১১:০৪ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের জন্য দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার কার্যক্রম পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে মর্ডান সার্জিক্যাল ক্লিনিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন এবং সঠিকভাবে ব্যবস্থাপনা না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করায়।
একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করার কারণে এবং অব্যবস্থাপনার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা দ্রুত আদায় করা হয়।
আরও পড়ুন: মেয়ের যৌতুক মামলার বদলা! গোমস্তাপুরে জামিনে ফিরে শ্বশুরকে কুপিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা
অভিযান চলাকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান উপস্থিত ছিলেন এবং তিনি প্রসিকিউশন দাখিল করেন।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও আইন বাস্তবায়নের জন্য এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন