০৯:৫৩ এম
শনিবার গভীর রাত থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এর ফলে রাজধানীর বেশ কয়েকটি স্কুলে চলমান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া যাচ্ছে।
সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে যেমন গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগরসহ অন্যান্য এলাকায় রাস্তায় বিভিন্ন স্থানে হাঁটু বা কোমরসমান পানি দেখা যাচ্ছে।
বৃষ্টির কারণে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩, এর সামনে প্রধান সড়ক ও আশেপাশের অলিগলিগুলোতে পানি জমে গেছে। এই অবস্থায় সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিতের জন্য অনুরোধ জানান, যার পর শেওড়াপাড়া শাখা তিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
বৃষ্টির ফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার নবম শ্রেণির অর্ধবার্ষিকী, দশম শ্রেণির প্রাকনির্বাচনী ও একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।
ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রিনরোড শাখার অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় অর্থাৎ গতকাল রাত ১২টা থেকে আজ সকালে ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এই সময়ে রাজধানীতে এতটা বৃষ্টির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন