ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোয়ালঘরের পানি ফেলা নিয়ে বিরোধে বৃদ্ধ আব্দুল জব্বারকে হত্যা, গ্রেফতার ৩


গোয়ালঘরের পানি ফেলা নিয়ে বিরোধে বৃদ্ধ আব্দুল জব্বারকে হত্যা, গ্রেফতার ৩

ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের গরু ধোয়ার পানি ফেলা নিয়ে একটি তুচ্ছ বিরোধের কারণে আব্দুল জব্বার (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর জেলার চৌগাছা ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মো. পলাশ (৩৭), মো. বিদ্যুৎ (২৭) এবং মো. জেহের আলী (৫৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। গোয়ালঘরে গরু গোসল করানোর সময় কিছু পানি পার্শ্ববর্তী একটি স্কুলের জমিতে চলে যাওয়ার বিষয়টি নিয়ে আসামিরা গালিগালাজ ও বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে আব্দুল জব্বার এতে বাধা দিতে গেলে আসামিরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যায় তিনি মারা যান।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

এ ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী মোছা. জাহানারা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈকত মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চৌগাছা এলাকা থেকে বিদ্যুৎ ও জেহের আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেশবপুর থেকে মামলার প্রধান আসামি পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে

আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে দিনের অধিকাংশ সময় থাকবে রৌদ্রজ্জ্বল। আবহাওয়া অফিসের তথ্যমতে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি দেশে সফরের প্রস্তুতি নিচ্ছেন। সফরের মধ্যে রয়েছে জাপানে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম (কপ৩১) সম্মেলনে অংশগ্রহণ, এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর।

এদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণের জন্য দুই দেশ আলোচনা করছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সফরটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফরের পরিকল্পনা রয়েছে। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফর হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, আসন্ন এই তিনটি সফরের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর অনুষ্ঠিত হবে। অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের এই সফরের আয়োজন নিয়ে সম্প্রতি ঢাকায় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

আঙ্কারা সূত্রে জানা গেছে, তুরস্কের আনাতোলিয়ায় আগামী ১০ থেকে ১২ নভেম্বর কপ৩১-এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফরে যেতে পারেন। সফরটির আয়োজন নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা চলছে।

জাপান সফর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে তারেক রহমানের তিন থেকে চার দিনের টোকিও সফর হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৫ সালের মে মাসে ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিও সফর করেছিলেন। সেসময় জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়েছিল। পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তখন জাপান জানায়, ‘বে অব বেঙ্গল’ উদ্যোগের আওতায় বাংলাদেশে অবকাঠামো উন্নয়নসহ জাপানি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে তারা সহযোগিতা জোরদার করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা প্রাধান্য পেতে পারে।

সৌদি সফর

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির বাইরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। গত আগস্টে সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন।

কূটনৈতিক সূত্র মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত সৌদি সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জ্বালানি আমদানি, বিনিয়োগ চুক্তি এবং আঞ্চলিক–আন্তর্জাতিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা প্রশ্নে সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

তুরস্ক সফর

তুরস্কের আনাতোলিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে ৯ থেকে ২০ নভেম্বর। আর কপ৩১-এর শীর্ষ নেতাদের সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর। এই দুই দিনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

জানা গেছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্যারিস জলবায়ু চুক্তির এক দশকের বেশি সময় পর এখন মূল প্রশ্ন হলো, নতুন লক্ষ্য নির্ধারণ নয়। বরং প্রশ্ন হলো, আগে ঘোষিত লক্ষ্যগুলো কীভাবে বাস্তবায়িত হবে, জলবায়ু অর্থায়নসহ ক্ষতিপূরণ তহবিল কতটা কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের, ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ এম


ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের, ফের বাড়ল তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যুদ্ধ বন্ধ করার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে।

একই সময়ে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহনপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে, প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের বাজারে মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করছে।

বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ট্রাম্পের পক্ষ থেকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের খবরের পর বিনিয়োগকারীরা সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং তেল সরবরাহের ওপর এর সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছেন। এর মধ্যেই এশিয়ার বাজারে দুই প্রধান আন্তর্জাতিক তেল সূচকের দাম বেড়ে গেছে। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যান্টনের সেঞ্চুরিতে সিরিজ জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কা অলআউট ১৩২ রানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ এম


ব্যান্টনের সেঞ্চুরিতে সিরিজ জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কা অলআউট ১৩২ রানে

টম ব্যান্টনের অসাধারণ সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে কেনিংটন ওভালে ইংল্যান্ড একটি বিশাল রান সংগ্রহ করে। এই রান পাহাড়ের নিচে চাপা পড়ে শ্রীলঙ্কা বড় ব্যবধানে পরাজিত হয়েছে। সফরকারী দল ৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৩২ রানে অলআউট হয়ে যায়। ফলে ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের দখলে নেয়, ২২৩ রানের বিশাল জয় নিয়ে।

রোববার (২৭ সেপ্টেম্বর) টস জিতে স্বাগতিকরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই বেন ডাকেটকে হারালেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জো রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ব্যান্টন ৬২ রানের জুটি গড়ে। রুট ৩৭ বলে ১৮ রান করে ফিরে গেলে, তার স্থানে ক্রিজে আসেন হ্যারি ব্রুক।

ব্যান্টন ও ব্রুকের তৃতীয় উইকেটের জুটিতে আসে ১৫০ রান। এই জুটির ওপর ভর করে ইংল্যান্ড বড় সংগ্রহের ভিত্তি তৈরি করে। ব্যান্টন ৯৫ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১৬টি চার ও পাঁচটি ছক্কা।

ব্যান্টন ফিরে যাওয়ার পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স ৫২ বলে ৭৬ রান করে দলের জন্য বড় সংগ্রহ নিশ্চিত করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩৫৫ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে দিলহারা ফার্নান্দো তিনটি উইকেট নেন।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে পড়ে। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুশল মেন্ডিস ২৬ বল খেলে ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তার বিদায়ের পর শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১৭তম ওভারে ৮২ রানেই তারা ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।

শেষ পর্যন্ত ২৯.১ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা মাত্র ১৩২ রানে গুটিয়ে যায়। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডসন ২৬ রানে তিনটি এবং গাস অ্যাটকিনসন দুটি উইকেট নেন। ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি এবং ২২৩ রানের বিশাল জয়ে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%