০৮:৪৭ পি.এম
নীলফামারী, জামালপুর, বরগুনা এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ মোট ৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার জনাব মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, এসআরবির উপ-পরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমির হামজার নির্বাচনী হলফনামায় গরমিল, তদন্তের জন্য আবেদন
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার হিসেবে এবং এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন