ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ


সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপি’র সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত এবং যুগোপযোগী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে সংসদের লাইব্রেরি কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ. বি. এম. মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১ এর প্রতিবেদন উপস্থাপন এবং এর ওপর বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম এবং হুম্মাম কাদের চৌধুরীসহ ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে সশরীরে অথবা অনলাইনভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতকরণ এবং অধিবেশন চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগারে দু’জন আইটি কর্মকর্তা ও দু’জন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন এবং জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশ পথে ডিজিটাল নামফলক সংযোজনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, ভাইরাল হলো রোমান্টিক মুহূর্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


শ্রীলঙ্কায় হানিমুনে নীলা, ভাইরাল হলো রোমান্টিক মুহূর্ত

বিয়ের কয়েক মাস পর, অবশেষে অভিনেত্রী নীলাঞ্জনা নীলা হানিমুনে গেলেন।

তিনি স্বামী কাউসার মাহমুদকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কায় কাটানো বিশেষ মুহূর্তের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

রোমান্টিক সেই ছবিগুলো প্রকাশের পর, ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

গত ঈদুল আজহার সময়, নীলা জানান, দীর্ঘদিনের বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন। যদিও তাদের বিয়ে সম্পন্ন হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। প্রায় সাত বছরের বন্ধুত্বের পর, দুই পরিবারের সম্মতিতে নতুন জীবনের পথচলা শুরু করেন এই দম্পতি।

কাজের ব্যস্ততায়, বিয়ের পরপরই কোথাও ঘুরতে যেতে না পারলেও সম্প্রতি সময় বের করে হানিমুনের জন্য বেছে নেন শ্রীলঙ্কাকে। সেখানে সমুদ্র, পাহাড়, কুয়াশা আর সবুজ প্রকৃতির মাঝে দুজনকে দারুণ সময় কাটাতে দেখা গেছে।

হানিমুনের স্মৃতি ভাগ করে নিয়ে, নীলা ফেসবুকে লিখেছেন, ‘এই ভ্রমণের অনুভূতি অসাধারণ। শুরু হয়েছিল আমাদের হানিমুন হিসেবে, ধীরে ধীরে তা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।’

শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা জানিয়ে, তিনি আরো লেখেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথের গাড়ি ভ্রমণ, নিঃশব্দ মুহূর্ত, আর হাসি—সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন আমাদের একসঙ্গে অনেক কিছুই উপহার দিয়েছে। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো সেই রেশটা রয়ে গেছে। মনে হচ্ছে, ঘোরাঘুরির মধ্যেই আছি। ঘোরাঘুরির আরও কিছু মুহূর্ত খুব শিগগির আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।’

বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণও তুলে ধরেছেন নীলা।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর, দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করি। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর নাটক, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সাত বছর পর, একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। নীলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জেলায় ‘অর্থনৈতিক শুমারি ২০২৬’ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যাণ অফিসের আয়োজননে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে, পরিসংখ্যানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরিসংখ্যানের তথ্যের ওপর ভিত্তি করেই সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। গবেষকরা বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা করে পরিসংখ্যানের তথ্য ব্যবহার করেন। এসময় তিনি অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, পরিসংখ্যাণ ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান ও উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

ফেনীতে পৃথক বজ্রপাতের ঘটনায় নাদিয়া আক্তার নামে এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আবির হোসেন নামে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার ফুলগাজীর বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে এবং আবির হোসেন ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিয়া আক্তার ও আবির হোসেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নাজমুল মোল্লা হত্যা মামলায় একজন গ্রেফতার, অভিযুক্তের বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


বরিশালে নাজমুল মোল্লা হত্যা মামলায় একজন গ্রেফতার, অভিযুক্তের বাড়িতে আগুন

বরিশালে অটোরিকশা চালক নাজমুল মোল্লা (২৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার একজনের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে। র‌্যাব মিরাজ হোসেন শুভ নামক একজনকে গ্রেফতার করে। এর পর বুধবার (১৭ জুন) সকাল ৯টার দিকে বিক্ষুদ্ধ জনগণ মিরাজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ কারণে টিনশেড ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ছাইতে পরিণত হয়। বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়ায় এই ঘটনা সংঘটিত হয়।

স্থানীয়রা জানান, হরিণাফুলিয়া গ্রামে হত্যার শিকার নাজমুল মোল্লা এবং সন্দেহজনক অভিযুক্ত তিন সহোদর রিয়াজ-মিরাজ ও ইমরানদের বাড়ির দূরত্ব প্রায় কোয়াটার কিলোমিটার। গত সোমবার (১৫ জুন) সকালে বাড়ির অদূরে কালিজিরা নদীতে নাজমুলের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়। এরপর থেকেই স্থানীয়রা সন্দেহজনক খুনি হিসাবে রিয়াজ ও মিরাজদের বাড়ির দিকে নজর রাখতে শুরু করে।

মঙ্গলবার রাতে মিরাজকে গ্রেফতার করে র‌্যাব- ৮। এরপর বুধবার সকাল ৯টার দিকে শতাধিক জনতা মিরাজ ও রিয়াজদের বাড়িতে হামলা চালিয়ে একপর্যায়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের মা ফরিদা বেগম ও রিয়াজের স্ত্রী কারুন্নাহার (৩২) পালানোর চেষ্টা করলেও জনতাদের দ্বারা আটক হয়ে পরে পুলিশের সোপর্দ হন।

নিহত নাজমুলের বাবা আব্দুর রশিদ মোল্লা অন্তরঙ্গভাবে জানান, মিরাজদের বাড়িতে ঢুকতে একটি বাঁশের সাকো রয়েছে। গ্রামের লোকজন সাকোর হাতলে রক্তের দাগ দেখতে পেয়েছে। বাড়ির মধ্যে ঢুকে নাজমুলকে হত্যার নানা আলামত দেখতে পায়। ফলে গ্রামবাসী ক্ষুদ্ধ হয়ে তাদের বাড়িতে আগুন দেয়।

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান, নাজমুলকে হত্যার ঘটনায় তার পিতা অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন। তবে হত্যাকারী হিসাবে একই এলাকার তিন সহোদর মিরাজ, রিয়াজ ও ইমরানকে সন্দেহ করা হচ্ছিল। এলাকার লোকজন তাদের নজরদারিতে রেখেছিল। বুধবার সকালে তাদের বাড়িতে আগুন দিলে বাড়িটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়।

বিল্লাল জানান, মিরাজকে র‌্যাব ও সাইফুল ইসলাম, ফরিদা বেগম ও কামরুন্নাহার নামক ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নাজমুল মোল্লা গত শনিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। সোমবার সকালে বাড়ির অদূরে কালিজিরা নদীতে বস্তাবন্দী তার মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে অটোরিকশার ছিনতাইয়ের জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%