ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ পত্নীতলা ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক


নওগাঁ পত্নীতলা ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নওগাঁ এর পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের চকজয়রাম গ্রামস্থ ধৃত আসামি মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রাম এর বসত বাড়ির ভিতরে ফাঁকা খলিয়ানে অভিযান চালানো হয়।

অভিযানে আসামি ১। মোঃ রুবেল হোসেন (৩০), পিতা- মৃত আমজাদ, সাং- চকজয়রাম, ২। মোঃ রবিউল ইসলাম (২০), পিতা-মোঃ আলম হোসেন, সাং-শিবপুর, উভয় থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে আটক করে তাদের হেফাজত হতে মোট ১০০ (একশত) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট অদ্য ইং ২২/৬/২০২৬ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় উদ্ধার মূলে জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্ত পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ, অভিযুক্ত পলাতক

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে গৃহবধূর মা বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে ঘটেছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা মো. অলিউল্লাহর ছেলে মো. রাসেদের সঙ্গে সম্প্রতি বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীর বিয়ে হয়। বিয়ের পর চাকরির কারণে রাসেদ কর্মস্থলে চলে গেলে তার স্ত্রী শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে শ্বশুর মো. অলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনসহ নানা মাধ্যমে পুত্রবধূকে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছিলেন। ভুক্তভোগী এসব প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত তার আচরণ অব্যাহত রাখেন।

পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে গৃহবধূ ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর মা বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল তার শ্বশুর। মেয়ে বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করলেও সে বারবার তাকে হয়রানি করেছে। সর্বশেষ জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

এদিকে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত মো. অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

কালকিনি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিউবওয়েলের পানি খেয়ে স্কুলের ছাত্র-ছাত্রী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা জেলা প্রতিনিধি টাঙ্গাইল,

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


টিউবওয়েলের পানি খেয়ে স্কুলের ছাত্র-ছাত্রী অসুস্থ

টিউবওয়েলের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ২৩/০৬/২০২৬ইং, টাঙ্গাইলের নাগরপুরের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজন শিক্ষার্থীকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নাগরপুরের হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষকদের মতে কেউ টিউবওয়েলের ভিতরে বিষাক্ত জিনিস নিক্ষেপ করেছে, যে কারণে এ ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ দ্রুত বিচার আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালীগঞ্জ) সাতক্ষীরা

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ দ্রুত বিচার আইনে মামলা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে জমি দখল কে কেন্দ্র করে আজিবর রহমান নামে এক ব্যবসায়ীর উপর হামলা, অস্ত্র-সদৃশ্য পিস্তলের ভয় দেখিয়ে মারপিট , চাঁদাবাজির ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় অস্ত্র সাদৃশ্য পিস্তল সহ আনিসুর রহমান(৩৫) নামে ১ সন্ত্রাসী কে আটক করেছে পুলিশ। নিজেকে কখনো সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছদ্মবেশে এলাকায় চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছিল। সোমবার (২২ জুন) দায়ের হওয়া মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্য যোগদান করা নবাগত অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশে সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শংকরপুর গ্রামে তার বাড়ি থেকে এ পিস্তল সাদৃশ্য অস্ত্রসহ আনিসুর রহমানকে গ্রেফতার করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আনিসুর রহমান শংকরপুর গ্রামের মৃত আবুল বাশারের পুত্র। মামলার অন্যান্য আসামিরা হল শংকরপুর গ্রামের জয়নাল তরফদারের পুত্র পলাশ তরফদার (২৪ ), তার সহোদর একাধিক অস্ত্র, ডাকাতি সহিংস মামলার আসামি রাজগুল তরফদার (২২) এবং কৃষ্ণনগর গ্রামের মোসলেম কাগুজির পুত্র মোহাসিন কাগুজি(২৮)। মামলার এজাহার সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার (২১ জুন) বাদী আজিবর রহমান বিকাল আনুমানিক পৌনে ৬ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বন্ধন হাসপাতালের সামনে গ্রামীণ টাওয়ারের নিকট পৌঁছানো মাত্রই সন্ত্রাসী আনিসুর রহমান মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সময় অন্যান্য আসামিরা রাজগুল পলাশ মোহসিনের হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। ওই সময় তার ডাক চিৎকারে পাশে বাজারের লোকজন আসা দেখে তারা দ্রুত পালিয়ে যায়। উক্ত ঘটনায় সোমবার (২২ জুন )কালিগঞ্জ থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ২৬ । এই সঙ্ঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন যাবত কৃষ্ণনগর এলাকার সাধারণ মানুষদেরকে ভয় ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০০ বছরের বৃদ্ধা থেকে কোলের শিশু, মেসির টানে গ্যালারিতে আবেগের ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


১০০ বছরের বৃদ্ধা থেকে কোলের শিশু, মেসির টানে গ্যালারিতে আবেগের ঢেউ

ক্লাব ফুটবলে প্রায় সব অর্জনই আগে থেকেই ঝুলিতে ছিল এবং দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নও চার বছর আগে পূর্ণ হয়েছে। অনেকে ধারণা করেছিলেন, ২০২২ বিশ্বকাপের পর হয়তো ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে, ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টিনার এই মহাতারকা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে নিজের প্রভাব স্পষ্ট করেছেন, যিনি ৩৯ বছরে পা রেখেছেন।

কেবল মাঠে নয়, গ্যালারিতেও আবেগঘন এক ভিন্ন গল্প ফুটে উঠেছে। মেসির বিশেষ আকর্ষণে বয়সের সীমা ভেঙে, ভক্তরা স্টেডিয়াম ভরিয়ে তুলেছেন। যেখানে একদিকে ছিল কোলের শিশু, অন্যদিকে ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও।

সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে এই আবেগঘন দৃশ্য। গ্যালারিতে থাকা শতবর্ষী ওই বৃদ্ধার হাতে ছিল ‘100 Year Old Messi Fan’ লেখা একটি ব্যানার। ম্যাচজুড়ে একাধিকবার ক্যামেরা তাঁর দিকে ঘুরে যায়। মেসির করা দুই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। পুরো ম্যাচজুড়ে তাঁর মুখে ছিল তৃপ্তির হাসি।

একই সঙ্গে নজর কাড়ে একটি খুদে ভক্ত। মেসির দ্বিতীয় গোলের পর ক্যামেরায় দেখা যায় বাবার কোলে বসা আর্জেন্টিনার জার্সি পরা একটি শিশু। গ্যালারিতে হাজারো সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই সেও হয়ে ওঠে ‘মেসি ম্যানিয়া’র অংশ।

এই দুই প্রজন্মের সমর্থকের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মেসির প্রতি ভালোবাসা যে বয়সের গণ্ডি মানে না, সেটিই যেন আবারও প্রমাণ করায় এই দৃশ্য।

অন্যদিকে, এবার ৬৪ বছরের একটি রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আর্জেন্টিনা। ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কোনো দল টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। ২০২২ সালের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে, চলতি আসরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি ও রদ্রিগো দে পলরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%