ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামের ইতিহাস তুলে ধরতে মক্কায় ‘ওহি প্রদর্শনী’


ইসলামের ইতিহাস তুলে ধরতে মক্কায় ‘ওহি প্রদর্শনী’

পবিত্র মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত ‘ওহি প্রদর্শনী’ ইসলামের সূচনালগ্নের ইতিহাসকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তুলেছে। এই বিশেষ প্রদর্শনী নবী-রাসুলদের ইতিহাস, ওহি নাজিলের ধারাবাহিকতা এবং মহানবী (সা.)-এর নবুয়তের সূচনালগ্নের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দর্শকদের সামনে তুলে ধরছে।

প্রদর্শনীতে ওহির ইতিহাস এবং নবী-রাসুলদের জীবনকাহিনি অত্যন্ত তথ্যবহুল ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। মহানবী (সা.)-এর নবুয়তির সূচনালগ্ন এবং মক্কার ঐতিহাসিক হেরা গুহার সঙ্গে সম্পর্কিত ঘটনাবলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শনার্থীরা প্রদর্শনীর বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি ওহি নাজিলের বিভিন্ন পর্যায় এবং ইসলামের ইতিহাসে এসব স্থানের তাৎপর্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

অর্ধশতাব্দীর আধুনিক অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি ও ইন্টার‌্যাক্টিভ ডিসপ্লের মাধ্যমে ওহির কাহিনি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে দর্শনার্থীরা শুধু তথ্য পড়েই নয়, বরং দৃশ্য ও শব্দের সমন্বয়ে ইতিহাসকে উপলব্ধি করতে পারেন।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

প্রদর্শনীর অন্যতম বৈশিষ্ট্য হলো, প্রাচীন ঐতিহাসিক ঘটনাবলিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। দর্শনার্থীরা ইন্টার‌্যাক্টিভ উপস্থাপনার মাধ্যমে হেরা গুহা, ওহির সূচনা এবং ইসলামের বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার ঐতিহাসিক অধ্যায়ের সঙ্গে পরিচিত হতে পারছেন। অতিথিরা প্রদর্শনীর শিক্ষামূলক উপকরণ, অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি এবং আধুনিক উপস্থাপনা পদ্ধতির প্রশংসা করছেন।

এবারের ওমরায় হজযাত্রীরা মক্কার পবিত্র স্থানগুলো জিয়ারতের পাশাপাশি ইসলামের ইতিহাস ও মহানবী (সা.)-এর জীবনীর সঙ্গে সম্পর্কিত স্থান ও নিদর্শন সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন, যা তাদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে।

অবশেষে, প্রদর্শনীর সুশৃঙ্খল ব্যবস্থাপনা, বৈচিত্র্যময় উপস্থাপনা এবং তথ্যসমৃদ্ধ আয়োজন ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে হেরা সাংস্কৃতিক জেলার এই প্রদর্শনী ইসলামের মহান ঐতিহাসিক অধ্যায়গুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক আধুনিক প্রয়াস।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোবিপ্রবির সাবেক উপাচার্য-উপউপাচার্যসহ ৫ জনকে দুদকের তলব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


নোবিপ্রবির সাবেক উপাচার্য-উপউপাচার্যসহ ৫ জনকে দুদকের তলব

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করার অভিযোগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকসহ পাঁচ শিক্ষক ও কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী বুধবার (১৯ আগস্ট) তাদের দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য প্রদান করতে বলা হয়েছে।

গত ১১ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে জারি করা পৃথক নোটিশে সংশ্লিষ্ট পাঁচজনকে নির্ধারিত সময়ে আসার জন্য অনুরোধ করা হয়। তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে, তাদের কোনও বক্তব্য নেই বলে গণ্য করা হবে বলেও উল্লেখ আছে নোটিশে।

দুদকের নোটিশ অনুযায়ী, নোবিপ্রবিতে ইউজিসি কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বক্তব্য নেওয়া জরুরি। তাই তাদের জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত সময় ও তারিখে দুদকের কার্যালয়ে উপস্থিত হয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

দুদকের তলব করা অন্য তিনজন হলো বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জামশেদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক শ্রাবন্তী দত্ত।

নোটিশ অনুসারে, আগামী ১৯ আগস্ট সকাল ১০টায় মো. জামশেদুল ইসলাম, সকাল সাড়ে ১০টায় শ্রাবন্তী দত্ত, সকাল ১১টায় অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, সকাল ১১টা ১৫ মিনিটে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং সকাল ১১টা ৩০ মিনিটে মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীকে দুদকের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

তবে নোটিশে অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। দুদকের চলমান অনুসন্ধানের অংশ হিসেবে অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে আগে থেকেই দুদকের অনুসন্ধান ও অভিযান পরিচালিত হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের পর তদনুসারে তথ্য সংগ্রহ করেছিল দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ জন, আলোচনায় যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ জন, আলোচনায় যারা

শেষ হচ্ছে বিএনপি সরকারের প্রথম ছয় মাস। বর্তমান ১৮০ দিনের মন্ত্রিপরিষদের পারফর্মেন্সের বিচার-বিশ্লেষণ চলমান রয়েছে সরকার এবং সরকারের বাইরে। গুঞ্জন উঠেছে যে, ছয় মাসের কার্যক্রম বিশ্লেষণের পর মন্ত্রিপরিষদে রদবদল আসতে পারে। তবে বিএনপির একাধিক সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এমনকি রদবদল না হলেও, মন্ত্রিপরিষদের আকার বাড়ানোর পরিকল্পনা হচ্ছে। সরকারের কাজের গতি বাড়াতে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে দায়িত্বের চাপ কমানোর জন্য সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। ছয় মাস পর নতুন চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ প্রক্রিয়া কার্যকর করার এখতিয়ার শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে রয়েছে। তিনি যখন চাইবেন, তখনই এই কার্যক্রম বাস্তবায়িত হবে। আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। দিনটি সামনে রেখে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কার্যকারিতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা চলছে। তবে এই পর্যালোচনায় মন্ত্রিসভার পরিবর্তন বা বড় ধরনের দপ্তরের পুনর্বণ্টনের সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না বলে জানা গেছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব গ্রহণের পরদিনই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছিলেন। জানা গেছে, সরকারের শুরুতে তুলনামূলক বড় পরিসরে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হলেও, কয়েকজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা, মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ, শিল্প-বাণিজ্য-বস্ত্র ও পাট, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ, সড়ক-রেল-নৌপরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক দায়িত্ব রয়েছে। এই অবস্থা চলমান থাকলে প্রশাসনিক কাজের চাপ কমানো এবং নীতিনির্ধারণে বেশি মনোযোগ দেওয়ার জন্য নতুন মুখ যুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সেলিমা রহমান এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ এমপি নতুন মন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহিদুল ইসলাম বাবুল এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকন এমপি যুক্ত হতে পারেন বলেও সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করছেন। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। এছাড়া মন্ত্রিসভায় নির্ধারিত উপদেষ্টারা এবং বিশেষ সহকারীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করছেন। সরকারের দায়িত্বশীল সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে, মন্ত্রিসভায় কাউকে সরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। বরং ১৮০ দিনের কাজের মূল্যায়নের পর কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে, সেটি চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী নতুন দায়িত্ব বণ্টনের বিষয়ে আলোচনা চলছে। অর্থাৎ প্রথম ধাপে 'রদবদল' নয়, বরং 'অ্যাডজাস্টমেন্ট' হতে পারে। এতে বর্তমান মন্ত্রিসভার কাঠামো মোটামুটি অপরিবর্তিত রেখেই নতুন চারজনকে যুক্ত করার সম্ভবনা রয়েছে। জানতে চাইলে মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য কালের কণ্ঠকে বলেন, 'আপাতত মন্ত্রিসভায় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ ১৮০ দিনের কর্মসূচি শেষ হবে আগামী ১৬ আগস্ট। এরই মধ্যে সব মন্ত্রণালয় রিপোর্ট জমা দিয়েছে। এসব রিপোর্ট মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের কাজের চাপ কমাতে সেসব মন্ত্রণালয়ে নতুন করে দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় আছে।' মন্ত্রিসভায় পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কালের কণ্ঠকে বলেন, '১৮০ দিনের কর্মসূচির মূল্যায়ন করা হবে। আমরা কতটা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছি, প্রধানমন্ত্রীর নিজস্ব মাধ্যম আছে, গণমাধ্যম আছে—এসবের মাধ্যমে হয়তো তিনি খোঁজখবর নিয়েছেন। আমার বিশ্বাস, গত ছয় মাসে উনার যতগুলো কর্মকাণ্ড দেখেছি, যেগুলোর কোথাও কোনো ভুল হয়নি।' তিনি বলেন, 'আগামী দিনে মন্ত্রিসভায় যদি কোনো পরিবর্তন করতে চান প্রধানমন্ত্রী, তখন উনিই সিদ্ধান্ত নেবেন। উনার সিদ্ধান্তকে আমরা প্রশংসা করতে বাধ্য। মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্তে দেশবাসীর যে প্রত্যাশা আমাদের নির্বাচনী ইশতেহার ছিল, সেগুলো বাস্তবায়ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়র এনটিআর এখন কেমন আছেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জুনিয়র এনটিআর এখন কেমন আছেন?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর কাঁধে অস্ত্রোপচার করার পর এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি এই চোটটি পেয়েছিলেন প্রশান্ত নীলের ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের সময়।

গত বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়েছে। জুনিয়র এনটিআরের অসুস্থতার খবর বিকৃত হবার পর তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে অস্ত্রোপচারের পরে, এখন তিনি অনেকটাই সুস্থ আছেন, এমন খবর পাওয়া গেছে। জানা গেছে, সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানে তার কাঁধে আর্থ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অংশে প্রবেশ করে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়, যাতে ছোট ছিদ্রের মাধ্যমে ক্যামেরাযুক্ত একটি যন্ত্র ব্যবহার করা হয়।

অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন। সেখানে জুনিয়র এনটিআর জানিয়েছেন, ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছায় তিনি বেশ আনন্দিত। তিনি চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়া, কঠিন সময়ে পরিবারের, বন্ধুদের এবং অনুরাগীদের যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা নিয়েও আবেগাপ্লুত হয়েছেন জুনিয়র এনটিআর। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমার শুটিং নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছিলেন। সোমবার সন্ধ্যায় আচমকা তার কাঁধে চোট লাগার পর, স্বাস্থ্য পরীক্ষা করানোর পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা জানান। চিকিৎসক মধুসূদন রাও এবং চিকিৎসক আর এ পূর্ণচন্দ্র তেজস্বীর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

জুনিয়র এনটিআর সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই কাজে ফিরবেন। ফলে ‘ড্রাগন’-এর শুটিংয়ে তার ফেরার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে নির্মাতাদের। প্রশান্ত নীল ও জুনিয়র এনটিআরের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ২০২২ সালে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। পরে ২০২৫ সালের ৯ আগস্ট হায়দরাবাদে এর শুটিং শুরু হয়। চলতি বছরের মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিন উপলক্ষে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করা হয়।

‘ড্রাগন’ ছবিটি বড় পর্দায় মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ১১ জুন। সিনেমাটিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর এবং অংশুমান পুষ্করসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


চাঁদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুর জেলার মতলব দক্ষিণের নারায়নপুর বাজারে স্বর্ণ ব্যবসায়ী অমর সরকারকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অপরাধে আদালত জয় বিশ্বাস অনিককে (২১) মৃত্যুদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করেছেন। একই সাথে, অপর আসামি হৃদয় সূত্রধরকে (২১) যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) কামাল হোসাইন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস মুন্সীগঞ্জের লৌহজং থানার সুভারিয়া সরকার বাড়ির অর্জুন বিশ্বাসের ছেলে। অন্যদিকে, আসামি হৃদয় সূত্রধর মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী অমর সরকার মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার শ্রী রবি ভক্তের ছেলে। মামলার বিবরণে রয়েছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে ২টার মধ্যে অমর সরকার তার ব্যবসা প্রতিষ্ঠান মাধবী শিল্পালয় থেকে বাড়ি ফিরার পথে উভয় আসামি যোগসাজশে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার রাতে ঘাতক জয় বিশ্বাস অনিক ঘটনাটি আড়াল করার জন্য অমর সরকারকে কে বা কারা হত্যা করেছে এমন সংবাদ শুনে ঘটনাস্থলে তার বাবার কাছে পৌঁছায়। ওই সময় রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ি থেকে প্রায় ৮০ গজ দূরে দাস বাড়ির উঠানে অমরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এরপর ২২ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন অমর সরকারের বাবা রবি ভক্ত। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে ঘটনাস্থলে জড়িত উল্লিখিত আসামি হৃদয়কে ২৩ ফেব্রুয়ারি এবং জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান। তিনি আদালতে ২০২২ সালের ১০ মে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালমা বেগম জানান, মামলাটি চলমান অবস্থায় আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামিদের অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন এবং অপর আসামি হৃদয় জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভুঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%