ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ


ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্তত এক হাজার ৭০০ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উপহার বিতরণ কার্যক্রমকে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ৮১২ মণ্ডপে এসআরবির বিশেষ নিরাপত্তা

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকসংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধার্থে ট্যাব দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রথম দিনে আলফাডাঙ্গা, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ ও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত একটি সভায় এই তথ্য প্রকাশ করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উল্লেখ করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার যদি এই বিদ্যুৎ কিনতে সক্ষম হয়, তাহলে বর্তমানে বিদ্যুতের চাহিদার ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের যে ব্যবধান রয়েছে, তা পূরণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরিকল্পনাটি সফল হলে ফেব্রুয়ারির পর দেশে আর লোডশেডিং থাকবে না বলে সরকারের আশা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এই সুবিধাটি ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদ্যুতের দাম কমে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা হতে পারে।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে আয় করা সম্ভব। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির পতন দেখার অপেক্ষায় আছেন ড. আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মোদির পতন দেখার অপেক্ষায় আছেন ড. আসিফ নজরুল

বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন, "অনেকের মতো আমিও মোদির পতন দেখার অপেক্ষায় আছি।"

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই মন্তব্যটি করেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, "তেলাপোকাদের কামড়ে মো-দি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।"

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে তিনি লেখেন, "মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।"

তার মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতির কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ নজরুল বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তার রাজনীতির প্রভাবের বিষয়টিও তুলে ধরেন। তিনি লেখেন, "মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।"

তিনি আরও বলেন, "মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।"

এছাড়া, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পে স্কেল-২০২৬: আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে নতুন বেতন কাঠামো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


জাতীয় পে স্কেল-২০২৬: আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছে নতুন বেতন কাঠামো

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় পে স্কেল-২০২৬ কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে প্রশাসন শাখা থেকে একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগ কর্তৃক জারি করা গেজেটের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের ভিত্তিতে বর্তমানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে গেজেটের কপি পাঠানো হয়েছে। এছাড়া দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির পরিচালককেও গেজেটের কপি প্রদান করা হয়েছে।

চিঠিতে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রশাসনিক প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%