ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত


পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা প্রতিরোধ, চোরাচালানসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে এ সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অপরদিকে, বিএসএফের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) দলজিত সিং।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সীমান্ত হত্যা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। এ প্রেক্ষাপটে সীমান্তে প্রাণহানি রোধ, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংযম ও পেশাদারত্ব বজায় রাখা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষের আলোচনা বিশেষ তাৎপর্য বহন করে।

বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করে। সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আলোচনাকে ফলপ্রসূ, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে অভিহিত করে। তাদের প্রত্যাশা, আলোচনায় উঠে আসা বিষয় এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তাগিদ সেতু সচিবের

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা, বৈধ বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ ও দ্বিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালান বন্ধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে দুই বাহিনীর কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


কুমিল্লা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন গ্রেপ্তার

কুমিল্লা শহরের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে সুমন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল রুমীকে আত্মসমর্পণের শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


শাহজালাল রুমীকে আত্মসমর্পণের শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন। জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং এডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার বিবরণে দেখা যায়, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের কারণে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আইনি প্রতিকার চেয়ে শাহজালাল রুমী গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার শুনানির পর আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে আকাশচুম্বী ‘গরিবের জ্বালানি’ এলপিজির দাম, রিকশাচালকদের দুর্দশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


পাকিস্তানে আকাশচুম্বী ‘গরিবের জ্বালানি’ এলপিজির দাম, রিকশাচালকদের দুর্দশা

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে গত ১৩ বছর ধরে তিন চাকার মোটরচালিত রিকশা চালিয়ে আসছেন রশিদ আলী। তার কর্মদিবস শুরু হয় প্রতিদিন ভোর ৬টায়। কখনো কখনো কাজ করতে করতে মধ্যরাতও পেরিয়ে যায়।

এত দীর্ঘ সময় কাজ করার পর তিনি আগে দিনে প্রায় ৬ ডলার ৫০ সেন্ট আয় করতে পারতেন। এই আয় দিয়ে পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব হতো। কিন্তু সম্প্রতি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তার আয় কমে গেছে। এখন দিনভর কাজ করেও আগের আয়ের অর্ধেকও ঘরে তুলতে পারছেন না তিনি।

৩৩ বছর বয়সী রশিদ আলী পাকিস্তানের হাজারো চালকের একজন, যারা যানবাহন চালাতে এলপিজি ব্যবহার করেন। এলপিজি সাধারণত সিলিন্ডারে বিক্রি হয় এবং মূলত রান্না ও ঘর গরম করার কাজে ব্যবহৃত হয়। আওয়ামী রিকশা ইউনিয়নের চেয়ারম্যান মজিদ ঘৌরি এলপিজিকে ‘গরিবের জ্বালানি’ বলে অভিহিত করেছেন।

তিনি জানান, তাদের সংগঠনের সদস্যদের প্রায় ৪৩ হাজার অটোরিকশা এবং ৮ হাজারের মতো ‘চিংকি’ রয়েছে। চিংকি হলো মোটরসাইকেলচালিত তিন চাকার যান, যা নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহন করে। এসব যানবাহনের প্রায় ৭০ শতাংশ এলপিজি দিয়ে চলে।

ব্যবসায়ীরা জানান, গত ১৭ অক্টোবর থেকে এলপিজির দাম ব্যাপকভাবে বেড়েছে। ওই দিন ইরান সীমান্তের দুটি পথ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস আমদানি কার্যক্রম ব্যাহত হয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরুর পর এটিই দেশটির সর্বশেষ জ্বালানি সংকট।

এলপিজির দাম বেড়ে যাওয়ায় রশিদ আলীর দৈনিক আয় কমে সর্বোচ্চ ৩ ডলারে নেমে এসেছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এমনকি খাবারের পরিমাণও কমাতে হয়েছে। এখন তারা দিনে মাত্র দুই বেলা খাবার খান।

আলী বলেন, ‘আগে এলপিজির দাম কম থাকলে মোটামুটি ভালো আয় করতে পারতাম। এখন ৭০০ থেকে ৮০০ রুপি দিয়ে কি আর সংসার চালানো সম্ভব?’

পাকিস্তান এলপিজি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সীমান্ত বন্ধ হওয়ার আগে প্রতিদিন ইরান থেকে প্রায় ৭ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি করত পাকিস্তান। ব্যবসায়ীরা জানিয়েছেন, সীমান্ত বন্ধ হওয়ার কয়েক দিনের মধ্যেই ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৬ শতাংশ বেড়ে ৭ হাজার পাকিস্তানি রুপিতে পৌঁছেছে। অর্থাৎ খোলা বাজারে প্রতি কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে প্রায় ৫৮৩ রুপি।

ইরানের সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান সরকার সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ও চোরাচালানের বিষয়টি উল্লেখ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য কারিগরি সমস্যাকে দায়ী করেছে।

পরে ইরানের রাষ্ট্রদূত জানান, এলপিজি রপ্তানিসহ কোনো বিষয়েই ইরান নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং পাকিস্তানের আমদানি-সংক্রান্ত নথিপত্রে পরিবর্তন আনার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। রশিদ আলী প্রতিদিন রিকশা ভাড়া বাবদ ৬০০ রুপি দেন। এ ছাড়া দিনে চার থেকে পাঁচবার তাকে গ্যাস কিনতে হয়। প্রতিবার গ্যাস নিতে খরচ হয় ৩০০ থেকে ৪০০ রুপি।

দৈনন্দিন এসব খরচের পাশাপাশি প্রতি মাসে ১১ হাজার রুপি বাড়িভাড়া দিতে হয় তাকে। এ ছাড়া দুই ছোট সন্তানের ভরণপোষণের দায়িত্বও তার কাঁধে। ফলে এলপিজির দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ চালাতে চরম সংকটে পড়েছেন।

রশিদ আলীর সংকট আরো বাড়িয়েছে যাত্রীদের বেশি ভাড়া দিতে না চাওয়ার প্রবণতা। জ্বালানির দাম বাড়লেও যাত্রীরা আগের ভাড়াই দিতে চান। ফলে বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চালকেরা।

আলী বলেন, ‘যে দূরত্বের জন্য ২০০ বা ২৫০ রুপি ভাড়া নেওয়া উচিত, যাত্রীরা সেখানে ৮০, ১০০ কিংবা ১৫০ রুপি দিতে চান।’ যাত্রী মোহাম্মদ রমজান জানান, শহরের ভেতরে যাতায়াতের জন্য এক চালক তার কাছে ৫০০ রুপি ভাড়া চেয়েছিলেন। কিন্তু তিনি এর অর্ধেক দিতে চেয়েছিলেন। চালক তাতে রাজি না হওয়ায় তিনি সেখান থেকে চলে যান।

এদিকে পাকিস্তানে গত অক্টোবরে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। জ্বালানি ও গমের দাম বাড়ার বিষয়টি উল্লেখ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত সপ্তাহে সুদের হার বাড়িয়ে ১২ শতাংশ করেছে।

গত ৩ এপ্রিল পাকিস্তানে পেট্রোলের দাম রেকর্ড ৪৫৮ রুপি প্রতি লিটারে পৌঁছায়। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় দাম এখনো প্রায় ৪০ শতাংশ বেশি। দুপুরে বাড়ি ফিরে আলী জানান, তার দুই ছেলের দুপুরের খাবার প্রয়োজন ছিল। কিন্তু সংসারের টানাপোড়েনে তাদের খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়েছে।

তাই রাতে আবার রিকশা নিয়ে বের হবেন তিনি। গভীর রাত পর্যন্ত কাজ করে যদি কিছু বাড়তি আয় করা যায়, সেই আশায়। তার আশা, অন্তত রাতে ফেরার সময় দুই সন্তানের জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড প্রদর্শনের কারণে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। রোববার চৌরখুলী একাদশ এবং উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল ম্যাচ চলছিল। খেলার এক পর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এই ঘটনার পর খেলোয়াড়দের মধ্যে রেফারি এবং আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ উঠেছে যে, এক পর্যায়ে আয়োজক কমিটির সদস্যরা উত্তরপাড়া একাদশের খেলোয়াড় এবং সমর্থকদের ওপর হামলা চালান। এই হামলায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মেকাইল শেখ এবং রিফাত তাজের অবস্থা গুরুতর হওয়ায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম অভিযোগ করেন যে, প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় তাদের দলের একজনকে ঘুষি ও লাথি মারেন। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়।

তবে টুর্নামেন্ট কমিটির সভাপতি দুলাল শেখ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন যে, কমিটির সদস্যরা মারধরের সঙ্গে জড়িত নন, বরং খেলা দেখতে আসা সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%