০১:৫৭ পি.এম
সাতক্ষীরার দেবহাটায় গণপিটুনিতে হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে কালিগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা এবং র্যাব-৬ এর সদস্যরা যৌথভাবে অভিযানে অংশগ্রহণ করে তাকে গ্রেপ্তার করেন।
গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে নিহত হন। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার পুত্র।
আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
এদিকে, ভাই হত্যার ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ৫ ও ৬ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন