ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের


শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, শারীরিক পরীক্ষার পাশাপাশি মানসিক (কগনিটিভ) পরীক্ষাতেও শতভাগ নম্বর পেয়েছেন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি প্রতি ছয় মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করান এবং এবার নিজ উদ্যোগে আরও একটি কগনিটিভ টেস্ট দিতে চেয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি মাত্রই ওয়াল্টার রিডে একটি নিখুঁত শারীরিক পরীক্ষা শেষ করেছি। আমি প্রতি ছয় মাসে এটি করাই। আমি আরও একটি কগনিটিভ টেস্ট দেওয়ার অনুরোধ করেছি।’

তিনি আরও লেখেন, ‘যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে আমি তিন বার এই পরীক্ষা দিয়েছি এবং প্রতিবারই সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি।’

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

এর আগে নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান, ট্রাম্পের সাম্প্রতিক কয়েকটি বক্তব্যের পর, তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প ভুল করে ইরানকে ‘ইসলামিক স্টেট অব জাপান’ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ভ্লাদিমির পুতিন’ বলে উল্লেখ করেছিলেন বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিছু পোস্টে দাবি করা হয়েছিল, হামলার পর ট্রাম্পকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট থেকে বোঝা যায়, তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন। যদিও ওই সফরের সুনির্দিষ্ট সময় তিনি জানাননি।

হোয়াইট হাউসের আগের স্বাস্থ্য প্রতিবেদন গত মে মাসের শেষ দিকে হোয়াইট হাউস ট্রাম্পের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার একটি চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২৬ মে ওয়াল্টার রিড হাসপাতালে অনুষ্ঠিত পরীক্ষায় ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’ বলে মূল্যায়ন করা হয়েছে। মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (এমওসিএ) পরীক্ষায় ট্রাম্প ৩০-এর মধ্যে পূর্ণ ৩০ নম্বর পান এবং তার স্নায়বিক পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

যদিও ওই পরীক্ষায় অংশ নেওয়া চিকিৎসকদের পরিচয় প্রকাশ করা হয়নি। দ্য ওয়াশিংটন পোস্টের উদ্ধিত এক হোয়াইট হাউস কর্মকর্তা জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ডিউক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা এই পরীক্ষায় যুক্ত ছিলেন। ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের লুকানোর কিছু নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ এম


অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

সুইজারল্যান্ড ১০ জন নিয়ে অনেক প্রচেষ্টা করেছে, যেন ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যাওয়া সম্ভব হয়, তবে এটা তারা করতে সক্ষম হয়নি। কিন্তু ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেজের অসাধারণ গোলটি আর্জেন্টিনাকে জয় এনে দেয়। তারপরে ১২০ মিনিটের পর বাড়ানো সময়ে লাউতারোর গোলটি আর্জেন্টিনার জন্য নিশ্চিত জয় এনে দেয়।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এই গুরুত্বপূর্ণ জয় তাদেরকে সেমিফাইনালে নিয়ে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৩ এম


টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

শনিবার গভীর রাত থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এর ফলে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া যাচ্ছে।

সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে যেমন গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগরসহ অন্যান্য এলাকায় রাস্তায় বিভিন্ন স্থানে হাঁটু বা কোমরসমান পানি দেখা যাচ্ছে।

বৃষ্টির কারণে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩, এর সামনে প্রধান সড়ক ও আশেপাশের অলিগলিগুলোতে পানি জমে গেছে। এই অবস্থায় সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিতের জন্য অনুরোধ জানান, যার পর শেওড়াপাড়া শাখা তিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বৃষ্টির ফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার নবম শ্রেণির অর্ধবার্ষিকী, দশম শ্রেণির প্রাকনির্বাচনী ও একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।

ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রিনরোড শাখার অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকালে ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই সময়ে রাজধানীতে এতটা বৃষ্টির ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝনদী থেকে ফিরে এলো ফেরি: সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে চড়লেন এমপি হান্নান মাসউদ!

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


মাঝনদী থেকে ফিরে এলো ফেরি: সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে চড়লেন এমপি হান্নান মাসউদ!

নোয়াখালীর হাতিয়া রুটে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে ক্ষমতার দাপট দেখানোর এক নজিরবিহীন অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝনদী থেকে পুনরায় ঘাটে ফিরিয়ে আনা হয়েছে শুধু নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে তুলে নেওয়ার জন্য।

শনিবার (১১ জুলাই) বিকালে মেঘনা নদীর চেয়ারম্যান ঘাটে এই ঘটনা ঘটে। ফেরি ছাড়ার দীর্ঘ ২৩ মিনিট পর মাঝপথ থেকে সেটি ঘুরিয়ে আনার ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

 

ঘাট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার বিকাল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও বিভিন্ন মালবাহী গাড়ি নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি ‘মহানন্দা’। ফেরিটি ছাড়ার কিছুক্ষণ পর গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে এসে পৌঁছান এমপি আবদুল হান্নান মাসউদ। তিনি নদী পার হয়ে হাতিয়া যাবেন বিধায়, ফেরিটি পুনরায় ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ততক্ষণে ফেরিটি নদীপথে ২৩ মিনিট পার করে ফেলেছে। এমপির নির্দেশ পেয়ে মেঘনা নদীর মাঝপথ থেকেই ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে নিয়ে আসা হয়। এরপর এমপি তার বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ফেরিতে উঠলে সেটি আবার নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

ফেরির মাস্টার প্রথমে আমাকে জানিয়েছিলেন ফেরি সময়মতো ছাড়বে না। পরে আবার জানান, সাড়ে ৩টাতেই ছাড়বে। কিন্তু ফেরিটি ছাড়ার প্রায় ২৩ মিনিট পর হঠাৎ দেখি সেটি আবার ঘাটে ফিরে আসছে এমপি হান্নান মাসউদকে নেওয়ার জন্য। পরে এমপি মহোদয়কে নিয়ে ফেরিটি গন্তব্যে রওনা হয়।"


এমন বৈরী আবহাওয়ার মধ্যে মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে আনায় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুব্ধ যাত্রী বলেন:

এমনিতেই নদী উত্তাল, আমরা ভয়ের মধ্যে নদী পাড়ি দিচ্ছি। তার ওপর এমপি সাহেব নিজের ক্ষমতা দেখালেন। মাঝনদী থেকে ফেরি ঘুরে আসতে যে সময় লেগেছে, ততক্ষণে আমরা নলচিরা ঘাটের কাছাকাছি পৌঁছে যেতাম। আবহাওয়া যদি আরও খারাপ হয়ে যেত, তবে আমাদের সবার জীবন ঝুঁকিতে পড়ত এবং হাতিয়া যাওয়া অনিশ্চিত হয়ে যেত।"


মাঝনদী থেকে ফেরি ফিরে আসার বিষয়টি স্বীকার করেছেন ফেরি ‘মহানন্দা’র মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। তবে সময় কিছুটা কমিয়ে দাবি করে তিনি বলেন, "চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। ভিআইপিদের ক্ষেত্রে কিছু প্রটোকল বা নিয়ম অনুসরণ করতে হয়, এটি সবসময়ই করা লাগে।"

অন্যদিকে, ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন পুরো দায় চাপিয়েছেন ইঞ্জিনিয়ারের ওপর। তিনি বলেন, "আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান যে ঘাটে এমপি সাহেব এসেছেন, ফেরি ঘুরিয়ে তাকে নিয়ে যেতে হবে। আমি নির্দেশ পালন করেছি মাত্র।"

একজন 'ভিআইপি'র যাতায়াতের সুবিধার্থে শত শত সাধারণ যাত্রী ও পণ্যবাহী গাড়ি নিয়ে মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন—জনগণের সেবকের জন্য সাধারণ জনগণের এভাবে ভোগান্তি পোহানো কতটা যৌক্তিক?

এই বিষয়ে মন্তব্য জানতে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ

বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুইজন সাংবাদিক নেতাকে আসামি করা হয়েছে।
পুরো হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্বেও আলোচিত এ মামলার ২১ নাম্বার আসামি করা হয়েছে সহকর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য থানা কম্পাউন্ডে যাওয়া আগৈলঝাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, বাংলা টিভির প্রতিনিধি নাজমুল রিপন ও ২৩ নাম্বার আসামি করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামকে। তাদের দুইজনের বিরুদ্ধে আসামীদের প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
দুই সাংবাদিক নেতাকে আসামি করে পুলিশ মামলা করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের দাবি করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সংগ্রহে যাওয়ার কারণে দুই সাংবাদিক নেতাকে মামলার আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের হয়রানি না করার জন্য এবং মামলার আসামি করায় ওই দুই সাংবাদিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মামলার আসামি এফ.এম নাজমুল রিপন জানিয়েছেন-সম্প্রতি সময়ে প্রকাশিত সংবাদের জেরধরে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান তার (নাজমুল রিপন) বিরুদ্ধে একাধিক জিডি করেছেন। ওসি'র ওই জিডি প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন করা হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম জানিয়েছেন, এসব কারনেই ওসি ষড়যন্ত্র মুলকভাবে আলোচিত এ মামলায় আমাদের দুইজনকে আসামি করেছে। তিনি (সাইফুল) আরো জানিয়েছেন-আলোচিত এ মামলায় দেশে না থাকা অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। যা বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের এবং প্রাথমিক তদন্তে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরো বলেন, পুরো বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্ময়ে একাধিক টিম মাঠে তদন্ত করছেন। তদন্তে ঘটনার সাথে কেউ জড়িত না থাকলে তাকে কোনধরনের হয়রানী করা হবেনা। বরং মামলার এজাহারে তাদের নাম থাকলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%