০৮:৪৬ পি.এম
বাংলাদেশ ব্যাংক একটি পৃথক সার্কুলার জারি করেছে যা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ এবং লভ্যাংশ প্রত্যাবাসনের বিষয়গুলোকে সহজতর করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট (এফইআইডি) এই সার্কুলারটি প্রকাশ করেছে। সার্কুলারে ইস্যুকারী কোম্পানি, বিনিয়োগকারী এবং লেনদেন-সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্য করণীয় বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি কোম্পানি অনিবাসী বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে, ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যুর জন্য প্রস্তাবিত হারের যৌক্তিকতা ব্যাখ্যা করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: আমদানির ডলারের দাম বেড়ে ১২৫ টাকায় পৌঁছেছে
অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীর প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর জন্য এবং অগ্রাধিকার শেয়ার পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না। সার্কুলারে অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং ইস্যু ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সুস্পষ্ট করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন