১১:০৯ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর জন্য সরকারি অর্থায়নের পাশাপাশি ইউএনডিপির অর্থায়ন সম্ভব না হলে অন্য কোনো উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থা আগ্রহী কি না, তা অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য হুইপ এ বি এম. আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, এ বি এম মোশাররফ হোসেন, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান। পরে গত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ই-পার্লামেন্ট চালুর লক্ষ্যে গঠিত ১ নম্বর সাব-কমিটি এবং ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারের রেফারেন্স ও গবেষণা সেবার মানোন্নয়নের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা অধিশাখার জনবল বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্যদের গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক রেফারেন্স সেবার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, অর্থ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনায় পরীক্ষামূলকভাবে দুইজন দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট নিয়োগের সুপারিশ করা হয়।
এছাড়া, লাইব্রেরি কমিটি ও জাতীয় সংসদ গ্রন্থাগারের কনফারেন্স রুম হিসেবে ব্যবহারের জন্য সংসদ ব্লকের লেভেল-১-এর ১৫২ নম্বর কক্ষটি জাতীয় সংসদ গ্রন্থাগারের অনুকূলে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন