ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ


আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ

বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুইজন সাংবাদিক নেতাকে আসামি করা হয়েছে।
পুরো হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্বেও আলোচিত এ মামলার ২১ নাম্বার আসামি করা হয়েছে সহকর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য থানা কম্পাউন্ডে যাওয়া আগৈলঝাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, বাংলা টিভির প্রতিনিধি নাজমুল রিপন ও ২৩ নাম্বার আসামি করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামকে। তাদের দুইজনের বিরুদ্ধে আসামীদের প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
দুই সাংবাদিক নেতাকে আসামি করে পুলিশ মামলা করার বিষয়টি অত্যন্ত উদ্বেগের দাবি করে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সংগ্রহে যাওয়ার কারণে দুই সাংবাদিক নেতাকে মামলার আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের হয়রানি না করার জন্য এবং মামলার আসামি করায় ওই দুই সাংবাদিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মামলার আসামি এফ.এম নাজমুল রিপন জানিয়েছেন-সম্প্রতি সময়ে প্রকাশিত সংবাদের জেরধরে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান তার (নাজমুল রিপন) বিরুদ্ধে একাধিক জিডি করেছেন। ওসি'র ওই জিডি প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন করা হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম জানিয়েছেন, এসব কারনেই ওসি ষড়যন্ত্র মুলকভাবে আলোচিত এ মামলায় আমাদের দুইজনকে আসামি করেছে। তিনি (সাইফুল) আরো জানিয়েছেন-আলোচিত এ মামলায় দেশে না থাকা অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। যা বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের এবং প্রাথমিক তদন্তে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরো বলেন, পুরো বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্ময়ে একাধিক টিম মাঠে তদন্ত করছেন। তদন্তে ঘটনার সাথে কেউ জড়িত না থাকলে তাকে কোনধরনের হয়রানী করা হবেনা। বরং মামলার এজাহারে তাদের নাম থাকলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত, বাহরাইন ও জর্ডানে একাধিক হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ এম


কুয়েত, বাহরাইন ও জর্ডানে একাধিক হামলা চালাল ইরান

কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

একটি বিবৃতিতে ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের মাধ্যমে কুয়েতের মার্কিন বাহিনীর একটি ‘প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা’ ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এছাড়াও, বাহরাইনের যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ ব্যবস্থা ও একটি রাডার স্থাপনায় আরেক দফা ড্রোন হামলা চালানো হয়েছে, এমন দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

একটি বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী হামলায় ঘাঁটির একটি ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ ধ্বংস করেছে। এছাড়াও, সেখানে থাকা ‘এমকিউ-৯ ড্রোন’ সংরক্ষণের হ্যাঙ্গারও লক্ষ্যবস্তু করা হয়েছে, এমন দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসী কায়দার রাজনীতি আর চলতে দেওয়া হবে না: এমপি হাজী জসিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


সন্ত্রাসী কায়দার রাজনীতি আর চলতে দেওয়া হবে না: এমপি হাজী জসিম উদ্দিন

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, 'সন্ত্রাসী স্টাইলে আর রাজনীতি চলতে দেওয়া হবে না।' তিনি আরও জানান, দলের অন্তর্গত কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকেও ছাড়া দেওয়া হবে না।

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাজী জসিম উদ্দিন জসিম বলেন, 'আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি সেই দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছি।' তিনি সকলকে দলের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সেবামূলক রাজনীতি করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েও তিনি বলেন, 'বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে।' তিনি বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাজী জসিম উদ্দিন জসিম উল্লেখ করেন, 'বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিপ্রিয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।'

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, এবং আনিছুর রহমান রিপন ভূইয়া।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, এবং সদস্যসচিব এনামুল হক সুমন। পাশাপাশি উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, এবং সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু। মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া ও সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবগঠিত আহ্বায়ক কমিটিকে ঘিরে ইবি ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ এম


নবগঠিত আহ্বায়ক কমিটিকে ঘিরে ইবি ছাত্রদলের আনন্দ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল করেছে। এই আনন্দ মিছিলের সময়ে তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হওয়া এই আনন্দ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে পৌঁছায়। আনন্দ মিছিলের আগে তারা শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই আনন্দ মিছিলে শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নবগঠিত শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ মিছিলে বলেন, "সংগঠন আমার ওপর আস্থা রেখেছে। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। সর্বোপরি সবার সহযোগিতা চাই, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।"

নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "কোনো ধরনের গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাফিজ ও পারভেজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজনে আমরা তাদের দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নেব।"

তিনি আরও বলেন, "সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছেন এবং এই কমিটি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজিরবিহীন ব্যর্থতার পেছনে যে কারণ দেখছে ভারতীয় দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ এম


নজিরবিহীন ব্যর্থতার পেছনে যে কারণ দেখছে ভারতীয় দল

ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়কে অঘটন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে হারের পর বিশ্বচ্যাম্পিয়নদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি ভারত যে জায়গা হারিয়েছে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানেও, সেটিও উল্লেখযোগ্য।

ভারতীয় দলের নজিরবিহীন ব্যর্থতার কারণ অনুসন্ধান করেছে। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের মতে, বিভিন্ন ভেন্যুতে ও কন্ডিশনে খেলার ফলে তাদের মানিয়ে নিতে সমস্যা দেখা দিয়েছে। তবে নিজেদের দায় স্বীকার করেছেন তিনি।

তিনি উল্লেখ করেন, 'আমরা একটি ভেন্যু থেকে অন্য ভেন্যুতে গিয়েছি এবং প্রতিবারই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। বিশেষ করে মাঠের আকার, উইকেট এবং কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটি ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ। এছাড়াও, তারা আমাদের সব বিভাগেই ছাপিয়ে গেছে। আমার ধারণা, এসব কারণ মিলেই এই ফল এসেছে।'

ভারতীয় দলের ফিল্ডিংও ইংল্যান্ড সফরে ভালো ছিল না। অধিনায়ক জানান, 'ফিল্ডিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি দলের গতি ও উদ্দীপনা তৈরি করে। আমরা আয়ারল্যান্ডে যেমন ফিল্ডিং করেছি, এখানে সেটি করতে পারিনি। তবে এই বিষয়ে তারা আমাদের স্পষ্টভাবে ছাড়িয়ে গেছে। আমি মনে করি ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি পুরো দলের ছন্দ তৈরি করে।'

ভালো ফিল্ডিংয়ের জন্য সতীর্থদের ফিটনেসে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক। তিনি বলেন, 'বিশেষ করে টি-টোয়েন্টিতে আপনার ফিটনেস এমন হতে হবে যেন আপনি সব সময় ক্ষিপ্র থাকতে পারেন। বিভিন্ন আউটফিল্ড ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। তাই যদি আমরা ফিল্ডিংয়ে সেরা হতে পারি এবং সত্যিই যদি বিশ্বের সেরা দল হওয়ার স্বপ্ন দেখি, তাহলে অবশ্যই সফল হবো।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%