০৮:৪৮ পি.এম
নারীদের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছেন এমিনি এরদোয়ান
তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত হয়েছে অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের (ওটিএস) পরিবার ও নারী কাউন্সিলের প্রথম উচ্চপর্যায়ের সম্মানসূচক বোর্ড সভা। সভায় অংশগ্রহণ করেন দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
সম্প্রতি আঙ্কারার চানকায়া ম্যানশনে এই সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠকের প্রতিপাদ্য ছিল ‘সংহতি থেকে প্রাতিষ্ঠানিক সহযোগিতা: তুর্কি বিশ্বে পরিবার ও নারী’। এই বৈঠকে তুর্কি বিশ্বের পরিবার ও নারীদের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন: ডেমোক্র্যাটশাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি ট্রাম্পের
এমিনে এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের স্ত্রী জিরোত মাহমুদভনা মির্জিয়োয়েভা, তুর্কি প্রজাতন্ত্র উত্তর সাইপ্রাসের প্রেসিডেন্ট তুফান এরহুরমানের স্ত্রী নিলদেন বেকতাস এরহুরমান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভা।
বৈঠকের মূল প্রতিপাদ্যে তুর্কি ভাষাভাষী দেশগুলোর মধ্যে পারিবারিক মূল্যবোধ ও নারীর উন্নয়নে সহযোগিতাকে আরও সুসংহত করার বিষয়টি আলোচনা করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো সংহতির সম্পর্ককে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়া।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী নেতাদের স্ত্রীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এমিনে এরদোয়ান।
সূত্র: আনাদোলু এজেন্সি ও রয়টার্স
আরও পড়ুন: উত্তর প্রদেশে দীপাবলি ও হোলিতে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন