ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশ-জনতার মতবিনিময় সভা


কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশ-জনতার মতবিনিময় সভা

পিরোজপুরের কাউখালীতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, রাতের পাহারাদার ব্যবস্থা জোরদার করতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট বাজার প্রাঙ্গণে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা লোকমান হাওলাদার, বিট অফিসার এএসআই মোঃ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউখালী থানার এসআই ও শিয়ালকাঠী ইউনিয়নের বিট অফিসার দীপক বালা।

আরও পড়ুন: কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রোকনুজ্জামান

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় কোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা, চুরি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানাতে হবে। রাতে পাহারাদার ব্যবস্থা আরও জোরদার করলে অপরাধ অনেকাংশে কমে আসবে। মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

"জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা নিয়মিত সভা করছি। মাদক, চুরি, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে জনগণের তথ্যই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সবাই সচেতন থাকলে কাউখালীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।"

অনুষ্ঠানের সভাপতি শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন, এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এলাকাকে শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে আমরা পুলিশের সঙ্গে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। রাতে পাহারাদার ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারেন।

সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আবার মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, কবে-কখন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি। কিন্তু আর্জেন্টিনার জন্য ‘প্রতিশোধের’ অপেক্ষা খুব বেশি দীর্ঘ হতে নাও পারে।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী আগায়, তাহলে আর্জেন্টিনা ও স্পেন আবার মুখোমুখি হতে পারে বছরের শেষ দিকে। এইবারের মঞ্চ হবে ফিনালিসিমা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) ও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরোর চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল।

আগের সূচি অনুযায়ী, ম্যাচটি ছিল গত ২৭ মার্চ কাতারের লুসাইলে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে কাতারে ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি।

কাতার না হলে ম্যাচটি কোথায় আয়োজন করা হবে, তা নিয়ে পরবর্তীতে ফিনালিসিমা সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হতে পারেনি। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ভেন্যু হিসেবে প্রস্তাব ছিল, অপর দিকে আর্জেন্টিনা বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে চাইছিল।

কিন্তু শেষ পর্যন্ত সবাই ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

তবে এখন আবার বছরের শেষে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই দলের আরেকটি লড়াই দেখার সুযোগ ফুটবলপ্রেমীরা পেতে পারেন।

এখনো ম্যাচের তারিখ, ভেন্যু কিংবা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। কনমেবল, উয়েফা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই সবকিছু নিশ্চিত হবে।

এদিকে, মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, এ বছরের ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। এই সময়ের মধ্যেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

নিউ জার্সিতে গত রবিবার ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের এক গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানের ২ বছরেও শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি : সাইফুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


জুলাই অভ্যুত্থানের ২ বছরেও শ্রমিকদের প্রত্যাশা পূরণ হয়নি : সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে। তবে গত দুই বছরে তাদের বাঁচার অধিকার নিশ্চিত হয়নি। তিনি উল্লেখ করেছেন, ছাত্রদের মতো শ্রমিকরা ক্ষমতার ভাগ দাবি করেননি, তারা শুধুমাত্র অধিকার ও মর্যাদা চেয়ে এসেছেন।

এখনো তাদের আশা পূরণ হয়নি।

বুধবার (২২ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণ-অভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা সহ শ্রমিকদের জন্য অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড তৈরি করতে হবে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের বাঁচার জন্য পর্যাপ্ত মজুরি নির্ধারণ জরুরি।

বক্তৃতায় বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশে প্রায় ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক ও শ্রমজীবী মানুষ বাস করছেন। তাদের অধিকার প্রতিষ্ঠিত না হলে গণ-অভ্যুত্থানের লক্ষ্য পূরণ করা সম্ভব হবে না।

তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিভিন্ন সনদে বাংলাদেশের স্বাক্ষরের কারণে শ্রমিকদের ন্যায্য মজুরি ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার একটি নৈতিক ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা সরকারের রয়েছে। সংসদ সদস্য হিসেবে তিনি শ্রমিকদের অধিকারের পক্ষে সংসদে ভূমিকা রাখারও আশ্বাস দিয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শ্রমিকরা হয়তো ভোটাধিকার ফিরে পেয়েছেন, কিন্তু গত দুই বছরে শোষণ-বৈষম্য অনেক বেড়েছে। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে এবং কয়েক লাখ শ্রমিক বেকারের দলে যোগ দিয়েছে, যাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। এই পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে অভ্যুত্থান, ভোট ও গণতন্ত্র সবকিছুই অর্থহীন হয়ে পড়বে।

শ্রমিক নেতা মাহমুদ হোসেন শ্রমিকদের অধিকারসংক্রান্ত ১৫ দফা দাবি তুলে ধরেছেন এবং বলেছেন, এসব ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকদের জীবন-জীবিকা আরও সংকটের মুখে পড়বে।

শ্রমিক নেতা ফিরোজ আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির সহ-শ্রমবিষয়ক সহসম্পাদক ফিরোজ আল মামুন মোল্লা, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, সরকারি প্রিন্টিং শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি লোকমান হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, চুন্নু সিকদার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গলায় ওড়না পেঁচিয়ে মাকে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


গলায় ওড়না পেঁচিয়ে মাকে হত্যাচেষ্টা, ছেলে কারাগারে

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই যুবকের নাম সাইফুল ইসলাম (২৬) বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই) সকালে, উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানোর মাধ্যমে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে, দুপুরে চাঁদপুর আদালতের মাধ্যমে সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বাদী রেহেনা বেগম স্বামী মারা যাওয়ার পর তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। রেহেনা বেগমের অভিযোগ, বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও তার ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব থেকে বিরত ছিলেন। এই বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস ও সমঝোতার চেষ্টা হলেও কোনো ফল হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম সাইফুল ইসলামের কাছে ভরণপোষণের টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সাইফুল ইসলাম মাকে মারধর করেন এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। শেষে ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে। পরে রেহেনা বেগমকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার পরে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

আফগানিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে এসেছে এক পরিবর্তন। অভিজ্ঞ ব্যাটার রহমত শাহকে টেস্ট ও ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বুধবার বোর্ড এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে। এর ঠিক এক দিন আগে, হাশমতউল্লাহ শহিদী ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। শহিদীর নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান উল্লেখযোগ্য উন্নতি করেছে। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তারা ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে জয় পেয়ে ক্রিকেট বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আফগানিস্তান ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পায়।

তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর রেখে নতুন পরিকল্পনার অংশ হিসেবে নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে বোর্ডকে। এসিবির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অধিনায়ক হিসেবে হাশমতউল্লাহ শহিদীর অবদান, নিষ্ঠা ও নেতৃত্বের জন্য বোর্ড তার প্রতি কৃতজ্ঞ। একইসাথে নতুন অধিনায়ক রহমত শাহকে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

রহমত শাহর অধিনায়ক হওয়া অনেকটা প্রত্যাশিত ছিল। ২০২১ সালে যখন হাশমতউল্লাহ শহিদী অধিনায়ক হন, তখন রহমত ছিলেন দলের সহ-অধিনায়ক। আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক।

নেতৃত্ব পরিবর্তনের পাশাপাশি নতুন সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে আফগানিস্তান। উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে করা হয়েছে রহমত শাহর ডেপুটি।

নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহর প্রথম বড় পরীক্ষা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজ দিয়েই তিনি নেতৃত্বের নতুন অধ্যায় শুরু করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%