০৫:২৯ পি.এম
বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার উদ্দেশ্যে রোমানিয়ায় যাওয়ার ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা প্রদানের জন্য ঢাকায় আসছে রোমানিয়ার দূতাবাসের একটি প্রতিনিধি দল। এই সেবা আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে প্রদান করা হবে।
শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এই তথ্য প্রকাশ করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রধানত স্টাডি ভিসার আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আজ
তবে, আবেদন গ্রহণের জন্য শুধুমাত্র অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। যাদের ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন সতর্কতার সঙ্গে যাচাই করার পাশাপাশি ঢাকায় আসার আগে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন