলাশ তরফদার (২৪ ), তার সহোদর একাধিক অস্ত্র, ডাকাতি সহিংস মামলার আসামি রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র মোহাসিন কাগুজি(২৮)। মামলার এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজিবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্রই সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সোমবার (২২ জুন )কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬ । এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকার সাধারণ মানুষদেরকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ বছরের বৃদ্ধা থেকে কোলের শিশু, মেসির টানে গ্যালারিতে আবেগের ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


১০০ বছরের বৃদ্ধা থেকে কোলের শিশু, মেসির টানে গ্যালারিতে আবেগের ঢেউ

ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল এবং দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও চার বছর আগে পূর্ণ হয়েছে। অনেকে ধারণা করেছিলেন, ২০২২ বিশ্বকাপের পর হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে, ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করেছেন, যিনি ৩৯ বছরে পা রেখেছেন।

কেবল মাঠে নয়, গ্যালারিতেও আবেগঘন এক ভিন্ন গল্প ফুটে উঠেছে। মেসির বিশেষ আকর্ষণে বয়সের সীমা ভেঙে, ভক্তরা স্টেডিয়াম ভরিয়ে তুলেছেন। যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও।

সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই আবেগঘন দৃশ্য। গ্যালারিতে থাকা শতবর্ষী ওই বৃদ্ধার হাতে ছিল ‘100 Year Old Messi Fan’ লেখা একটি ব্যানার। ম্যাচজুড়ে একাধিকবার ক্যামেরা তাঁর দিকে ঘুরে যায়। মেসির করা দুই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। পুরো ম্যাচজুড়ে তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।

একই সঙ্গে নজর কাড়ে একটি খুদে ভক্ত। মেসির দ্বিতীয় গোলের পর ক্যামেরায় দেখা যায় বাবার কোলে বসা আর্জেন্টিনার জার্সি পরা একটি শিশু। গ্যালারিতে হাজারো সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই সেও হয়ে ওঠে ‘মেসি ম্যানিয়া’র অংশ।

এই দুই প্রজন্মের সমর্থকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, সেটিই যেন আবারও প্রমাণ করায় এই দৃশ্য।

অন্যদিকে, এবার ৬৪ বছরের একটি রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে, চলতি আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি ও রদ্রিগো দে পলরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোকে নিয়ে তীব্র সমালোচনা, পাশে দাঁড়ালেন পর্তুগাল কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


রোনালদোকে নিয়ে তীব্র সমালোচনা, পাশে দাঁড়ালেন পর্তুগাল কোচ

বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল, যারা ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করেছে, টুর্নেমেন্টের শুরুতেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। উক্ত ম্যাচে নিষ্প্রভ থাকার কারণে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

প্রথম ম্যাচের পর মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নেভেস বলেছে, রোনালদোকে অন্য সাধারণ খেলোয়াড়ের মতো, যিনি এখানে দলকে সাহায্য করতে এসেছেন— এ ধরণের বক্তব্য নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। এই মন্তব্যটির মাধ্যমে রোনালদোর প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বাহ্যিক সমালোচনা এবং দলের মধ্যে চাঁপা উত্তেজনার মাঝে, মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল।

তবে হিউস্টনে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ রবার্তো মার্তিনেজ এই বিতর্ক এবং উত্তেজনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি প্রথম ম্যাচে নিষ্ক্রিয় থাকা রোনালদোর পাশে দাঁড়িয়ে জানিয়েছেন। মার্তিনেজ বলেন, অধিনায়ক রোনালদো একটি বড় উদাহরণ। তিনি নিজের বিপুল অভিজ্ঞতা দিয়ে পরিস্থিতি সামলেছেন। তিনি দলকে সাহায্য করতে চান এবং আমাদের দলের জন্য আদর্শ রোল মডেল। মাঠে তার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা তৈরি করে দেয়। পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলে।

এদিকে, প্রথম ম্যাচের পর দলের মধ্যে যে হতাশা কাজ করছিল সেটিও অকপটে স্বীকার করেন কোচ।

পর্তুগিজ ফুলব্যাক জোয়াও কানসেলো স্পষ্টভাবে জানিয়েছেন, ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের খেলায় মানের অভাব ছিল। কানসেলো বলেন, আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি, যা আমাদের মতো দলের জন্য স্বাভাবিক নয়। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে, মাঠে সেটিই প্রমাণ করতে হবে। আগামীকালের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের ভুল করার আর কোনো সুযোগ নেই।

উজবেকিস্তানের মত সুশৃঙ্খল রক্ষণভাগের দলের বিরুদ্ধে পর্তুগালের এই ‘ডু অর ডাই’ ম্যাচটি এখন ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত কোচ মার্তিনেজের শিষ্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যম কর্মশালা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে কুড়িগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডশিপ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ও এডভাইজার ‍মুনির হোসেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ।

কর্মশালার শুরুতে কুড়িগ্রাম জেলায় ফ্রেন্ডশিপ কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক,  টিম লিডার রুম্মানুল ফেরদৌস, একটিভ প্রোজেক্ট, ইনক্লুসিভ সিটিজেনশিপ ও আঞ্চলিক ব্যবস্থাপক নাঈম কামরান, আই.সি. ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম,
প্রেসক্লাব সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা সৃষ্টি করে। আইনগতভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ হলেও সামাজিক কুসংস্কার, দারিদ্র্য এবং সচেতনতার অভাবে এখনও জেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ প্রবণতা বিদ্যমান। এ পরিস্থিতি মোকাবিলায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বক্তারা আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদন, সচেতনতামূলক সংবাদ প্রকাশ এবং জনমত গঠনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকরা কার্যকর অবদান রাখতে পারেন। ।

কর্মশালায় বাল্যবিবাহের কারণ, এর সামাজিক ও স্বাস্থ্যগত প্রভাব, বিদ্যমান আইন এবং প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কর্মশালায় কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিশ্ববাজারে কমেছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর বিনিয়োগকারীরা হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন।  এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে।  এর আগের দিনের দরপতনের ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে এসেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়িয়েছে।  বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির মাধ্যমে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা হয়, সেদিকেই বর্তমানে বিনিয়োগকারীরা নজর রাখছেন।  এদিকে, ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র।  দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন।  এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।

 সূত্র: জিও নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%