ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড


বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৪ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চার কৃতি শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছেন। একইসঙ্গে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. জিল্লুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞাসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে অনুষদের মেধাতালিকায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ চারজন শিক্ষার্থীর হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং উপস্থিত অতিথিরা।

সমাপনী বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে কাউকে জোর করে পাস করিয়ে দেওয়া হয় না। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুষদের গর্ব। তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎকর্ষ সাধনে উৎসাহিত করবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরিতে বিশ্বকাপ শেষ হতে পারে বেলজিয়াম তারকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


ইনজুরিতে বিশ্বকাপ শেষ হতে পারে বেলজিয়াম তারকার

চোট পাওয়ার পর বেলজিয়ামের আমাদু ওনানা ক্রাচের সাহায্যে দলের সাথে উদযাপনে যোগ দিয়েছেন। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। এই ম্যাচটিতে আয়োজকদের বড় ব্যবধানে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

তবে ম্যাচ জয়ের আনন্দ খুব দ্রুত বিষাদে পরিণত হয়। ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়ে চোখের জল নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান বেলজিয়ামের ডিফেন্সিভ মিডফিল্ডার আমাডু ওনানা। এ কারণে বিশ্বকাপে তার শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেটের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ম্যাচের সময় আঘাত পেয়ে মাঠের ঘাসে পড়ে কাতরাতেও দেখা যায় এই মিডফিল্ডারকে।

এটি গুরুতর ইনজুরির আশঙ্কা তৈরি করেছে। পরবর্তীতে কান্নারত অবস্থায় মাঠ ছেড়ে বেরিয়ে যান ২৪ বছর বয়সী এই ফুটবল তারকা।

ম্যাচ শেষ হওয়ার পর তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। এ থেকেই অনেকেই সংবেদনশীলভাবে হামাগুড়ি দেওয়া অবস্থায় তৈরি করছে যে তিনি চলমান বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন।

চোটের গুরুতরতা পরীক্ষা-নিরীক্ষার পরই চূড়ান্তভাবে জানা যাবে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যদি দলে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে না পাওয়া যায়, তাহলে এটি বেলজিয়ামের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই যোদ্ধাদের মারার জন্য পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


জুলাই যোদ্ধাদের মারার জন্য পুরস্কার ঘোষণার অভিযোগ উঠেছে

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং আন্দোলনকারীদের মধ্যে আহত জুলাই যোদ্ধাদের হত্যা ও মারধর করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করার অভিযোগ বিভিন্ন স্থানে উঠেছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. আমিরুল ইসলাম (রানা) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, জুলাই মাস আসার সাথে সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও আহত জুলাই যোদ্ধাদের টার্গেট করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতাকর্মীরা ফেসবুকে দীর্ঘদিন ধরে উসকানিমূলক লেখালেখি এবং ভুয়া ভিডিও পোস্ট করে আসছে। এর ধারাবাহিকতায় আন্দোলনকারীদের মারধর বা হত্যা করতে পারলে ৫০ হাজার, ১ লাখ, ২ লাখ এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এই উসকানিমূলক ঘোষণা আন্দোলনকারী শিক্ষার্থীদের জীবনের জন্য চরম নিরাপত্তা হুমকি হিসেবে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইল জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান নয়ন, লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিবুল ইসলাম হৃদয়, লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন রায়হান, চাচই গ্রামের ইমন শিকদার, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাচই গ্রামের মো. মিলন জমাদ্দার, মল্লিকপুর গ্রামের বাসিন্দা মো. ইস্রাফিল (২৫), কাশিপুর ইউনিয়নের কামেশ্বরপুর (ভাটগাতী-রামেশ্বরপুর) গ্রামের বাসিন্দা মো. সজীব চৌধুরী, কালনা গ্রামের বাসিন্দা এস কে আসলাম, নড়াইল পৌরসভার নড়াইল (দক্ষিণ নড়াইল) গ্রামের মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস, সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সিবানন্দপুর (বাজে সিবানন্দপুর) গ্রামের মো. জুবায়ের শেখ এবং বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সহসভাপতি (চন্ডিবরপুর) সৌরভ কর্মকার।

এ প্রসঙ্গে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও বাদী আমিরুল ইসলাম বলেন, জুলাই মাস আসায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দিশেহারা হয়ে গেছে। তারা দেশ-বিদেশের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে ফেসবুকের মাধ্যমে আমাদের ওপর হামলার উসকানি দিচ্ছে এবং মোটা অঙ্কের টাকার পুরস্কার ঘোষণা করছে। কিছুদিন আগে আমার ওপর হামলা হয়েছে বলে তারা সেখানে মিথ্যা গুজবও ছড়িয়েছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা এবং এই অপরাধীদের আইনের আওতায় আনতে আইনজীবির সাহায্য নিচ্ছি। দ্রুত প্রতিকার চাই, তবে প্রতিকার না পেলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত আছি।

অপরদিকে, অভিযোগের বিষয়ে আসামির তালিকায় থাকা মো. আব্দুল্লাহ আল জাবের লোটাস জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তালিকায় থাকা বাকি ১০ জনের অধিকাংশকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। এমনকি যিনি অভিযোগ করেছেন তাকেও তিনি চেনেন না এবং তাঁর সঙ্গে কখনও কোনো কথা বা দেখা হয়েছে কি না, তাও তিনি জানেন না। তিনি আরও জানান, সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থিত হলে তা প্রকাশ করা হোক। তিনি আইনকে সর্বোচ্চ সম্মান করেন এবং প্রকৃত প্রমাণ উপস্থাপন করা হলে নিজে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। মিথ্যা অভিযোগের মাধ্যমে কাউকে সামাজিক অথবা রাজনৈতিকভাবে হেয় করা গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক ও হুমকিমূলক পোস্টদাতাদের এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের সাইবার টিমসহ সংশ্লিষ্টরা কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নওগাঁ রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সনাতন হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে নওগাঁ জেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দকে অবহিত করেন।

এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত, পরামর্শ ও বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শ্রবণ করেন। অংশগ্রহণকারীরা রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, শোভাযাত্রার রুট এবং সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

তিনি আরও বলেন, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। রথযাত্রা উৎসব যেন আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় চিকিৎসাসংকটে প্রাণ গেল দেড় হাজারের বেশি রোগীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


গাজায় চিকিৎসাসংকটে প্রাণ গেল দেড় হাজারের বেশি রোগীর

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাধার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট তৈরি হয়েছে। এর ফলে দেড় হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বারশ আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ‘চরম দুর্বিষহ পরিস্থিতির’ মধ্যে কাজ করছে। তিনি বলেন, প্রতিদিনই আমরা রোগী হারাচ্ছি।

মুনির আল-বারশ আরও উল্লেখ করেছেন যে, দখলদার বাহিনী আজ পর্যন্ত যে চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশ করতে দেয়নি, তার কারণে কিডনি রোগীদের ৫০ শতাংশেরও বেশি মারা গেছেন।

তিনি দাবি করেন, চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশে ইসরায়েলি বাধা অব্যাহত থাকায় সংকট আরও তীব্র হয়েছে।

এর ফলে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষায়িত সেবার অভাবে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%