ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১০৭৭


হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১০৭৭

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৭ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮ হাজার ৮৯৫ জন।

আরও পড়ুন: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার গঠন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালের ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬৮ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি, সাতজনই সমকামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


পাবনায় ১৬ জনের শরীরে এইচআইভি, সাতজনই সমকামী

পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে সমকামিতা বাড়ছে। ইতোমধ্যেই এ সংখ্যা ১৬শ জনের ওপরে ছাড়িয়ে গেছে। এর ফলে, জেলায় এইচআইভি এইডস রোগও আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে। পাবনায় বর্তমানে ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় হাসপাতালের ‘কী পপুলেশন্‌স-কেপি সেন্টারের’ পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 'বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক কর্মশালায় পাবনা জেলার এইচআইভি সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয় এবং করণীয়গুলো তুলে ধরেন পাবনা জেনারেল হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির। কর্মশালায় বলা হয়েছে যে, পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী এবং হিজরা জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে। পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত হয়েছে যাদের মধ্যে ৭ জন সমকামী। কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহা সহ জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও ডিজিটাল গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিশেষ অভিযান চলমান রয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ হাজার ৬৮৫জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরও জানান, মাদকের বিস্তাররোধে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের কঠোর অবস্থান এবং জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী উপজেলা/জেলাভিত্তিক অবৈধ মাদক ব্যবসায়ীদের তালিকা এবং মেট্রোপলিটন এলাকার থানাভিত্তিক মাদকব্যবসায়ীদের তালিকা প্রস্তুত ও হালনাগাদ করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেকোনো অপরাধী বা মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা একটি চলমান প্রক্রিয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পনা মোতাবেক তালিকা হালনাগাদ করে থাকে।

মাদক, অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে গত ১ মে হতে দেশব্যাপী সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক বিশেষ অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপি’র সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত এবং যুগোপযোগী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে সংসদের লাইব্রেরি কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ. বি. এম. মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১ এর প্রতিবেদন উপস্থাপন এবং এর ওপর বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম এবং হুম্মাম কাদের চৌধুরীসহ ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে সশরীরে অথবা অনলাইনভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতকরণ এবং অধিবেশন চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগারে দু’জন আইটি কর্মকর্তা ও দু’জন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন এবং জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশ পথে ডিজিটাল নামফলক সংযোজনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, ভাইরাল হলো রোমান্টিক মুহূর্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, ভাইরাল হলো রোমান্টিক মুহূর্ত

বিয়ের কয়েক মাস পর, অবশেষে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা হানিমুনে গেলেন।

তিনি স্বামী কাউসার মাহমুদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় কাটানো বিশেষ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

রোমান্টিক সেই ছবিগুলো প্রকাশের পর, ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত ঈদুল আজহার সময়, নীলা জানান, দীর্ঘদিনের বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন। যদিও তাদের বিয়ে সম্পন্ন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। প্রায় সাত বছরের বন্ধুত্বের পর, দুই পরিবারের সম্মতিতে নতুন জীবনের পথচলা শুরু করেন এই দম্পতি।

কাজের ব্যস্ততায়, বিয়ের পরপরই কোথাও ঘুরতে যেতে না পারলেও সম্প্রতি সময় বের করে হানিমুনের জন্য বেছে নেন শ্রীলঙ্কাকে। সেখানে সমুদ্র, পাহাড়, কুয়াশা আর সবুজ প্রকৃতির মাঝে দুজনকে দারুণ সময় কাটাতে দেখা গেছে।

হানিমুনের স্মৃতি ভাগ করে নিয়ে, নীলা ফেসবুকে লিখেছেন, ‘এই ভ্রমণের অনুভূতি অসাধারণ। শুরু হয়েছিল আমাদের হানিমুন হিসেবে, ধীরে ধীরে তা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।’

শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা জানিয়ে, তিনি আরো লেখেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথের গাড়ি ভ্রমণ, নিঃশব্দ মুহূর্ত, আর হাসি—সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন আমাদের একসঙ্গে অনেক কিছুই উপহার দিয়েছে। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো সেই রেশটা রয়ে গেছে। মনে হচ্ছে, ঘোরাঘুরির মধ্যেই আছি। ঘোরাঘুরির আরও কিছু মুহূর্ত খুব শিগগির আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।’

বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণও তুলে ধরেছেন নীলা।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করি। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর নাটক, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সাত বছর পর, একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। নীলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%