ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ


কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ দিক নিয়ে এক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, ছায়া সমাদ্দার এবং শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার, নাজমুন নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্রী অভিভাবকরা তাদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং উপযুক্ত বয়সে সুশিক্ষিত করে গড়ে তুলে বিবাহ দেবেন মর্মে দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন,
বাল্যবিয়ে কেবল একটি কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে উপস্থিত অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার এবং সঠিক বয়সে বিবাহ দেওয়ার শপথ নিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্তত এক হাজার ৭০০ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উপহার বিতরণ কার্যক্রমকে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকসংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধার্থে ট্যাব দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রথম দিনে আলফাডাঙ্গা, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ ও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত একটি সভায় এই তথ্য প্রকাশ করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার যদি এই বিদ্যুৎ কিনতে সক্ষম হয়, তাহলে বর্তমানে বিদ্যুতের চাহিদার ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের যে ব্যবধান রয়েছে, তা পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরিকল্পনাটি সফল হলে ফেব্রুয়ারির পর দেশে আর লোডশেডিং থাকবে না বলে সরকারের আশা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এই সুবিধাটি ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদ্যুতের দাম কমে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা হতে পারে।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে আয় করা সম্ভব। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির পতন দেখার অপেক্ষায় আছেন ড. আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মোদির পতন দেখার অপেক্ষায় আছেন ড. আসিফ নজরুল

বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, "অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি।"

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই মন্তব্যটি করেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, "তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।"

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে তিনি লেখেন, "মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।"

তার মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতির কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ নজরুল বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তার রাজনীতির প্রভাবের বিষয়টিও তুলে ধরেন। তিনি লেখেন, "মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।"

তিনি আরও বলেন, "মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।"

এছাড়া, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%