ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা


রিয়াদ বিমানবন্দরে লাগেজ হারানো যাত্রীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যাত্রীদের জন্য জরুরি বার্তা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। যেসব যাত্রী এখনও তাদের লাগেজ গ্রহণ করতে পারেননি, তাদের অনলাইনে হারানো লাগেজের অভিযোগ দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে হারানো লাগেজের অভিযোগ জমা দিতে পারবেন।

যাত্রীদের ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ বা হারানো লাগেজের অভিযোগ দাখিল করতে হবে। দূতাবাস আরও জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ সম্পর্কিত তথ্য পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন: সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগ নেতা সন্দেহে আটক হায়দার আলীকে জামায়াত নেতারা ছাড়িয়ে নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ এম


যুবলীগ নেতা সন্দেহে আটক হায়দার আলীকে জামায়াত নেতারা ছাড়িয়ে নিলেন

ঝিনাইদহে যুবলীগ নেতা সন্দেহে আটক একজনকে নিজেদের কর্মী হিসেবে দাবি করে জামায়াতের কর্মীরা থানা থেকে মুক্ত করেছেন। এই ঘটনা ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় ঘটেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলীকে পুলিশ আটক করে। কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে তাকে তালসার পুলিশ ক্যাম্পে আটক করা হয়। পরে তাকে কোটচাঁদপুর থানায় স্থানান্তর করা হয়। রাত ৯টার দিকে স্থানীয় জামায়াতের নেতারা এসে জানান, হায়দার ২০২২ সাল থেকে তাদের দলের সক্রিয় কর্মী। তারা তার পক্ষে ইয়ানত দেয়ার রসিদসহ সভা-সমাবেশের প্রমাণ দেখান। এরপর পুলিশ হায়দার আলীকে মুক্ত করে।

কোটচাঁদপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, সোর্সের তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করা হয়েছিল। স্থানীয় জামায়াতের নেতারা এসে তাদের কর্মী দাবি করে প্রমাণ দেখান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেয়া হয়েছে।

কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, ‘হায়দারকে ভুল তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল। তিনি আমাদের কর্মী। তার সব কাগজপত্র দাখিল করার পর পুলিশ যাচাই-বাছাই করে আমাদের কাছে দিয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গেজেট-বঞ্চিতদের অনশন থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ এম


গেজেট-বঞ্চিতদের অনশন থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে পুলিশ আটক করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয় অনশনস্থল থেকে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে গেজেটবঞ্চিতরা ৪৫তম বিসিএসে অনশন শুরু করেন। অভিযোগ উঠেছে যে, অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এবং চারজনকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হল শাখায় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকরাম গাজী হৃদয়। আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন জানিয়েছেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজনের নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম জানিয়েছে, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এমপি নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এমপি নুরুল আমিন

চট্টগ্রামের মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন মন্তব্য করেছেন, বর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান বাণীই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মিরসরাইয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ভিক্ষু, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এমপি নুরুল আমিন প্রতিশ্রুতি দেন যে, উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্ষু মহাসভার সহসভাপতি প্রিয়নন্দ মহাথের।

এমপি নুরুল আমিন আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী অস্থির পরিস্থিতিতে মিরসরাইয়ের বিভিন্ন বৌদ্ধ গ্রামে বৌদ্ধ বিহার ও বৌদ্ধ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাধারণ কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।

সভায় লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া স্বাগত বক্তব্য দেন। সভাটি পরিচালনা করেন অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিজয় বড়ুয়া। এছাড়া বক্তব্য দেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট চিকিৎসক বিপ্লব কুমার বড়ুয়া, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের এবং শাসনবংশ মহাথের। সভায় উপজেলার পাঁচটি বৌদ্ধ গ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের সমর্থন পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ার জন্য নুরুল আমিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি একই সঙ্গে প্রতিশ্রুতি দেন যে, উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহারে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

মতবিনিময় সভায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ এম


হরমুজে ৭ তেলবাহী জাহাজে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে সাতটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরান। একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি এই জলপথে জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতভর হামলার শিকার হওয়া সাতটি জাহাজের মধ্যে চারটি জাহাজে তেল স্থানান্তরের কাজ চলছিল। হামলার পর জাহাজগুলোতে আগুন ধরে যায়। অন্যদিকে, তিনটি জাহাজ মাইন দ্বারা আঘাত হানার পর চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে দাবি করেছে ইরান।

তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর কোন দেশের পতাকা ছিল, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তাদের বক্তব্য, যদি ওয়াশিংটন প্রণালির অন্যান্য অংশ দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে সহায়তা করে, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রবণতা অব্যাহত থাকলে সংঘাত এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতেও ছড়িয়ে পড়বে।’ এটিকে তারা গুরুতর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%