ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ


রাজধানীর বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: মিরপুরে বসুমতি পরিবহনের বাসে রাতে আগুন লাগলো

ওসি বলেন, "আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


হুতিদের সৌদির আভা বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলার দাবি

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছেন।

সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, ড্রোন ব্যবহার করে আভা বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে এবং এর ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে।

এছাড়া, খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি অভিযান পরিচালিত হয়েছে। ওই হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেন ইয়াহিয়া সারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনের রুল শুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


হাইকোর্টে চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনের রুল শুনানি

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসাবর্জ্য পরিশোধনের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় অথবা কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের রুল শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। এই শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে।

আইনজীবী সৈয়দ মহিদুল কবির রিটের পক্ষে শুনানিতে অংশ নেবেন। তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) জানান, আদালত গত ২ নভেম্বর রুল শুনানির জন্য দিন নির্ধারণ করেছে। রিটটি কার্যতালিকায় (কজ লিস্ট) উঠলেই এর ওপর শুনানি শুরু হবে।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় ইংরেজি দৈনিকে ‘হ্যাজারডাস ওয়েস্ট হিপড ইন ওপেন বিনস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে উন্মুক্ত স্থানে চিকিৎসাবর্জ্য ফেলে রাখার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর পড়ার বিরূপ প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।

প্রতিবেদনটির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ওই বছরের ১৪ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আইনি নোটিশ পাঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও সাংবাদিক আহমেদ আল আমীন। নোটিশের কোনো সন্তোষজনক জবাব না পেয়ে ওই বছরের ১৯ মার্চ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিবকে বিবাদী করা হয়।

প্রাথমিক শুনানি শেষে ২০১৮ সালের ৮ এপ্রিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেছিল।

রুলে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ সব ধরনের চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে বর্জ্য অপসারণ ও পুনর্ব্যবহারের জন্য পৃথকভাবে অথবা কেন্দ্রীয়ভাবে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে চিকিৎসাবর্জ্য অপসারণ, পুনর্ব্যবহার ও পরিবহনের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের স্বাস্থ্য ও প্রকৃতি রক্ষায় প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চায় আদালত।

রিট আবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সামনে উন্মুক্ত স্থানে স্তূপ করে চিকিৎসাবর্জ্য ফেলা হচ্ছে। এ ছাড়া অধিকাংশ চিকিৎসাপ্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের যথাযথ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে, যা সারা দেশের চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার চরম দুরবস্থার চিত্র ফুটিয়ে তোলে।

রিটে আরও উল্লেখ করা হয়, প্রচলিত পরিবেশ আইন এবং চিকিৎসাবর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। হাসপাতালের বিপজ্জনক বর্জ্য সাধারণ গৃহস্থালির বর্জ্যের সঙ্গে মিশে পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে। বড় বড় হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোর অনেকেরই নিজস্ব বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি না থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়ছে। দীর্ঘ বিরতির পর সম্প্রতি বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রুল শুনানির নতুন এই উদ্যোগ নেওয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে শব্দদূষণের দায়ে ৬ যানবাহনকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


চাঁদপুরে শব্দদূষণের দায়ে ৬ যানবাহনকে জরিমানা

চাঁদপুর, ৩ নভেম্বর ২০২৬ : আজ জেলা প্রশাসন কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের কারণে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের কারণে বোগদাদ পরিবহননের দুটি গাড়িকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আইদি পরিবহনের তিনটি গাড়ির মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দু’টিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি যানবাহনকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে ‘সচেতনতামূলক স্টিকার’ লাগানো হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী মো. পারভেজ ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে বন্ধুর সহায়তায়।

মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) রাতে ভুক্তভোগী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার অপর আসামি হাফিজউদ্দীন বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ ডিসেম্বর পারভেজ ইসলামের সঙ্গে বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে প্রায় নয় মাস আগে স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর স্ত্রীর অজান্তে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করেন পারভেজ। পরে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে পারভেজ তার ঘনিষ্ঠ বন্ধু হাফিজউদ্দীনের কাছে এসব ছবি ও ভিডিও পাঠান এবং দুপক্ষের যোগসাজশে ভুয়া ফেসবুক আইডি খুলে তা প্রকাশ করা হয়। এমনকি হাফিজউদ্দীনকে বিয়ে করার জন্যও বাদীর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী জানান, মামলার প্রধান আসামি পারভেজ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%