১১:০২ এম
অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যবর্তী অবস্থায় থাকা ফিলিস্তিনি পরিবারগুলোর কয়েকজনকে নিজেদের বাড়িঘর ছাড়তে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই নির্দেশটি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেওয়ার অভিযানের সময় দেওয়া হয়েছে।
গত রবিবার থেকে নাবলুসের কাছে কুসরা গ্রামের তিনটি বাড়িতে প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছিল বসতি স্থাপনকারীরা। এই সময়ে তাদের বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি জানালে, পুরো গ্রামকে ‘বন্ধ সামরিক এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনারা খালি করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি বাড়িকে ব্যারাক হিসেবেও ব্যবহার করছে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে।
ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেছেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডকে ‘নিন্দনীয়’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসাবে অভিহিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ঘটনায় তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার এবং বিচারের আওতায় আনা হবে।
বর্তমান ইসরায়েলি সরকারের অধীনে অবৈধ বসতি দ্রুত সম্প্রসারিত হওয়ার কারণে বসতি স্থাপনকারীরা আরও দুঃসাহসী হয়ে উঠেছে। এর ফলে ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল ইসরায়েলি বসতিই সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন