০৯:১৭ এম
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে। এতে তাদের বিরুদ্ধে হামলার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় এ হামলা চালানো হয়েছে। মঙ্গলবার আইআরজিসির একটি বিবৃতির ভিত্তিতে এ তথ্য ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে খবর হিসেবে প্রকাশ করা হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানায়, হরমুজ প্রণালির ওমানের জলসীমায় ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এই হামলায় অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। দেশটির এই দাবির কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি জানিয়েছে যে, ‘বিপথগামী’ ট্যাংকারগুলো নেভিগেশন সিস্টেম বন্ধ করে চলাচল করছিল। তারা ওমানের জলসীমায় দক্ষিণ দিকে যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছিল।
আরও পড়ুন: ইয়েমেনে বাস্তুচ্যুতদের জন্য সউদীর ২৩২টি বাড়ি, স্কুল, মসজিদ ও খেলাধুলার সুযোগ
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ট্যাংকারগুলো বারবার সতর্কবার্তা উপেক্ষা করে চলছিল। হামলার পর ট্যাংকারগুলো অচল হয়ে পড়েছে।
এর আগেই ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবার অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।
তিনি আরও উল্লেখ করেছেন যে, সে হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।
আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন