ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া


বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে একটি গ্রেফতার অভিযানে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এই গ্রেফতারের সময় তার প্রেমিক ও প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার সাথে সুমাইয়ার বাবাকে অভিযোগে আসামি করা হয়েছে, যিনি মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকার সত্ত্বেও তাতে সম্মতি প্রদান করেছেন এবং সেই কার্যক্রম থেকে উপার্জিত অর্থ গ্রহণ করছেন।

ডিবি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সুমাইয়ার ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম আইডিতে আপত্তিকর কনটেন্ট এবং সেগুলোর বিক্রির বিজ্ঞাপন লক্ষ করা হয়। অভিযোগ রয়েছে, বিকাশ ও নগদের মাধ্যমে নির্দিষ্ট ফি নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও বিক্রি করা হত। তার মধ্যে ৩ হাজার ৫০০ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ অফারের বিজ্ঞাপনও ছিল।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, অপর যুবক আহত

পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে ১১ আগস্ট রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি। এই অভিযানে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সুমাইয়ার কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এরপর সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ‘ঢাকা পপুলার ট্রাভেলস’ এলাকা থেকে তার প্রেমিক ও প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, সুমাইয়া কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে এই চক্র পরিচালনা করতেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তার বাবা জানার পরও কোনো বাধা দেননি এবং বরং ওই কার্যক্রম থেকেও নিয়মিত অর্থ গ্রহণ করতেন।

এ ঘটনায় রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে একটি মামলা করা হয়েছে। মামলার রহস্য উদঘাটনের জন্য এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে আদালতে গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড আবেদনের জন্য আবেদন করেছে পুলিশ।

আরও পড়ুন: গরু-মহিষকে ঘাস খাওয়াতে চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, এ কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের শাসনামলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি।’

আজ বুধবার রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। আমাদের সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এর আগে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি।’ তবে তিনি বলেছেন, এই স্বাধীনতার সুযোগ নিয়ে যেন অপসাংবাদিকতা বা ব্ল্যাকমেইলিংয়ের সংস্কৃতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান করেছেন।

মন্ত্রী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুয়া নিউজ পোর্টাল ব্যবহার করে অপপ্রচার ও চাঁদাবাজির বিষয়ে প্রতিনিয়ত অভিযোগ আসছে। পেশাদার সাংবাদিকদের স্বার্থেই এই অপসংস্কৃতি রোধ করা প্রয়োজন।

রাজনীতি ও সাংবাদিকতার সম্পর্কের ওপর আলোকপাত করে জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রাজনীতির মূল কাজ হলো জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু তিনি বলেছেন, বিগত দিনে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সহযোগী হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

তথ্যমন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মসহ সব ক্ষেত্রে একটি আধুনিক, স্বচ্ছ ও সুস্থ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে একটি শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া প্রয়োজন। এই পেশার মর্যাদা ও সাংবাদিকদের কল্যাণ সুরক্ষায় ফাউন্ডেশনটিকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার রুমি।

এসময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি ওমর ফারুক জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেল আমদানির জন্য দুটি অয়েল ট্যাংকার জাহাজ কেনার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


তেল আমদানির জন্য দুটি অয়েল ট্যাংকার জাহাজ কেনার অনুমোদন

সুবিধাগুলোর কথা বিবেচনায় জ্বালানি তেল আমদানির জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যেগুলোর জন্য ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

 

বুধবার (১৯ অক্টোবর), পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এসব প্রকল্প অনুমোদন হয়েছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এসব অনুমোদন কার্যকর হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ কেনার জন্য ব্যয় হবে ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ টাকা। প্রত্যেকটি জাহাজের ধারণক্ষমতা ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডেডওয়েট টন।

গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা। এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের স্থাপনা পুনর্নির্মাণ, মেডিকেল কলেজে হোস্টেল নির্মাণ, নদীভাঙন রোধ ও উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প রয়েছে।

অনুমোদিত ১১ প্রকল্পের মধ্যে নতুন ৭টি এবং সংশোধিত ৪টি। মোট ব্যয়ের মধ্যে সরকারের অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ এবং প্রকল্প ঋণ ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


পিরোজপুরে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
 
দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের সঠিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে শুরু হতে যাওয়া ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী এ শুমারি অনুষ্ঠিত হবে। শুমারির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। 
 
র‍্যালিতে নেতৃত্ব দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইব্রাহিম খলিল, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদসহ জেলা ও উপজেলা গুলো থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নৌযান শুমারি সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা চালানো হয়। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নৌযান শুমারিতে পিরোজপুর জেলায় মোট ১৩০ জন গণনাকারী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬ জন, নাজিরপুরে ৪০ জন, জিয়ানগরে ১০ জন, ভাণ্ডারিয়ায় ৭ জন, মঠবাড়িয়ায় ১৮ জন, নেছারাবাদে ৪০ জন এবং কাউখালীতে ৯ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন।
গণনাকারীরা জেলার সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন। শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


মুন্সিগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও কমিটির সদস্য সচিব খোন্দকার রফিকুল ইসলাম, মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় গত মাসের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। এরপর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কৃষি ঋণ আদায়-বিতরণের অগ্রগতি এবং ২০২৬-২০২৭ অর্থবছরের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করা হয়। ঋণ বিতরণে পিছিয়ে থাকা ব্যাংকগুলোকে নিজ নিজ শাখা এলাকার কৃষি উদ্যোক্তাদের তালিকা সংগ্রহ করে দ্রুত ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়।

সভায় আমদানি বিকল্প শস্য খাতে ঋণ বিতরণ ত্বরান্বিত করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া মুন্সিগঞ্জ অঞ্চলের সার্টিফিকেট আদালতে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতি মাসে অন্তত দুই-তিনটি মামলা নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়। খেলাপি ঋণ আদায়ের স্বার্থে মামলা দায়েরের আগে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরে প্রি-নোটিশ ইস্যুর পরামর্শও দেওয়া হয়।

সভায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত বিতরণকৃত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। সবশেষে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ঋণের বিবরণী বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে পাঠানোর পরামর্শ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%